সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাদশাপুত্র বলে কথা। আর তাই জীবনের প্রথম পুরস্কার নেওয়ার মুহূর্তেও যেন খানিক বাবার ছায়াই দেখতে পেলেন দর্শক-অনুরাগীরা। কথা হচ্ছে বাদশাপুত্র আরিয়ান খানের (Aryan Khan)। শুক্রবার একটি অ্যাওয়ার্ড সেরিমনির ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। আর সেখানেই দেখা যায় জীবনের অ্যাওয়ার্ড হাতে নিয়ে আরিয়ানকে। বছরের সেরা নবাগত পরিচালকের পুরস্কার জিতেছেন আরিয়ান। মঞ্চে বাবার কথা তুলে ধরলেও পুরস্কারপ্রাপ্তির পর তা মা গৌরী খানকেই উৎসর্গ করলেন আরিয়ান। কিন্তু কেন?
জীবনের প্রথম পুরস্কার হাতে নিয়ে আরিয়ান বলেন, “আমিও আমার বাবার মতোই অ্যাওয়ার্ড পেতে খুব ভালোবাসি। তবে আমার জীবনের প্রথম পুরস্কারটা আমার বাবাকে নয়, বরং আমি আমার মাকে উৎসর্গ করতে চাই। কারণ আমার মা আমাকে ছোট থেকে বলত, তাড়াতাড়ি শুয়ে পড়। কাউকে কখনও খারাপ কথা বলা বা গালিগালাজ করা থেকে বিরত থাকো। আর আজ এসবই নিজের প্রথম ছবিতে প্রয়োগ করতে পেরে আমি জীবনের প্রথম পরিচালনার জন্য প্রথম পুরস্কার পাচ্ছি। আশা করি আজ বাড়ি গিয়ে একটু কম বকুনি খাবো।”
View this post on Instagram
আরিয়ানের এই কথা শুনে দর্শকাসনে বসে থাকা প্রত্যেকে রীতিমতো হেসে ওঠেন। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুক্তি পেয়েছিল আরিয়ান খান পরিচালিত প্রথম সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’। যা স্ট্রিমিং শুরুর পরই যথেষ্ট জনপ্রিয়তা পায়। মুক্তির মাত্র ২ সপ্তাহেই গোটা বিশ্বে অ-ইংরেজি শো হিসেবে পাঁচ নম্বরে নাম তোলে ‘ব্যাডস অফ বলিউড’। ১৪ টি দেশে ট্রেন্ডিং হওয়ার পাশাপাশি ৯টি দেশে সব সিরিজকে পিছনে ফেলে দিয়েছিল এই সিরিজ।
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট