Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Anushka Sharma

হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ চিকিৎসকের

চিকিৎসা শাস্ত্রে হোমিওপ্যাথি বনাম অ্যালোপ্যাথির বিতর্ক নতুন নয়! দীর্ঘদিনের চলমান এই বিতর্কে এবার অনুষ্কার পোস্ট যেন নতুন করে ঘৃতাহূতি করল। কী এমন ছিল ওই ভিডিওয় যার জেরে 'অশিক্ষিত সেলেব' বলে কটাক্ষ শুনতে হল অনুষ্কা শর্মাকে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৪:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৪, ২০২৬, ১৪:৪৬

options
link
হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ চিকিৎসকের zoom
হোমিওপ্যাথিই শ্রেষ্ঠ! পোস্ট করে বিপাকে অনুষ্কা শর্মা, ছবি- ইনস্টাগ্রাম

দীর্ঘ আট বছর বলিউডের পর্দা থেকেও দূরে অনুষ্কা শর্মা। ‘বলিউড বিমুখ’ নায়িকার একমাত্র ধ্যানজ্ঞান এখন আধ্যাত্মচর্চা। গলায় তুলসীমালা থেকে তাঁর হাতে শোভা পায় আধুনিক রাধাজপ মন্ত্র। মাঝেমধ্যেই স্বামী বিরাট কোহলিকে নিয়ে পৌঁছে যান বৃন্দাবনে প্রেমানন্দজি মহারাজের কাছে। সম্প্রতি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের পরও গিয়েছিলেন আধ্যাত্মগুরুর আশ্রমে। সেদিক থেকে দেখতে হলে, সিনেদুনিয়ার লাইমলাইটের আড়ালে অনুষ্কার জীবন এখন অনেকটাই থিতু। তবে এবার হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি প্রেম উজাড় করে কটাক্ষের সম্মুখীন হতে হল অভিনেত্রীকে।

চিকিৎসা শাস্ত্রে হোমিওপ্যাথি বনাম অ্যালোপ্যাথির বিতর্ক নতুন নয়! দীর্ঘদিনের চলমান এই বিতর্কে এবার অনুষ্কার পোস্ট যেন নতুন করে ঘৃতাহূতি করল। ঠিক কী ঘটেছে? সম্প্রতি সোশাল মিডিয়ায় হোমিওপ্যাথি প্রীতি নিয়ে একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে হোমিওপ্যাথি চিকিৎসক রঞ্জন শঙ্করনকে সংশ্লিষ্ট চিকিৎসা শাস্ত্র নিয়ে আলোচনা করতে দেখা যায়। সেই পোস্টের মাধ্যমেই অনুষ্কা জানান, তাঁর ব্যক্তিগতজীবনে হোমিওপ্যাথির গুরুত্বপূর্ণ অপরিসীম। পাশাপাশি ওই চিকিৎসকেরও প্রশংসা করে অভিনেত্রী লেখেন, ‘আমার জীবনে হোমিওপ্যাথির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডা. রঞ্জন শঙ্করন সেই যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ। স্বাস্থ্য এবং সচেতন জীবনযাপন সম্পর্কে তাঁর গভীর অন্তর্দৃষ্টিকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি।’ এহেন পোস্টের পরই নেটভুবনে সমালোচনার শিকার হতে হয় বিরাটঘরণিকে। কিন্তু কী এমন ছিল ওই ভিডিওয় যার জেরে ‘অশিক্ষিত সেলেব’ বলে কটাক্ষ শুনতে হল অনুষ্কা শর্মাকে?

Advertisement

“যেহেতু আধুনিক চিকিৎসাবিজ্ঞানের কাছে ‘মাল্টিপল স্ক্লেরোসিস’, অ্যালার্জি বা একজিমার মতো রোগের কোনও দীর্ঘমেয়াদী সমাধান নেই, তাই আমি বলব, আধুনিক চিকিৎসকরাও অনেক সময় এই ধরনের রোগের চিকিৎসার জন্য তাদের রোগীদের হোমিওপ্যাথি চিকিৎসার নিদান দেন।..” 

Anushka Sharma is facing backlash for the post supporting Homeopathy treatment
অনুষ্কা শর্মা।

ওই ভিডিওটিতে আসলে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় হোমিওপ্যাথির ভূমিকার উপর আলোকপাত করা হয়। এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতির মধ্যে পারস্পরিক প্রতিযোগিতার পরিবর্তে সহযোগিতার উপর জোর দেওয়ার কথা বলেন চিকিৎসক শঙ্করন। তিনি জানান, হোমিওপ্যাথিকে একটি বৃহত্তর চিকিৎসা ব্যবস্থার অংশ হিসেবে দেখা উচিত। একই সাথে তিনি এও স্বীকার করেন যে, প্রতিটি চিকিৎসা পদ্ধতিরই নিজস্ব কিছু সীমাবদ্ধতা রয়েছে। তিনি বলেন, “হোমিওপ্যাথি কোনও নির্দিষ্ট রোগের চিকিৎসা করে না, বরং এটি মানুষকে ভিতর থেকে নিরাময় করে। সকলেই হোমিওপ্যাথি চিকিৎসা করাতে পারেন। কিন্তু এটা কি পুরোপুরি রোগ নিরাময় করতে পারে? চিকিৎসক জানান, অন্য যে কোনও চিকিৎসা পদ্ধতির মতোই এরও কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেহেতু আধুনিক চিকিৎসাবিজ্ঞানের কাছে ‘মাল্টিপল স্ক্লেরোসিস’, অ্যালার্জি বা একজিমার মতো রোগের কোনও দীর্ঘমেয়াদী সমাধান নেই, তাই আমি বলব, আধুনিক চিকিৎসকরাও অনেক সময় এই ধরনের রোগের চিকিৎসার জন্য তাদের রোগীদের হোমিওপ্যাথি চিকিৎসার নিদান দেন। আমরা এখন ‘সমন্বিত চিকিৎসা ব্যবস্থা’র যুগে বাস করছি। আমরা কোনও একটি নির্দিষ্ট পদ্ধতির শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে আসিনি। এখন আর বিষয়টি এমন নয় যে, ‘হয় এটি, নয় ওটি’, বরং প্রতিটি চিকিৎসা পদ্ধতিরই শক্তি এবং সীমাবদ্ধতা সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা প্রয়োজন।”

অনুষ্কার পোস্ট করা এহেন ভিডিও দেখেই রে রে করে উঠেছেন যকৃৎ-রোগ বিশেষজ্ঞ সিরিয়াক অ্যাবি ফিলিপস। যিনি ‘দ্য লিভার ডক’ নামেই সোশাল মিডিয়ায় পরিচিত। সেই ভিডিও দেখে অনুষ্কা তো বটেই এমনকী হোমিওপ্যাথি চিকিৎসক ডা. রঞ্জন শঙ্করনকেও বিঁধতে ছাড়েননি তিনি। অ্যাবি ফিলিপসের কথায়, ‘এ তো সাপ্লিমেন্ট বিক্রেতা, হাতুড়ে ডাক্তার!’ পাশাপাশি অনুষ্কাকে ‘অশিক্ষিত সেলেব’ বলেও কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “হোমিওপ্যাথি হল জল, অ্যালকোহল এবং চিনি দিয়ে তৈরি ‘ওষুধ’। তাই আপনি এমন সব শৌখিন চিনির বড়ির জন্য চড়া দাম গুনছেন, যার মধ্যে আসলে বিন্দুমাত্র ঔষধিগুন নেই,” তিনি লিখেছেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.