Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ৩ জুলাই ২০২৬
Bhumi Pednekar

‘দেশসেবা আমার রক্তে’, বাবার পথ অনুসরণ করেই রাজনীতির ময়দানে ভূমি?

বলিউডে তো শত্রুঘ্ন সিনহা থেকে হেমা মালিনী সহ বহু তারকাই রাজনীতির ময়দানে সক্রিয়। এবার সেই তালিকায় নাম জুড়ছে অভিনেত্রী ভূমি পেদ্নেকারের?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১২:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২, ২০২৬, ১২:১৮

options
link
‘দেশসেবা আমার রক্তে’, বাবার পথ অনুসরণ করেই রাজনীতির ময়দানে ভূমি? zoom
রাজনীতির ময়দানে ভূমি?

টলিউড থেকে বলিউড, রাজনীতি আর সিনেদুনিয়া মিলেমিশে একাকার। বাদ নেই কলিউডও। ছাব্বিশের বিধানসভা নির্বাচনেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন অভিনেতা থলপতি বিজয়। আর বলিউডে তো শত্রুঘ্ন সিনহা থেকে হেমা মালিনী সহ বহু তারকাই রাজনীতির ময়দানে সক্রিয়। এবার সেই তালিকায় নাম জুড়ছে অভিনেত্রী ভূমি পেদ্নেকারের (Bhumi Pednekar)? সম্প্রতি এক অনুষ্ঠানে রাজনীতিতে যোগদানের বিষয়ে বেশ কিছু প্রশ্ন করা হয় ভূমিকে। উত্তরে কী বললেন অভিনেত্রী? অভিনয়ের সঙ্গে রাজনীতির ময়দানে পা রাখবেন নাকি সেই সম্ভবনা ফুৎকারে উড়িয়ে দিলেন?

তার আগে বলে রাখা ভালো, ভূমি কিন্তু, রাজনৈতিক পরিবারেরই মেয়ে। তাঁর বাবা সতীশ পেদ্নেকার ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্র ও শ্রমমন্ত্রী। সেই সূত্রেই রাজনীতি আর ভূমি একসুতোয় বাঁধা তা বললে অত্যুক্তি হবে না। মহারাষ্ট্রে নারী ক্ষমতায়ন নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘মঞ্চ’ নামক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই ভবিষ্যতে রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে কথা বলেন। নিজের অবস্থান করে করে ভূমি জানান, নিজের কেরিয়ার অর্থাৎ অভিনয়েই আপাতত পুরোপুরি ফোকাস করতে চান। এছাড়াও ভূমির দৃঢ় বিশ্বাস তিনি যে গল্পগুলো বেছে নেন ও পর্দায় যে কাজ করেন সেটা সমাজে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Bhumi Pednekar hints at future political entry.
রাজনীতিতে ভূমি?

সেই সঙ্গে আরও একটি বিষয় স্পষ্ট করে ভূমি বলেন, দেশের সেবা করা সবসময়ই তাঁর কাছে গুরুত্বপূর্ণ। রাজনীতিতে যোগদানের বিষয়ে প্রশ্ন করা হলে সেই সম্ভাবনাও অবশ্য পুরোপুরি উড়িয়ে দেননি। তাঁর কথায়, বর্তমানে অভিনয়ের মাধ্যমে তিনি সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। তবে ভবিষ্যতে আরও বড় পরিসরে পরিবর্তন আনার সুযোগ পেলে বিবেচনা করতে প্রস্তুত। ভূমির সংযোজন, “দেখুন, দেশের সেবা করার মানসিকতা আমার রক্তে মিশে আছে, সেটা যে রূপেই আসুক না কেন। বর্তমানে আমি আমার গল্প ও কাজের মাধ্যমে সেই চেষ্টাই করছি। ভবিষ্যতে যদি আরও বৃহৎ পরিসরে এবং অর্থবহ উপায়ে কাজ করার সুযোগ পাই তাহলে কেন করব না?

আরও বলেন, “আমার আদর্শ খুবই সহজ। আমি যতটা সম্ভব দেশের সেবা করতে চাই। পর্দার বাইরে আমি যে কাজগুলো করি সেগুলোর পিছনেও সেই একই বিশ্বাস কাজ করে। আমি আসলে মানুষটাই এরকম। যেভাবেই সুযোগ আসুক না কেন আমার উদ্দেশ্য একই থাকবে।” ভূমিকে শেষ দেখা গিয়েছে গত জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ক্রাইম-থ্রিলার সিরিজ ‘দলদল’-এ। ইন্ডাস্ট্রির কানাঘুষো, ইতিমধ্যেই আরও এক নতুন ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। যেখানে আইনজীবীর ভূমিকায় দেখা যাবে ভূমিকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.