Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Malaika Arora Father

আত্মঘাতী মালাইকার বাবা, ব্রেকআপের যন্ত্রণা ভুলে দুঃসময়ে পাশে অর্জুন কাপুর

প্রাক্তন শ্বশুরের খবর পেয়েই মালাইকার বাড়ি ছুটে গিয়েছেন আরবাজ খানও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১৬:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২৪, ১৬:৩০

options
link
আত্মঘাতী মালাইকার বাবা, ব্রেকআপের যন্ত্রণা ভুলে দুঃসময়ে পাশে অর্জুন কাপুর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুঃসময়ে কিছুতেই যেন পিছু ছাড়ছে না মালাইকা অরোরার (Malaika Arora)। অর্জুন কাপুরের (Arjun Kapoor) সঙ্গে বিচ্ছেদের যন্ত্রণার মাঝেই আত্মঘাতী অভিনেত্রীর বাবা। বুধবার সকালেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মালাইকার বাবা অনিল অরোরা। খবর পেয়েই অভিনেত্রীর বাড়িতে তড়িঘড়ি ছুটে গিয়েছিলেন আরবাজ খান। এমন দুঃসময়ে ‘প্রাক্তন’ প্রেমিকাকে দূরে ঠেলে দেননি অর্জুন কাপুর! বরং অভিনেত্রীর পাশে থাকতে তিনিও ছুটে গিয়েছেন।

সূত্রের খবর, ৬ তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন তিনি। জানা গিয়েছে, বান্দ্রা পুলিশ ও মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা রয়েছেন ঘটনাস্থলে। এখনও পর্যন্ত কোনওরকম সুইসাইড নোট পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, বহুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। ইতিমধ্যেই মরদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ঘটনার সময় মালাইকা বাড়িতে ছিলেন না। তিনি ছিলেন পুণেতে। বাবার আত্মহত্যার খবর পেয়ে আলুথালুভাবে বাড়িতে ছুটে যান অভিনেত্রী। তবে মালাইকার আগেই তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন স্বামী আরবাজ খান। অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গাড়ি থেকে নেমেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেল মালাইকাকে। বোন অমৃতা অরোরাও স্বামী শাকিল লাদাককে নিয়ে পৌঁছেছেন। অর্জুন কাপুরকে দেখা গেল সাদা পোশাকে মালাইকার বাড়িতে প্রবেশ করতে। শোকে মূহ্যমান হয়ে পড়েছেন তিনিও। কারণ, মাকে হারিয়েছেন তিনিও।মাসখানেক আগেই অর্জুন-মালাইকার বিচ্ছেদের খবর শোনা গিয়েছে। কিন্তু বিচ্ছেদের কারণ নিয়ে কোনওরকম মুখ খোলেননি একে অপরের কেউই। তবে দূরে থেকেই বন্ধুত্ব বজায় রেখেছেন অর্জুন-মালাইকা। তাই দুঃসময়ে পাশে থাকতে ছুটে গেলেন বুধবার।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: আত্মঘাতী মালাইকা অরোরার বাবা!]

মালাইকার বয়স যখন ১১ এবং তাঁর বোন অভিনেত্রী অমৃতা অরোরার বয়স যখন ৬, ঠিক সেই সময়ই মালাইকার মায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় অনিল অরোরার। মা জোসির কাছেই বড় হন মালাইকা ও অমৃতা। তবে বাবার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না তাঁর। উৎসবে, বিশেষ দিনে মালাইকা দেখাও করতেন বাবার সঙ্গে। পুলিশকে মালাইকার মা জানিয়েছেন, এদিন সকালে তাঁর বাবার চটিজোড়া পড়ে থাকতে দেখেই খোঁজ করা শুরু করেন তিনি। বারন্দায় গিয়ে খোঁজ করলে পাননি। নিচে তাকাতেই দেখেন ওয়াচম্যান সাহায্য প্রার্থনা করছেন। এরপরই তিনি ছুটে যান।

[আরও পড়ুন: নবান্নে মুখ্যমন্ত্রী-ঋতাভরী সাক্ষাৎ, টলিউডের যৌন হেনস্তার তদন্তে এবার অরাজনৈতিক কমিটি!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.