সঙ্গীত জগতে তিনি যেন ধ্রুবতারা। বেশিরভাগ সঙ্গীত অনুরাগীর পছন্দের তালিকার একেবারের প্রথম সারিতে তার বাস। গত ২৭ জানুয়ারি, সেই অরিজিৎ সিংই আচমকা ঘোষণা করেন প্লেব্যাক আর করবেন না। শিল্পীর সোশাল মিডিয়া পোস্ট যেন বিনা মেঘে বজ্রপাতের মতো লেগেছিল অনুরাগীদের। তবে বলেছিলেন গান ছাড়ছেন না। বরং আরও ভালো কিছু করবেন। কথা রাখলেন অরিজিৎ। প্লেব্য়াক থেকে বিদায়ের পর প্রথমবার প্রকাশ্যে শিল্পীর নতুন গান। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় যা নিয়ে চলছে জোর চর্চা।
অরিজিৎ সিংয়ের নতুন গান ‘রায়না’। যার সুরকার শেখর রাভজিয়ানি। গানের কথা লিখেছেন প্রিয়া সারাইয়া। আদ্যোপান্ত রোম্যান্টিক গানটি সোশাল মিডিয়ায় প্রকাশ হওয়ামাত্রই ভাইরাল হয়ে গিয়েছে। নেটদুনিয়ায় বইছে কমেন্টের ঝড়। এক নেটিজেন লিখেছেন, “গুরুর স্বাধীন গানকে স্বাগত জানাই।” আবার কেউ লিখছেন, “অরিজিৎ নিজের জাদু দেখিয়েছেন।” আবার কারও মতে, “গান শুনে আনন্দে চোখে জল চলে আসছে।”
আরও পড়ুন:
তবে গায়ক আগেই স্পষ্ট করে বলে দিয়েছিলেন প্রতিশ্রুতিমাফিক এখনও কিছু কাজ বাকি রয়েছে। চলতি বছরে সেই কাজগুলি তিনি শেষ করবেন। সেই তালিকারই অন্যতম জুনেইদ খানের ‘এক দিন’। আমির এক্ষেত্রে প্রযোজকের আসনে তবে মুখ্য ভূমিকায় রয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ পুত্র জুনেইদ খান এবং সাই পল্লবী। আসন্ন এই রোম্যান্টিক ড্রামাতে শোনা যাবে অরিজিৎ সিংয়ের কণ্ঠ। প্রথমটায় শোনা গিয়েছিল, সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবিতে অরিজিৎ সিংয়ের শেষ গাওয়া প্লেব্যাক থাকবে। পরে আবার শোনা যায় শাহরুখ খানের ‘কিং’ ছবিতে অরিজিতের প্লেব্যাক থাকবে। যদিও নির্মাতারা আনুষ্ঠনিকভাবে তার ঘোষণা করেননি। তারই মাঝে আমির খানের প্রযোজনা সংস্থার তরফে ফাঁস করা হয়েছে আসল খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আইসক্রিম ভেবে ‘ক্ষতিকর’ ফ্রোজেন ডেজার্ট খাচ্ছেন না তো? পার্থক্য না বুঝলেই মুশকিল
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?
-
রুপোর গ্লাসে জল খান কঙ্গনা রানাউত! উপকারিতা জানলে আপনিও খাবেন
-
মাছের আড়ালে গরুর মাংস পাচার! উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত ১.৬৮ কোটির অবৈধ ব্যবসা
-
টানা বৃষ্টিতেও পুরোদমে চলছে এসি? জেনে নিন কোন ভুলে হতে পারে চরম ক্ষতি