Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Bigg Boss Bangla

‘ভেড়ার দল’ কটাক্ষ রাজবীরের, শান্ত দীপেন্দু ক্ষেপে বললেন, ‘কাউকে ভয় পাই না’, ‘বিগ বস’-এ তুলকালাম!

বিভিন্ন কৌশলে প্রতিযোগীদের একতা ভেঙে দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন রাজবীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:৩০

options
link
‘ভেড়ার দল’ কটাক্ষ রাজবীরের, শান্ত দীপেন্দু ক্ষেপে বললেন, ‘কাউকে ভয় পাই না’, ‘বিগ বস’-এ তুলকালাম! zoom
বিগ বসের ঘরে তুমুল বচসা দীপেন্দু-রাজবীরের।
Advertisement

সময় যত এগোচ্ছে বদলে যাচ্ছে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)র সমীকরণ। রাজবীর দে বিগ বস দুর্গে প্রবেশের পর চর্চায় তিনিই। বিভিন্ন কৌশলে তিনি যে প্রতিযোগীদের একতা ভেঙে দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন, তা বলাই বাহুল্য। এবার টাস্কের মাঝে প্রতিযোগীদের ‘ভেড়ার দল’ বলে কটাক্ষ করলেন রাজবীর। তাতেই মেজাজ হারালেন শান্ত বলেই পরিচিত প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। রাজবীরের চোখে চোখ রেখে বললেন, “দীপেন্দু বিশ্বাস কাউকে ভয় পায় না।” প্রথম এই রূপে দেখা গেল তাঁকে।  

টাস্কের মাঝেই দেখা গেল প্রতিযোগীদের ‘ভেড়ার দল’ বলে তোপ দাগলেন রাজবীর। স্বাভাবিকভাবেই সকলেই প্রতিবাদ করেন। গোটা ঘটনায় ভীষণ তাৎপর্যপূর্ণ দীপেন্দুর আচরণ। দীপেন্দুই এবার মেজাজ হারালেন। রাজবীর ভেড়ার পাল কটাক্ষ করতেই সুর চড়ালেন তিনি। বললেন, “একদম ভেড়ার পাল বলবি না। আমি কাউকে ভয় পাই না।” 

দুর্গে প্রবেশের পর থেকেই সকলের নজরে রাজবীর। বর্তমানে যা পরিস্থিতি তাতে জয়িতা চট্টোপাধ্যায় ছাড়া সকলেই তাঁর বিরুদ্ধে। অবস্থা বেগতিক বুঝে জয়িতার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন রাজবীর। তাঁকে যে কোনও মূল্যে এ সপ্তাহের ক্যাপ্টেন বানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। যদিও ক্যাপ্টেন নির্বাচনের জন্য চলছে একটি টাস্ক। তার ফলাফলের ভিত্তিতেই হবে ক্যাপ্টেন। সেই টাস্কের মাঝেই দেখা গেল প্রতিযোগীদের ‘ভেড়ার দল’ বলে তোপ দাগলেন রাজবীর। স্বাভাবিকভাবেই সকলেই প্রতিবাদ করেন। গোটা ঘটনায় ভীষণ তাৎপর্যপূর্ণ দীপেন্দুর আচরণ। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

‘বিগ বসে’র শুরু থেকেই দেখা গিয়েছে অত্যন্ত শান্ত-নির্বিবাদী লোক প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। গত প্রায় ১০ দিনে একবারও কারও সঙ্গে কথা কাটাকাটিতেও জড়াতে দেখা যায়নি তাঁকে। প্রতি ক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করেছেন কোনওরকম অশান্তি ছাড়াই। বরং প্রতিযোগীদের আলোচনায় একাধিকবার শোনা গিয়েছে দীপেন্দুর প্রশংসা।  সেই দীপেন্দুই এবার মেজাজ হারালেন। রাজবীর ভেড়ার দল কটাক্ষ করতেই সুর চড়ালেন তিনি। বললেন, “একদম ভেড়ার পাল বলবি না। আমি কাউকে ভয় পাই না।” ভাইরাল একটি ক্লিপে দেখা যাচ্ছে, যে টাস্ক নিয়ে এত অশান্তি সেটা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন ‘লাফটারসেন’ নিরঞ্জন ও ভরত কল। এবিষয়ে সরাসরি বিগ বসের সঙ্গে কথা বলার সিদ্ধান্তও নিয়েছে তাঁরা। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.