সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমি যে তোমার, শুধু যে তোমার!’ গা ছমছমে মহলে নূপুরের শব্দ। কানে ভেসে আসে মঞ্জুলিকার বদলার হুমকি। আগেভাগেই শোনা গিয়েছিল যে, ‘ভুলভুলাইয়া ৩’ (BHOOL BHULAIYAA 3) ছবিতে বিদ্যা বালন ফিরছেন। তখন থেকেই ট্যুইস্টের অপেক্ষায় ছিলেন দর্শক অনুরাগীরা। বুধবার এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই গায়ে কাঁটা ধরিয়ে দিলেন বিদ্যা। তবে বিদ্যা একা নয়, এবারের চমক দুই মঞ্জুলিকা। হ্য়াঁ, বিদ্যার সঙ্গে এবার মঞ্জুলিকার রূপে ধরা দেবেন মাধুরী দীক্ষিত।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ ছবির প্রসঙ্গ উত্থাপন হলে মঞ্জুলিকা ওরফে বিদ্যা বালনের সেই ভয়ঙ্কর রূপের কথা আসবেই। বলা ভালো, বিদ্যা বালনের দুরন্ত অভিনয়ই ছিল পরিচালক প্রিয়দর্শনের ‘ভুলভুলাইয়া’ ছবির তুরুপের তাস। এমনকী, কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণীর ‘ভুলভুলাইয়া ২’ ছবিতেও এসেছিল মঞ্জুলিকার গল্প। তবে সেখানে অভিনয় করেছিলেন তাব্বু। তবে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে এবার বড় চমক দিতে চলেছেন পরিচালক অনীশ বাজমি। নতুন সিক্যুয়েলে যে বিদ্যা আর মাধুরী বাজিমাত করতে চলেছেন, তার ঝলক মিলল ট্রেলারেই।
গা ছমছমে রাজপ্রাসাদের অন্দরমহল। সেখানে ঘটে চলা একের পর এক ভৌতিক কাণ্ড। অভিশপ্ত অতীত। আর ঠিক সেই প্রেক্ষাপটেই আবির্ভাব ‘রুহ বাবা’ কার্তিক আরিয়ানের। এবারের কাস্টিংয়ে যেমন চমক রয়েছে, তেমন দর্শকদের জন্য অপেক্ষা করছে গল্পের ট্যুইস্টও। রয়েছেন তৃপ্তি দিমরিও। চলতি বছর দিওয়ালির মরশুমে প্রেক্ষাগৃহে আসছে ‘ভুলভুলাইয়া ৩’। আবারও যে এই ছবি বক্স অফিসে কাঁপন ধরাতে চলেছে, তার আভাস মিলল টিজারেই।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা