Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Assam Floods

বন্যা কবলিত অসমকে সাহায্যের আর্জি ভূমির, উদ্যোগকে কুর্নিশ হিমন্তর, পাশে গায়ক পাপনও

অসমের বন্যা বিধ্বস্ত এলাকার একাধিক ছবি শেয়ার করে ভিডিওবার্তায় কী অনুরোধ ভূমি পেড়নেকরের? উদ্বেগ প্রকাশ করেছেন গায়ক পাপনও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৪:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ১৪:৩৯

options
link
বন্যা কবলিত অসমকে সাহায্যের আর্জি ভূমির, উদ্যোগকে কুর্নিশ হিমন্তর, পাশে গায়ক পাপনও zoom
বন্যা কবলিত অসমকে সাহায্যের আর্জি ভূমির, উদ্যোগকে কুর্নিশ হিমন্তর, পাশে গায়ক পাপনও
Advertisement

অসমে বন্যা (Assam Floods) পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। রাজ্যের ৮৫৬টি গ্রাম বন্যার জলে প্লাবিত। ৫৬,৬০৬ হেক্টরেরও বেশি জমির ফসল জলে নষ্ট হয়ে গিয়েছে। বিশ্লেষকদের বক্তব্য, এর প্রভাব পড়বে খাদ্যমূল্যে। মৃতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বন্যাকবলিত অসমের পরিস্থিতি বেশ উদ্বেগজনক। এই পরিস্থিতিতে অসমের বন্যা দুর্গতদের পাশে দাঁড়নোর আর্জি জানিয়েছেন ভূমি পেড়নেকর (Bhumi Pednekar)।

গত বছর পাঞ্জাবের ত্রাণকার্যে কথা স্মরণ করিয়ে অসমের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেসময় গোটা দেশ জোটবদ্ধ হয়ে পাঞ্জাবকে রক্ষা করেছিল। অসমের অসহায়দের ক্ষেত্রেও সেই উদ্যোগ দেখতে উগদ্রীব অভিনেত্রী। ইনস্টাগ্রামে অসমের বন্যা বিধ্বস্ত এলাকার একাধিক ছবি শেয়ার করে ভিডিওবার্তায় কী অনুরোধ ভূমি পেড়নেকরের?

Advertisement

তিনি বলেন, “অসমে ভয়াবহ বন্যা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত দুর্বিসহ। ৭.৫ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা সম্ভব হয়েছে। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। গোটা গ্রাম ভেসে গিয়েছে, অসংখ্য পশুও বন্যার জলে তলিয়ে গিয়েছে। মানুষ আজ সর্বহারা। এই বিষয়টি নিয়ে খুব বেশি সংখ্যক মানুষ কথা বলছেন না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, আমরা সবাই একসঙ্গে এগিয়ে আসতে পারি। সব হারিয়ে যাঁরা আজ নিঃস্ব তাঁদের মুখে একটু হলেও হাসি ফুটবে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhumi Satish Pednekkar (@bhumisatishpednekkar)

এরপর পাঞ্জাব প্রসঙ্গ উল্লেখ করে ভূমির বার্তা, “গত বছর যেমন গোটা দেশ পাঞ্জাব, জম্মু, বিহার, মহারাষ্ট্রের পাশে দাঁড়িয়েছিল অসমেরও আমাদের সাহায্য প্রয়োজন। খাদ্য, বস্ত্র, পুনর্বাসনের জন্য জরুরি সহায়তা দরকার। সকলের কাছে অনুরোধ, যতটা সম্ভব সাহায্য করুন এবং এই বার্তাটি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিন।”আরও একটি ভিডিওতে ভূমি অসমের বন্যা দুর্গতদের জন্য সাহায্যের আবেদন জানান।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhumi Satish Pednekkar (@bhumisatishpednekkar)

সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘সমাজমাধ্যম মানুষের জীবনকে কতটা প্রভাবিত করে সেটা তো আমরা দেখলাম। অসম এবং গুজরাটের কিছু অংশ জলমগ্ন। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওদের এখন আমাদের সাহায্যের প্রয়োজন। বায়োতে দেওয়া লিঙ্কে গিয়ে সাহায্য করুন।’ ভূমির এই উদ্যোগ নজরে আসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (CM Himanta Biswa Sarma)।

মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে ভূমির পোস্টে জানানো হয়, ‘এই কঠিন সময়ে অসমের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ, ভূমি। আপনার এই সমর্থন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে অত্যন্ত মূল্যবান।’ ভূমি ছাড়াও অসমের বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন গায়ক পাপন (Papon)। এক্স হ্যান্ডেলে কী লিখলেন?

 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.