Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Arijit Singh on CJP protests

‘ককরোচ’ সমর্থনে কটাক্ষের শিকার! অরিজিতের হুঁশিয়ারি, ‘আমার গান শুনবেন না, তবু ওদের পাশে থাকব’

'উর্দির আড়ালে গুণ্ডার মতো আচরণ', 'ককরোচ' বিক্ষোভে পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন! অরিজিৎ সিংকে 'চিনের দালাল, দেশদ্রোহী' বলে কটাক্ষ। নিন্দুকদের কষিয়ে জবাব 'প্লেব্যাক সম্রাটে'র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৮:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৮:১৬

options
link
‘ককরোচ’ সমর্থনে কটাক্ষের শিকার! অরিজিতের হুঁশিয়ারি, ‘আমার গান শুনবেন না, তবু ওদের পাশে থাকব’ zoom
'ককরোচ জনতা পার্টি'র ছাত্র আন্দোলন সমর্থন করে বিতর্কে অরিজিৎ সিং। কী জবাব গায়কের?
Advertisement

‘ককরোচ জনতা পার্টি’র ছাত্র আন্দোলন (CJP Protests) সমর্থন করে বিতর্কের শিকার অরিজিৎ সিং (Arijit Singh)। বিক্ষোভকারী ‘আরশোলা’দের রুখতে ‘নির্মম’ পুলিশি অভিযানে ক্ষিপ্ত গায়ক প্রশ্ন ছুড়েছিলেন, “বাহ! উর্দির আড়ালে গুণ্ডার মতো আচরণ। আপনাদের কি কোনও লজ্জা নেই? নেতামন্ত্রীরা কি নিজেদের ঈশ্বর ভাবা শুরু করেছেন?” এরপর থেকেই সোশাল পাড়ায় বেধড়ক কটাক্ষ, সমালোচনার শিকার হতে হয় অরিজিৎকে। একাংশ ‘চিনের দালাল, দেশদ্রোহী’ বলেও তোপ দাগেন। তবে দমে যাওয়ার পাত্র নন অরিজিৎ সিংও। জনৈক ভক্তের পোস্টকে ‘শিখণ্ডী’ করে সমূহ নিন্দুককুলকে পালটা জবাব ছুড়লেন ‘প্লেব্যাক সম্রাট’।

অনুরাগীমহল উচ্ছ্বসিত হলেও ‘মধ্যমেধার ককরোচ’দের পাশে দাঁড়ানোয় একাংশ আবার ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, অরিজিৎ সিংয়ের রাজনৈতিক মতাদর্শ নিয়েও।

Arijit Singh faces backlash over CJP protest support
অরিজিৎ সিং, ছবি- ইনস্টাগ্রাম

রাজনীতির সাতে-পাঁচে না থাকলেও বরাবর বলিষ্ঠ কণ্ঠে নিজস্ব অবস্থান স্পষ্ট করে এসেছেন। নিট কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ‘হর হর মহাদেব’ ধ্বনি তুলে অরিজিৎ সিং সতর্ক করে দিয়েছেন যে, “সব মনে রাখা হবে, ভুলে যাবেন না পরিবর্তনই একমাত্র ধ্রুবক।” গায়কের এহেন প্রতিবাদী পোস্ট-বিস্ফোরণে সোশাল মিডিয়াও সরগরম। তবে অনুরাগীমহল উচ্ছ্বসিত হলেও ‘মধ্যমেধার ককরোচ’দের পাশে দাঁড়ানোয় একাংশ আবার ক্ষোভ উগরে দিয়েছেন। অনেকে প্রশ্ন তুলেছেন, অরিজিৎ সিংয়ের রাজনৈতিক মতাদর্শ নিয়েও। এমন আবহেই জনৈক অনুরাগী সুপারস্টার গায়কের উদ্দেশে লেখেন, “সিজেপি কিংবা সরকারকে নিয়ে বলছি না, কিন্তু আপনার প্রতি যে শ্রদ্ধা ছিল, সেসব উবে গিয়েছে। তার নেপথ্যে অবশ্য অনেক কারণ রয়েছে। কিন্তু আপনি তো বলেই দিয়েছেন যে, আমার মতামতে আপনার কিছু যায়-আসে না। ভালো, দীর্ঘদিনের ভক্ত হিসেবে হয়তো আমার এটাই প্রাপ্য ছিল। কিন্তু এবার থেকে আপনাকে মন থেকে ঘৃণা করা শুরু করলাম।” ভক্তের এহেন কটুক্তিপূর্ণ পোস্ট নজর এড়ায়নি, পালটা জবাবও ছুড়েছেন অরিজিৎ সিং। গায়কের কথায়, কেউ তাঁর পাশে থাকুক বা না থাকুক, শিক্ষার্থীদের পাশে তিনি থাকবেনই।

Advertisement

“কেউ আমাকে শ্রদ্ধা করল কি না করল, সেসবে আমি ভাবিত নই। কারও মতামত নিয়েও আমার কোনও মাথাব্যথা নেই।…” 

Singer Arijit Singh reacts to backlash after supporting CJP protests
সিজেপি সমর্থককে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ।

সেই পোস্ট ভাগ করে নিয়েই নিন্দুকদের ঢিলে অরিজিৎ সিংয়ের পালটা পাটকেল, “কেউ আমাকে শ্রদ্ধা করল কি না করল, সেসবে আমি ভাবিত নই। কারও মতামত নিয়েও আমার কোনও মাথাব্যথা নেই। কারণ সকলেরই নিজস্ব মতামত রয়েছে। তাই ভক্ত হিসেবে আমাকে মিষ্টি-মিষ্টি কথা বলতে তুমি বাধ্য করতে পারো না। আমার মতামত যদি তোমাকে আঘাত করে থাকে, তাহলে আমি দুঃখিত! কিন্তু আমি ক্ষুব্ধ। তাই আমাকে ক্ষমা করে নিজেকে মুক্ত করো। প্রয়োজনে আমার সব গান ডিলিট করে দাও, শোনার দরকার নেই। আমার অস্তিত্ব ভুলে যাও। খুশি থাকো। কিন্তু আমি নিজের মত বদলাব না।”

অরিজিৎ সিংয়ের ভাইরাল পোস্ট
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.