Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
Bobby Deol-Alia Bhatt

সবেতে ‘মাতব্বরি’ আলিয়ার! ‘আলফা’র শুটিংয়ে ঝগড়া নিয়ে মুখ খুললেন ববি দেওল

সেলেবপাড়ার অন্দরে ফিসফাস, কাপুরবধূর নাকি সবেতে নাকগলানো অভ্যেস! 'আলফা'র শুটিংয়েও তার ব্যতিক্রম ঘটেনি। যার জেরে 'সিনিয়র' অভিনেতা ববি দেওলের সঙ্গে তুমুল তরজা বাঁধে নায়িকার। ঠিক কী ঘটেছে? সত্যিটা ফাঁস করলেন ববি দেওল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১৫:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০২৬, ১৫:৩৪

options
link
সবেতে ‘মাতব্বরি’ আলিয়ার! ‘আলফা’র শুটিংয়ে ঝগড়া নিয়ে মুখ খুললেন ববি দেওল zoom
'আলফা'র সেটে ববি-আলিয়ার তুমুল ঝগড়া! ছবি- ইনস্টাগ্রাম

আলিয়া ভাটের (Alia Bhatt) ‘মাতব্বরি’র জেরে নাকি ‘আলফা’ সিনেমার শুটিং মাথায় ওঠে! মাসখানেক আগেই যশরাজ ফিল্মসের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের সেট থেকে ফাঁস হয় এহেন খবর। মায়ানগরীর সেলেবপাড়ার অন্দরে ফিসফাস, কাপুরবধূর নাকি সবেতে নাকগলানো অভ্যেস! ‘আলফা’র শুটিংয়েও তার ব্যতিক্রম ঘটেনি। যার জেরে ‘সিনিয়র’ অভিনেতা ববি দেওলের (Bobby Deol) সঙ্গে তুমুল তরজা বাঁধে নায়িকার। শোনা যায়, পরিস্থিতি নাকি এতটাই সঙ্গীন হয়ে ওঠে যে ববি-আলিয়ার ঝামেলা থামাতে মধ্যস্থতায় মাঠে নামতে হয় খোদ প্রযোজক আদিত্য চোপড়াকে। এহেন গুঞ্জন চাউড় হওয়ার পর থেকেই আতশকাচে আলিয়া ভাটের ‘অ্যাটিটিউড’! ঠিক কী ঘটেছে? এবার মুখ খুললেন ববি দেওল।

জানা যায়, ববি দেওল যখন শট দিচ্ছিলেন, তখন একের পর এক দৃশ্যে নিজস্ব মতামত চাপানোর চেষ্টা করেন আলিয়া। কানাঘুষো, সৃজনশীল মতামত দেওয়ার এই অভ্যাস নাকি আলিয়ার বরাবরের। 

alia bhatt lymphatic drainage massage benefits side effects explained
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে ‘আলফা’র সুবাদে আলিয়া ভাট গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন। আর সেই সিনেমার কাস্টিংয়েই বড়সড় চমক ‘লর্ড ববি’। তেইশ সালে ‘অ্যানিম্যাল’ সিনেমার গৌণ চরিত্র হয়েও যিনি মারাত্মক শোরগোল ফেলে দিয়েছিলেন। পর্দায় ঠান্ডা মস্তিষ্কের হিংস্র খলনায়ক অবতারে বহুল প্রশংসিত হয় ববি দেওলের অভিনয়ও। সেই অভিনেতার সঙ্গে পর্দায় সম্মুখ সমরে আলিয়া ভাট কেমন ‘খেল’ দেখান? সেটাই দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকমহল। তবে ঘনিষ্ঠ সূত্রে শোনা যায়, রিল লাইফের ঝগড়া গড়িয়েছে রিয়েল লাইফেও। সেটা কীরকম? কানাঘুষো, যশরাজ প্রযোজিত এই গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি ছবির সেটে ববি দেওলের সঙ্গে নাকি তুমুল বাকবিতণ্ডায় জড়ান আলিয়া ভাট! পরিস্থিতি নাকি এমন পর্যায়ে পৌঁছয় যে, দুই তারকার ঝগড়া থামাতে শেষমেশ আসরে নামতে বাধ্য হন প্রযোজক আদিত্য চোপড়া! ঝগড়ার সূত্রপাত কী নিয়ে?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা যায়, ববি দেওল যখন শট দিচ্ছিলেন, তখন একের পর এক দৃশ্যে নিজস্ব মতামত চাপানোর চেষ্টা করেন আলিয়া। কানাঘুষো, সৃজনশীল মতামত দেওয়ার এই অভ্যাস নাকি আলিয়ার বরাবরের। এই প্রথম নয়। কিন্তু অভিনেত্রীর এত মতামত জাহিরে নাকি একসময়ে অতিষ্ট হয়ে আপত্তি তোলেন সিনিয়র অভিনেতা ববি দেওল। এরপরই সেটে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। শুটিং মাথায় ওঠে! পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে খবর পেয়ে তড়িঘড়ি সেটে আসেন প্রযোজক আদিত্য চোপড়া। তার মধ্যস্থতাতেই আবার নতুন করে শুটিং শুরু হয় বলে জানা যায়। যদিও সংশ্লিষ্ট ইস্যুতে এযাবৎকাল কোনওরকম প্রতিক্রিয়া দেয়নি প্রযোজনা সংস্থা, তবে দাবানলের মতো এহেন গুঞ্জন ছড়িয়ে পড়তেই এবার মুখ খুললেন ববি দেওল। অভিনেতা জানান, আলিয়া এবং তাঁর ঝগড়া নিয়ে যে চতুর্দিকে এত ফিসফাস হচ্ছে, তিনি সেটা ঘুণাক্ষরেও টের পাননি। তবে এক বন্ধুর পাঠানো স্ক্রিনশটের জেরেই তিনি একথা জানতে পারেন। সত্যিই কি ‘আলফা’র সেটে ঝামেলা বেঁধেছিল?

ববি দেওল

এপ্রসঙ্গে ববি দেওল জানান, “আমি তো স্ক্রিনশটগুলি দেখে হতবাক হয়ে গিয়েছি! মানুষ সত্যিই বড় অলস। কোনও কাজ নেই। যা খুশি বলে একটা মনগড়া গল্প বানিয়ে ফেলে।” আলিয়ার কি আদতেই ‘নাকগলানো’র অভ্যেস রয়েছে? ববি জবাবের শুরুতেই নায়িকার প্রশংসায় পঞ্চমুখ। বলছেন, “আলিয়া অত্যন্ত পেশাদার অভিনেত্রী। যথাযথ হোমওয়ার্ক করে তবেই সেটে আসেন। ভীষণ পরিশ্রম মেয়ে। সিনেমার অ্যাকশন সিকোয়েন্সগুলির জন্য রীতিমতো প্রশিক্ষণ নিয়ে আসতেন। তাই আমি বুঝতেই পারছি না যে, আমাদের মধ্যেকার এই ঝগড়ার গুঞ্জন কোথা থেকে ছড়িয়ে পড়ল? কিন্তু সকলের কাছে গিয়ে সত্যতা প্রমাণ করার দায় তো আমার নয়। শুধু এটুকু বলতে পারি, খবরটা সর্বৈব মিথ্যে। দয়া করে ইনস্টাগ্রামের খবর দেখে এত প্রভাবিত হবেন না।” অতঃপর ‘আলফা’র সেটে যে কোনওরকম ডামাডোল হয়নি, সেকথাই জানালেন ববি দেওল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.