বৃহস্পতিবার রাত, অভিনেতা রাঘব জুয়েলের তারকাখচিত জন্মদিন পার্টি। অনুষ্ঠান শেষে বাইরে আসতেই শাহরুখপুত্র আরিয়ানকে ঘিরে ফিরেছিল উপস্থিত পাপারাজ্জিরা। ভক্তদের ‘সেলফি ম্যানিয়া’তে এক অনুরাগী ভারসাম্য হারিয়ে পড়ে যান। সে এক চরম বিশৃঙ্খল পরিস্থিতি। সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে সেই ভিডিও ভাইরাল সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার তিনদিন পর আরও একটি ভিডিও ঘিরে চর্চায় আরিয়ান (Aryan Khan )।
গভীররাত পর্যন্ত জন্মদিন পার্টি থেকে টলমল পায়ে বেরচ্ছেন তারকা সন্তান! নেশাগ্রস্ত অবস্থায় ছবিশিকারিদের লেন্সবন্দি! নিরাপত্তারক্ষীরা তাঁকে আগলে গাড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছেন। এই ভিডিও নেটভুবনে ভাইরাল হতেই সোশালপাড়ায় সমালোচনার ঝড়।শাহরুখপুত্র আরিয়ান খানকে ‘বখে যাওয়া স্টারকিড’ বলে দাগিয়ে দিলেন নীতিপুলিশরা। তবে অনেকেই আবার আরিয়ানের সমর্থনে কথা বলেছেন।
আরও পড়ুন:

তাঁকে ঘিরে সমালোচনা শুরু হলেও ভক্তরা একেবারে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। আরিয়ানের যে একটা বিরাট ফ্যানবেস রয়েছে সে কথা আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। এক অনুরাগীর মতে, ‘বন্ধুর জন্মদিনের ব্যক্তিগত পার্টিতে মদ্যপান করলে সমস্যা কোথায়?’ অপর এক ভক্তের দাবি, ‘তিনি একজন প্রাপ্তবয়স্ক মানুষ। পার্টিতে মদ্যপান করতেই পারেন। যতক্ষণ না কারও অসুবিধা করছেন বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছেন ততক্ষণ এটি সম্পূর্ণ ব্যক্তিগতজীবন। এমনকী নিজে গাড়িও চালাচ্ছেন না।’
Aryan Khan went to the birthday party of Dhruv Jurel. One of his friends asked him, “Can you imitate how drunk Bollywood stars leave parties?”
Aryan took the acting to the next level and imitated how drunkards and druggies leave parties.
Mark my words, This man is next… pic.twitter.com/CqaKaJmcSh
— Dr Nimo Yadav 2.0 (@DrNimoYadav) July 11, 2026
আরিয়ানের সমর্থনে এক অনুগামী লেখেন, ‘তিনি যদি নেশাগ্রস্তও হয়েও থাকেন তাতে সমস্যা কী? কোনও হইচই করছেন না। অযথা বিষয়টিকে বড় করে দেখানো হচ্ছে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র অধিকার তাঁরই।’ প্রসঙ্গত, রাঘবের জন্মদিনের রাতে পাপারাজ্জিরা কার্যত ঘিরে ফেলেছিল আরিয়ানকে সেই রাশ সামলে নাকানিচোবানি খেয়েছেন নিরাপত্তারক্ষীরাও।

এক ঝলক দেখার আশায় হুড়মুড়িয়ে এগিয়ে আসেন ভক্তরাও। যার ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। ভিড় ঠেলে এগতে যথেষ্ট বেগ পেতে হয় আরিয়ানকে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর সামাজিকমাধ্যমে নেটিজেনদের একাংশ এই আচরণের তীব্র সমালোচনা করেছেন। তারকাদের ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান দেখানো উচিত বলে মন্তব্য করেছেন সংবেদনশীল ও সচেতন নাগরিকসমাজের একাংশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যন্তর মন্তরে ‘আরশোলা’র বিক্ষোভে ‘বেফাঁস’ মন্তব্য, অভিজিৎ দীপকের নিশানায় দিলজিৎ!
-
কলকাতা পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১
-
ঋতব্রত শিবিরে গেলেও মানছেন মমতাকে! অনুব্রতর কার্যালয় থেকে ‘আউট’ অভিষেকের ছবি
-
আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত গুগল আধিকারিককে গুলি করে খুন! আহত ছেলে, গ্রেপ্তার স্বামী
-
ধর্মতলায় সমাবেশের অনুমতি মেলেনি, ‘কলকাতা চলো’ পোস্টারেই সান্ত্বনা খুঁজছে কালীঘাট তৃণমূল!