সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্র তাঁর আসা-যাওয়া। তিনি অভিনেতা আরিয়ান ভৌমিক। সম্প্রতি টেলিভিশনের পর্দায় ‘ভিডিও বউমা’ ধারাবাহিকে পথ চলা শেষে এবার নাকি বড়পর্দায় ফিরছেন অভিনেতা। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।
এর আগে বড়পর্দায় ‘সন্তু’ হয়ে দর্শকের মনোরঞ্জন করেছেন আরিয়ান। এছাড়াও বহু ছবিতে তাঁকে বিভিন্ন চরিত্রে বিভিন্ন আঙ্গিকে দেখা গিয়েছে এর আগে। এবারও নতুন ধরনের চরিত্রেই তাঁকে দেখা যাবে বলে আশা তাঁর অনুরাগীদের। শোনা যাচ্ছে, আরিয়ানের নতুন ছবির নাম ‘অস্তরাগ’। এই ছবিতে টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধবেন নাকি আরিয়ান।

কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় চলছে ছবির শুটিং। যদিও এই ছবির গল্প থেকে চরিত্র সেসব নিয়ে একেবারেই মুখ খুলতে চান না এই মুহূর্তে আরিয়ান। এখানেই শেষ নয়, এছাড়াও নাকি একগুচ্ছ বাংলা ছবির কাজ রয়েছে এই মুহূর্তে তাঁর কাছে। পাশাপাশি নতুন বছরে ভরা শীতে মুক্তি পাবে ‘কাকাবাবু’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘বিজয়নগরের হীরে’। এই ছবির হাত ধরেই দর্শক আরও এক পর্দায় আরিয়ানকে পেতে চলেছেন ‘সন্তু’চরিত্রে।
সর্বশেষ খবর
-
স্টেশনের জলে ই-কোলাই ব্যাকটেরিয়া! ক্যাগ রিপোর্ট দেখেই কড়া ‘অ্যাকশন’ রেলমন্ত্রীর
-
‘প্রথম’ মরশুমেই চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার, অবশেষে ক্রিকেটে সাফল্যে আবেগে ভাসলেন গোয়েঙ্কা
-
মার্কিন সেনাকে হত্যায় ২৮ লক্ষ টাকা পুরস্কার, মহিলাদের ক্ষেত্রে দ্বিগুণ! ঘোষণা ইরানের
-
১০ বছর পর কোয়েলের ‘ঘর ওয়াপসি’! পরমব্রতর সঙ্গে ফের জুটিতে? চর্চা তুঙ্গে
-
‘ককরোচ’ সমর্থকের বাবার মৃত্যুতে রাজ্যজুড়ে প্রতিবাদে এসএফআই, বাঁকুড়া যাচ্ছেন সিজেপি প্রতিনিধিরা