সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই টলিপাড়ায় রটে গেল পরিচালক অভিজিৎ সেন নাকি দক্ষিণী ছবি তৈরি করছেন! এমনকী, রটে গেল, শুধু ছবি নয়, তামিল, তেলুগুতে নাকি সিরিজও তৈরি করবেন তিনি। সত্যিই কি তাই? রটনা নিয়ে পরিচালকের সোজা উত্তর, ”সবে তো তিনটে বাংলা ছবি করেছি। এখনই বাংলা ছাড়ব!”
[আরও পড়ুন: পাত্র মুসলিম, ‘প্রেমই পরম ধর্ম’, লাভ জিহাদ বিতর্কে নিন্দুকদের ‘খামোশ’ করালেন সোনাক্ষী সিনহা]
দেব ও প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে হাত মিলিয়ে একের পর এক সুপারহিট বাংলা ছবি দিয়েছেন অভিজিৎ। তাঁর প্রজাপতি ছবি তো ব্লকবাস্টার। মিঠুন চক্রবর্তী ও দেবকে একফ্রেমে এনে, রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন অভিজিৎ। হঠাৎই টলিপাড়ায় রটে গেল সেই অভিজিৎ নাকি বাংলা ছবি ছেড়ে তামিল, তেলুগু ছবি তৈরি করতে চলেছেন। পরিচালক অভিজিৎ জানিয়েছেন, ”জানি না কেন, এসব রটে গেল। আমি কখনই, কোথাও এমন কোনও কথা বলিনি। আপাতত বাংলাতেই আছি। বাংলাতেই ছবি বানাবো।”
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দেওয়ার রটনাকে ফুৎকারে উড়িয়ে, অভিজিৎ এক গোপন তথ্য বলা ভালো গোপন স্বপ্নের কথা ফাঁস করলেন। তাঁর কথায়, ”তামিল, তেলুগু নয়। যদি বানাই তাহলে হিন্দি ছবি বানাব। আর সেই ছবির নায়ক হবে দেব। এবং প্রযোজক হবেন অতনু রায় চৌধুরী।” তবে এসব প্ল্যান মগজে থাকলেও, পরিচালক এখন ব্যস্ত ছোট পর্দায় গানের জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের পরিচালনায়।
[আরও পড়ুন: গোমাংস বিতর্ক: ‘জ্যান্ত পুড়িয়ে মারার’ হুমকি! ‘রাজনৈতিক রং দেবেন না’, প্রতিক্রিয়া সুদীপার]
সর্বশেষ খবর
-
রথের কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা, নিম্নচাপ-মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিদ্ধ বঙ্গ!
-
গভীর রাতে প্রধানমন্ত্রীর বাড়িতে গোপন বৈঠকে শাহ-নীতীন নবীন, বড় কোনও সিদ্ধান্তের পথে সরকার?
-
সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে মোদিকে ‘ব্যর্থ রাষ্ট্রনায়ক’ তোপ দীপিকার! ভাইরাল পোস্টে বিতর্ক
-
‘ভালো নেই’, অনশন মঞ্চ থেকে বার্তা সোনমের, দেখা করবেন কেজরি, কী জানালেন ‘র্যাঞ্চো’র স্ত্রী?
-
বঙ্গ পর্যটনে জুড়ছে পুরুলিয়ার সবুজ সেঁওয়াতি পাহাড়! জঙ্গল ঘেরা এই জনপদে জানেন কী আছে?