Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Bhumi Pednekar PM Modi

‘এসি গাড়িতে বসে জ্ঞান দিচ্ছে’, ‘আরশোলা’দের ভাষার পাঠ পড়াতেই কটাক্ষ ভূমিকে

আন্দোলনকারীদের অশালীন ভাষা প্রয়োগ নিয়ে মন্তব্য করে নেটপাড়ার চক্ষুশূল ভূমি পেড়নেকর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১২:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ১২:২৪

options
link
‘এসি গাড়িতে বসে জ্ঞান দিচ্ছে’, ‘আরশোলা’দের ভাষার পাঠ পড়াতেই কটাক্ষ ভূমিকে zoom
ভূমিকে কটাক্ষ
Advertisement

নিট কেলেঙ্কারি ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ কিছুটা কমলেও, মোদির উদ্দেশে আন্দোলনকারীদের অশ্লীল ভাষা প্রয়োগ নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মায়ানগরীর সিনেপাড়ার একাধিক সেলিব্রিটি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। সেই দলের নতুন সদস্য অভিনেত্রী ভূমি পেড়নেকর। ছাত্রআন্দোলনকে সমর্থন করলেও তাঁদের ব্যবহার নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করেছেন। দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশে এহেন আচরণ মোটেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন ভূমি। আন্দোলনের মাঝে অশালীন ভাষা প্রয়োগ ছাত্রসুলভ ব্যবহার নয় বলেই দাবি অভিনেত্রীর। সমাজমাধ্যমে মত প্রকাশের পরই চরম কটাক্ষের শিকার ভূমি পেড়নেকর।

২০ জুলাই ‘সংসদ চলো’ অভিযানের সময় ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ, মারধর এবং টিয়ার গ্যাস ব্যবহারের ঘটনায় কোনও মন্তব্য করেননি। অথচ খারাপ ভাষা প্রয়োগ নিয়ে লম্বা-চওড়া ভাষণ! ইনস্টাগ্রামে একটি ভিডিওবার্তায় উদ্বেগ প্রকাশ করে ভূমি বলেছেন, “যে ভিডিওগুলো সামনে আসছে, যে ধরনের ভাষা ব্যবহার করা হয়েছে, আমাদের দেশের যুবসমাজ যেভাবে কথা বলেছে আমরা তো এভাবে কথা বলি না। আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলছি যিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে রয়েছেন।”

Advertisement
Bhumi Pednekar hints at joining politics
ভূমি পেড়নেকর

ভূমির মতে, এহেন আচরণ ভারতের সংস্কৃতির সঙ্গে একেবারেই সঙ্গতিপূর্ণ নয়। পরিবারের বড়দের সঙ্গে যে ভাষায় কথা বলা হয় জনপরিসরেও সেই সম্মান বজায় রাখা উচিত। অশালীন ভাষা প্রয়োগ যদি স্বভাবসিদ্ধ হয়ে যায় তাহলে অর্থবহ আলোচনা আর কোনওদিন সম্ভব হবে না। দেশের ঐক্যের ওপর জোর দিয়ে বলেছেন, শিক্ষা, নারী-নির্যাতনসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সুষ্ঠ আলোচনা হওয়া উচিত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhumi Satish Pednekkar (@bhumisatishpednekkar)

এই ভিডিও শেয়ার করতেই নিন্দুকের একাংশের অভিযোগ, আন্দোলনকারীদের ভাষা নিয়ে কথা বললেও, তাঁদের ওপর হওয়া পুলিশের সহিংসতা নিয়ে নীরব থেকেছেন।ভূমিকে এক নেটাগরিকের চ্যালেঞ্জ, ‘মন্ত্রীরা যখন এধরনের ভাষা ব্যবহার করেন তখনও আপনা এই সক্রিয়তা দেখতে চাই।’ এসি গাড়িতে বসে মন্তব্য করা সহজ বলেও খোঁচা দিয়েছেন নেটপাড়ার এক সদস্য। কেউ আবার ভূমিকে তাঁর কর্মফলের ভয়ও দেখিয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.