এবার সাইবার জালিয়াতের খপ্পরে বলি অভিনেতা আর মাধবন। তাঁর নাম ভাঁড়িয়ে সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এমনটা জানতে পারার পরই সোশাল মিডিয়ায় ফলাও পোস্টের মাধ্যমে সকলকে সতর্ক করেন মাধবন।
সোশাল মিডিয়ায় সংশ্লিষ্ট ভুয়ো অ্যাকাউন্টের স্ক্রিনশট ভাগ করে নিয়ে মাধবন ইতিমধ্যেই লিখেছেন, ‘আমার বা আমার টিমের সঙ্গে এই অ্যাকাউন্টের কোনও সংযোগ নেই। এটি একটি ভুয়ো অ্যাকাউন্ট। জনৈক ব্যক্তি আমার নাম ও পরিচয় ব্যবহার করে লাগাতার সোশাল মিডিয়ায় আমার ভক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছেন। আমি সকলকে বলব এ বিষয়ে সতর্ক থাকতে এবং এই ফাঁদে পা না দিতে। আমি ইতিমধ্যেই এবিষয়ে পদক্ষেপ করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি।’
আরও পড়ুন:

ডিপফেকের শিকার হওয়া বা সাইবার জালিয়াতির শিকার হওয়া বিনোদুনিয়ার ব্যক্তিত্বদের কাছে নতুন কিছু নয়। বিভিন্ন সময়ি তাদের নাম ও পরিচয় ভাঁড়িয়ে নানা ভুয়ো কর্মকাণ্ড চলে। যে কারণে ব্যক্তি সুরক্ষা রক্ষার্থে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউডের একাধিক তারকা ছাড়াও ক্রীড়া জগতের একাধিক ব্যক্তিত্ব। তারকাদের নাম ভাঁড়িয়ে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে লক্ষ লক্ষ টাকা জালিয়াতির ঘটনাও নতুন নয়। এবার সাইবার জালিয়াতির শিকার হতেই তাই আগেভাগেই সচেতন হয়েছেন আর মাধবন। পরিস্থিতি আরও জটিল হওয়া ও তাঁর ভাবমূর্তি নষ্ট হওয়ার আগেই সকলকে সতর্ক করলেন অভিনেতা। উল্লেখ্য, চলতি বছরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মাধবন অভিনীত ‘ডিকাপলড’। এছাড়াও গত ডিসেম্বরে বড়পর্দায় মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এ দেখা গিয়েছিল তাঁকে। যে ছবি হয়েছিল ব্লকবাস্টার হিট।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার