Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
Anushka Sharma

করবা চৌথের উপোস করলেন না অনুষ্কা! লন্ডন ছেড়ে চলেও এলেন মুম্বই, হঠাৎ কী হল?

সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৪, ১৫:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৪, ১৫:৩৩

options
link
করবা চৌথের উপোস করলেন না অনুষ্কা! লন্ডন ছেড়ে চলেও এলেন মুম্বই, হঠাৎ কী হল? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের প্রায় সব বিবাহিত নায়িকারাই, তাঁদের স্বামীর মঙ্গলার্থে রীতিমতো উপোস করে করবা চৌথ পালন করেছেন। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। তবে অনুষ্কা শর্মার এবারের করবা চৌথটা একেবারে হটকে। তিনি উপোস করলেন না, দেখলেন না চাঁদ ও স্বামীর মুখ। বরং স্বামীকে পাশে নিয়ে শুনলেন কীর্তন! আর এসব ঘটল মুম্বইয়ে।

হ্যাঁ, এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। আর মুম্বইয়ে এসে সোজা ছুটে গিয়েছেন কীর্তন শুনতে। সম্প্রতি সোশাল মিডিয়ায় অনুষ্কা ও বিরাটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, মুম্বইয়ে কৃষ্ণ দাসের কীর্তন শুনছেন দম্পতি। সাদা রঙের সালোয়ারে দেখা গিয়েছে অনুষ্কাকে। অন্যদিকে ধূসর রঙের টিশার্টে দেখা গিয়েছে বিরাটকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে এই প্রথম নয়, লন্ডনে একাধিকবার দেখা গিয়েছে বিরুষ্কা জুটিকে। বিলেতের ইস্কনের মন্দিরে বিরাট ও অনুষ্কাকে কীর্তন শুনতে দেখা যায় তাঁদের। সেই ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সাদা পোশাকে ইস্কনের মন্দিরে যান অনুষ্কা। কোহলির পরনে ছিল কালো টি শার্ট। তবে ইস্কনের মন্দিরে তারকা দম্পতি মবড হননি। বরং ভক্তিভরে কীর্তনেই মজে ছিলেন তাঁরা।

পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন বিরাট কোহলি। বিশ্বকাপ জেতার পরে টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তার পরেই লন্ডনে গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল ছেলে অকায়কে কোলে নিয়ে রাস্তায় ঘোরার ভিডিও।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.