সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিটিশ পপস্টার এড শিরানের অনুষ্ঠানে পুলিশি বাধা নিয়ে দানা বেঁধেছে বিতর্ক। বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে শো বন্ধ নিয়ে সোশাল মিডিয়ায় ফুঁসছেন অনুরাগীরা। এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করল পুলিশ। কেন স্ট্রিট শো বন্ধ করে দেওয়া হল, তার কারণ ব্যাখ্যা করা হয়েছে।
বেঙ্গালুরুর ডিসিপি সেন্ট্রাল সংবাদসংস্থা এনআইএ-কে জানান, “অনুষ্ঠানের এক আয়োজক আমাদের সঙ্গে দেখা করেন। অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু আমরা জানিয়েছিলাম চার্চ স্ট্রিটে এমনিতেই ভিড় হয় অনেক বেশি। সে কারণে ওই জায়গায় কোনও অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি।” তবে নেটিজেনদের এত সমালোচনার মাঝে কোনওভাবে শিল্পী কিংবা আয়োজক সংস্থার তরফে একথা একবারও বলা হচ্ছে না বলে উষ্মাপ্রকাশ করেন পুলিশ আধিকারিক।
উল্লেখ্য, মিউজিক্যাল ট্যুর নিয়ে সদ্য ভারতে পা রেখেছেন এড শিরান। পুনে, হায়দরাবাদ, চেন্নাইয়ের পর এবার বেঙ্গালুরু। ভারত সফরে এসে মোট ৬টি শহরে কনসার্ট করার কথা ব্রিটিশ পপস্টার। এবার বেঙ্গালুরুতে শো করার প্রাক্কালে বিপাকে পড়তে হল তাঁকে। রবিবাসরীয় আমেজে বেঙ্গালুরুর চার্চ স্ট্রিটে ফুটপাতে গান ধরেছিলেন এড শিরান। ব্রিটিশ পপস্টারকে এহেন খোলামেলা মেজাজে দেখে স্বাভাবিকভাবেই ভিড় জমাতে শুরু করেন শ্রোতা-অনুরাগীরা। তবে মাঝপথেই ছন্দপতন! রণে ভঙ্গ দিয়ে এড শিরানের স্ট্রিট পারফরম্যান্স বন্ধ করে দেয় পুলিশ। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত আপাতত নেটপাড়ায় চর্চার শিরোনামে। অনেকে পুলিশের নৈতিক দায়িত্ববোধকে বাহবা দিলেও একাংশ আবার রে রে করে উঠেছেন।
সর্বশেষ খবর
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
দাঙ্গায় মদত, অপপ্রচার! বারুইপুর কাণ্ডে সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
-
ফের জ্বলছে হরমুজ! ২৪ ঘণ্টায় তৃতীয় জাহাজে হামলা, বিশ বাঁও জলে শান্তিচুক্তি
-
গুরুতর অসুস্থ রাজেশ শর্মা! ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?