Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Rajpal Yadav

৯ কোটির চেক বাউন্স মামলাই যেন শাপে বর! জেল থেকে বেরিয়ে বিরাট ঘোষণা রাজপালের

নিজের এই নতুন শুরু নিয়ে ফলাও জানিয়েছেন অভিনেতা। কী বলেন সোশাল মিডিয়া পোস্টে এই নিয়ে রাজপাল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৮:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১৮:৪৪

options
link
৯ কোটির চেক বাউন্স মামলাই যেন শাপে বর! জেল থেকে বেরিয়ে বিরাট ঘোষণা রাজপালের zoom
বলিউড অভিনেতা রাজপাল যাদব, ছবি: সোশাল মিডিয়া।

গত কয়েকমাসে অভিনেতা রাজপাল যাদবের (Rajpal Yadav) সঙ্গে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা যেন হার মানায় ছবির চিত্রনাট্যকেও। ৯ কোটির চেক বাউন্স মামলায় অন্তবর্তীকালীন জামিনে এগারো দিন পর তিহাড় জেল থেকে ছাড়া পেয়েছিলেন অভিনেতা রাজপাল যাদব। জেলমুক্তির পরই শাহজাহানপুরে পৈতৃক ভিটেতে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই পর্ব মিটতে না মিটতেই হাতে এসেছিল বিনোদুনিয়ায় কাজের সুযোগ। এবার তার পাশাপাশি নতুন পথচলা শুরু করলেন রাজপাল। এবার ডিজিটাল মাধ্যমে নিজস্ব ইউটিউব চ্যানেল শুরু করলেন অভিনেতা। সোশাল মিডিয়া পোস্টে নিজের এই নতুন শুরু নিয়ে ফলাও জানিয়েছেন অভিনেতা। কী বলেন সোশাল মিডিয়া পোস্টে এই নিয়ে রাজপাল?

এদিন সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্টে রাজপাল বলেন, “নমস্কার বন্ধুরা, আমি আপনাদের রাজপাল এবং আমি আপনাদের অত্যন্ত খুশির সঙ্গে এই খবর দিতে চাই যে, আমি আমার নতুন শুরু করতে চলেছি। এই নতুন জার্নিতে আপনাদের শুভেচ্ছা প্রয়োজন। আমার নতুন ইউটিউব চ্যানেল শুরু করলাম। আজ থেকে আমার সেই চ্যানেলের যাত্রা শুরু হল। আমার এই চ্যানেলের নাম রাজপাল নৌরং যাদব। এই ইউটিউব চ্যানেলে আট থেকে আশি সব বয়সের সকলেই বিনোদনের রসদ পাবেন। সঠিক কনটেন্ট পরিবেশন করার চেষ্টাই করব। যাতে সকলে এই চ্যানেলের ভিডিও দেখতে পারেন।”

Advertisement

 

জেলমুক্তির পরই শাহজাহানপুরে পৈতৃক ভিটেতে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই পর্ব মিটতে না মিটতেই হাতে এসেছিল বিনোদুনিয়ায় কাজের সুযোগ। এবার তার পাশাপাশি নতুন পথচলা শুরু করলেন রাজপাল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে অভিনেতা বলেন, “সোশাল মিডিয়ায় অনেক দিন ধরেই লক্ষ করেছি আমার ছবি, কণ্ঠস্বর ব্যবহার হয়েছে যথেচ্ছভাবে। কখনও আমি নিজেই আমার ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এই নিয়ে আলোচনা করি। তখন থেকেই নিজস্ব কিছু শুরু করার কথা ভেবেছিলাম। এর মাঝেই আমার সাকেত সাওহানির সঙ্গে যোগাযোগ হয়। আমরা আলোচনায় বসি। তারপরই আমি এতদিন ধরে যা ভেবেছি যা কার্যকর করি। সিদ্ধান্ত নিই আমি নিজের ইউটিউব চ্যানেল শুরু করব। আর জেই ভাবা সেই কাজ। আমি এই নতুন জার্নি শুরু করতে পেরে সত্যিই আপ্লুত। আমি একটা দুঃসময় কাটিয়ে উঠেছি এবং সেই সময় সকলে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন বিশেষত আমার ভক্তরা তাতে আমি আপ্লুত।”

উল্লেখ্য, জেলযাত্রার যে রাজপালের কাছে ‘শাপে বর’ হয়েছিল, সেটা বললে অত্যুক্তি হবে না! কারণ রাজপালের দুঃসময়ের কথা শুনে বলিউডের অনেকেই অভিনেতার কাছে বিজ্ঞাপন, মিউজিক ভিডিওর পাশাপাশি সিনেমার প্রস্তাবও দিয়েছিলেন। আগাম পারিশ্রমিক দিয়ে মিউজিক ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দেন গুরু রানধাওয়া। ‘ইয়েস ম্যাডামে’র সিইও মায়াঙ্ক আর্যও তাঁদের সংস্থার বিজ্ঞাপনী ভিডিওতে রাজপালকে কাস্টের কথা জানিয়েছিলেন। অন্যদিকে বক্সার বিজেন্দর তাঁর পরবর্তী ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য অভিনেতাকে প্রস্তাব দেন। শুধু তাই নয়, বলিউডের জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শনও দ্বিগুণ পারিশ্রমিক দিয়ে নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন রাজপাল যাদবকে। অতঃপর এইমুহূর্তে যে অভিনেতার ঝুলিতে একগুচ্ছ কাজ, তা বলাই বাহুল্য।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.