টেলিপর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা, ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির হাত ধরে বড়পর্দায়ও অভিষেক ঘটেছে। তিনি আর কেউ নন, অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। তাঁর পরবর্তী কাজ নিয়ে অনুরাগীদের মনে বেশ কৌতূহল। অনেকের মনেই প্রশ্ন, এরপর অভিনেতাকে বড়পর্দায় কবে দেখা যাবে সেই প্রশ্ন জেগেছে। ফের বড়পর্দায় ফিরছেন দিব্যজ্যোতি। তবে এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে।
কানাঘুষো শোনা যাচ্ছিল, মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ‘গুন গুন করে মহুয়া’-এ থাকবেন দিব্যজ্যোতি। কিন্তু কোন ভূমিকায় দেখা যাবে তাঁকে? তা জানতেই অভিনেতার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল। নতুন ছবি নিয়ে অভিনেতা বলেন, “আমি এই ছবিতে অ্যাসিস্ট করব। সহজভাবে বলতে গেলে আমি অবজার্ভার হিসেবে থাকব। আমার মনে হয় যে আমি যে কাজটা করছি সেটায় আমার থিয়োরি স্ট্রং থাকা দরকার। যদি আমি অবজার্ভ করি তাহলেই অভিনয়টা অ্যাবসর্ব করতে পারব। আমি অভিনয় জগতে একদম নতুন। কিন্তু যে কদিনই কাজ করেছি পুরোটাই ক্যামেরার সামনে। এবার ক্যামেরার পিছনে থেকে কাজটা শিখতে চাই। মূলত পরিচালকের সঙ্গে থেকে তাঁর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করব।”
আরও পড়ুন:
ফের বড়পর্দায় ফিরছেন দিব্যজ্যোতি। তবে এবার নতুন ভূমিকায় দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন:

এখান থেকে প্রশ্ন জাগতেই পারে, তাহলে কি আগামী দিনে পরিচালকের জুতোয় পা গলাবেন দিব্যজ্যোতি? সেই কৌতূহলের নিরসন ঘটিয়ে অভিনেতা বলেন, “আমি পরিচালনা করব না। তা করার ইচ্ছাও আমার নেই। কিন্তু আমি আরও গভীরে গিয়ে কাজটা শিখতে চাই। তাই ক্যামেরার সামনে ও পিছনে সমানভাবে কাজটা জানা দরকার। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।” অভিনয় করার পাশাপাশি অভিনয় দুনিয়ায় খুঁটিনাটি সম্পর্কেও জানতে আগ্রহী অভিনেতা। লক্ষ একটাই অভিনয়ের খুঁটিনাটি আরও ভালোভাবে জানা। একইসঙ্গে বিনোদুনিয়ায় পায়ের তলার মাটি শক্ত করতেই যে নতুন ভূমিকায় দিব্যজ্যোতিতা বলাই বাহুল্য।
সর্বশেষ খবর
-
আমেরিকার স্বাধীনতা দিবসে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে অটুট বন্ধুত্বের বার্তা মোদির
-
কানাডার স্বপ্নের সফর শেষ, আজেদিনের জোড়া গোলে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো
-
‘বাংলায় সব সম্পদ আছে’, শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
বৈভবের অভিষেকেও এল না জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পিছিয়ে পড়ল ভারত
-
রাস্তা তৈরিতে এবার ব্যবহার হবে ‘ম্যাস্টিক অ্যাসফল্ট’! বড় উদ্যোগ সিকিম সরকারের