সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অরিজিৎ সিং যে দারুণ গায়ক, তা আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু গানের পাশাপাশি অরিজিৎ যে দারুণ নাচতেও পারেন, তার প্রমাণ পাওয়া গেল সম্প্রতি।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি সোশাল মিডিয়ায় অরিজিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মঞ্চে জওয়ান ছবির ‘ছলিয়া’ গানটি গাইছেন তিনি। তবে হঠাৎ গানের মাঝে শাহরুখের কায়দায় নাচতে শুরু করবেন অরিজিৎ, তা আন্দাজ করতে পারেননি কেউই। মঞ্চে যখন শাহরুখের স্টেপ নকল করলেন অরিজিৎ, হইচই দর্শকমহলে। এই ভিডিওই এখন ভাইরাল নেটপাড়ায়।
View this post on Instagram
শুধু এই ভিডিও নয়। এর আগেও অরিজিতের অনেক ভিডিও ভাইরাল হয়। যেমন, সম্প্রতি লন্ডনে একের পর কনসার্ট করেছেন অরিজিৎ সিং। মাঝে মধ্য়েই সেই কনসার্টের ভিডিও ভাইরাল হচ্ছে সোশাল মিডিয়ায়। এবার বার্মিংহামে কনসার্টের অরিজিতের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে তার গানের মাঝেই এক ভক্ত দর্শক নানারকম অঙ্গভঙ্গি করতে থাকেন। ভক্তর এমন কীর্তি দেখে প্রথমে বিরক্তই হন অরিজিৎ। তারপর হঠাৎই হাতের ইশারায় অরিজিৎ যেন বলে উঠলেন, চুপচাপ বসে যাও, নাহলে মার খাবে!
সর্বশেষ খবর
-
সিসিটিভি অকেজো করে প্রণামীর টাকা গায়েব, গুয়াহাটি মন্দিরে চুরির তদন্তে পুলিশ
-
২১ জুলাই নিয়ে দড়ি টানাটানি অব্যাহত! এবার আদালতে ‘কালীঘাট তৃণমূল’
-
ধারালো দাঁত, সূচাল কান, ৭০ বছর পর বাংলায় দেখা মিলল বিরল ‘ভ্যাম্পায়ার’ হরিণের!
-
রাজেশ শর্মার আরোগ্য কামনা শুভেন্দুর, হাসপাতালে ইন্দ্রনীল খাঁ, ‘বন্ধু’র জন্য প্রার্থনা উদ্বিগ্ন অক্ষয়ের
-
বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধে টেকা দায়! রুম ফ্রেশনার নয়, ম্যাজিক দেখাবে এই ঘরোয়া টোটকা