কখনও সমালোচিত কখনও আবার প্রশংসিত, এমনই জীবন বিনোদুনিয়ার সেলেবদের। দিন কয়েকদিন আগেই চরম কটাক্ষের শিকার হয়েছিলেন অভিনেত্রী ভূমি পেড়নেকর (Bhumi Pednekar)। শ্রাবণ মাসে রোদচশমা পরে শিবলিঙ্গে জল ঢালতেই সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়। জুলাইয়ের শেষের দিকে এই ঘটনার কয়েকদিন পর আবার সেই ভূমিই সকলের নয়নের মণি! তাঁর আচরণে একেবারে মন্ত্রমুগ্ধ নেটপাড়ার সেই নীতিপুলিশরাই, যাঁরা সেদিন রে রে করে ছুটে এসেছিলেন।
কোন কাজের জন্য প্রশংসিত ভূমি? সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল। সেখানেই দেখা যাচ্ছে, মুম্বইয়ে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভূমি। অভিনেত্রীকে দেখেই ছবি তুলতে ছুটে আসেন সেলেব পাপারাজ্জিরা। আর ঠিক সেই সময়ই হলের ভিতর থেকে ভেসে আসে ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’। সঙ্গে সঙ্গে ছবি শিকারিদের ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দেন ভূমি। প্যাপেদের উদ্দেশে বলেন, “এক সেকেণ্ড, জাতীয় সঙ্গীত…।”
আরও পড়ুন:
View this post on Instagram
এরপর একপাশে মাথা নীচু করে দাঁড়ান অভিনেত্রী। জাতীয় সঙ্গীত শেষ হওয়া পর্যন্ত ‘জন গণ মন’র প্রতি এভাবেই শ্রদ্ধা নিবেদন করেন। গান শেষ হওয়ার পর আবার লাল গালিচায় ফিরে পাপারাজ্জিদের জন্য পোজ দেন ভূমি। সেই বিশেষ মুহূর্তের ভিডিও ভাইরালর হতেই ভূমির প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। তাঁর এই আচরণের প্রশংসা করেছেন নেটিজেনরা।
View this post on Instagram
জাতীয় সঙ্গীতের প্রতি ভূমির শ্রদ্ধাজ্ঞাপন তাঁর বিচক্ষণ মনোভাবেরই পরিচয়। এমনটাই বলেছেন এক নেটাগরিক। সোশালপাড়ার অপর এক সদস্যের মতে, এই ঘটনায় ভূমির প্রতি তাঁর শ্রদ্ধা আরও বেড়ে গেল। সাম্প্রতিক সময়ে একাধিক কারণে আলোচনার কেন্দ্রে ছিলেন ভূমি পেড়নেকর। অসমের বন্যা বিধ্বস্ত পরিস্থিতিতে ত্রাণ সংগ্রহ করে মানবসেবায় নিযুক্ত হয়ে প্রশংসিত হয়েছেন। আবার জেন জির আচরণের বিরোধীতা করে কটাক্ষেরও শিকার হয়েছেন।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শাহর সফরের পরেই সীমান্তে ধৃত আফগান যুবক, চিকেনস নেকে চলছিল নজরদারি? মিলল হাওড়া যোগও
-
‘জয় জওয়ান, জয় কিষান’, সেঞ্চুরি করে বার্তা জুরেলের, শ্রীলঙ্কায় ভারতের দাপটের দিনে নজির পন্থের
-
ফুটপাথে দুধ গরম কাণ্ডে পরিবারের পাশে মমতা, ‘বাড়িতে রাখছেন না কেন?’, তোপ শুভেন্দুর
-
মার্কিন মুলুকে ধাক্কা ভারতীয়দের, বাড়ছে এইচওয়ানবি ভিসার ফি! খরচ বাড়বে পড়ুয়াদেরও?
-
কঠোর পদক্ষেপ করা যাবে না, মহুয়ার গ্রেপ্তারি পরোয়ানায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের