Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Virat Kohli Anushka Sharma

‘একদম চলবে না’, মুখের উপর বিরাটকে বলেছিলেন অনুষ্কা! কেন এত অপছন্দ ছিল?

পাওয়ার কাপল বলতেই তাঁদের কথা মনে পড়ে। দাম্পত্যজীবনের প্রায় ৯ বছর কেটে গেলেও তাঁদের প্রেমে এতটুকু ভাটা পড়েনি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৬:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১৬:৩৮

options
link
‘একদম চলবে না’, মুখের উপর বিরাটকে বলেছিলেন অনুষ্কা! কেন এত অপছন্দ ছিল? zoom
ফাইল ছবি।
Advertisement

পাওয়ার কাপল বলতেই তাঁদের কথা মনে পড়ে। দাম্পত্যজীবনের প্রায় ৯ বছর কেটে গেলেও তাঁদের প্রেমে এতটুকু ভাটা পড়েনি। আদর্শ স্বামী-স্ত্রী হিসাবে অনেকের কাছেই তাঁরা উদাহরণ। কিন্তু সেই বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা কি একে অপরের সমস্ত কিছুই পছন্দ করেন? মোটেই তা নয়। এমনকি একটা সময় বিরাটকে মুখের উপর না পর্যন্ত বলে দিয়েছিলেন অনুষ্কা। এবার ফাঁস হল স্বামী-স্ত্রীর অন্দরের সেই গোপন কথা।

বলি সুপারস্টার এবং কিংবদন্তি ক্রিকেটারের প্রেমকাহিনি একেবারে রূপকথার মতো। অনেকেই মনে করেন, বিয়ের পর একে অপরের জীবনে বহু পরিবর্তন এনেছেন বিরুষ্কা। যে বিরাট কোহলি একটা সময়ে ঠাকুর-দেবতা মানতেন না, তিনিই এখন ভক্তিভরে বাড়িতে পুজোর আয়োজন করেন। একাধিক সাধুর আশ্রমে যান সপরিবারে। এমনকী সামনের সারিতে বসে কীর্তন শুনতেও দেখা গিয়েছে তাঁকে। প্রচারের আলো থেকে একেবারে দূরে থাকেন তারকা দম্পতি। কন্যা ভামিকা এবং পুত্র অকায়কে নিয়ে লন্ডনে তাঁদের সুখের সংসার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু সেই সুখের সংসারে কি খিটিমিটি নেই? পছন্দ-অপছন্দ ঘিরে নারদ-নারদ নেই? অবশ্যই আছে। সম্প্রতি বিরুষ্কার ‘ঝগড়া’ নিয়ে মুখ খুলেছেন সেলিব্রিটি ফটোগ্রাফার রাহুল ঝাঙ্গিয়ানি। একাধিকবার তিনি বিরাট-অনুষ্কার সঙ্গে কাজ করেছেন। তাঁর মতে, তারকা দম্পতি হলেও বিরুষ্কা সেটে কখনও দেরি করেন না। যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করতে চান দু’জনেই। একইসঙ্গে, সেটের প্রত্যেকটি মানুষকে তাঁরা সম্মান করেন।

এত মিল, এত ভালোবাসার মধ্যে কি এমন বিষয় রয়েছে যা নিয়ে বাড়ে ‘ঝগড়া’? রাহুল বলছেন, “বিরাট পাঞ্জাবি গান শুনতে খুব ভালোবাসে। নিজের প্লেলিস্টও আছে ওর। কিন্তু অনুষ্কা আবার পছন্দ করে ইংরেজি পপ গান। একবার আমি বিরাটের প্লেলিস্ট থেকে গান চালিয়ছিলাম। সঙ্গে সঙ্গে অনুষ্কা বলল, এসব বাতিল। আমার গান চালাতে হবে।” তবে ঝগড়া বলতে এটুকুই। রাহুলের মতে, বিরুষ্কার জুটি যথেষ্ট ‘কিউট’। দু’জন যখন সেটে থাকেন তখন অন্যদের দিকে নজরই যায় না বলে মনে করছেন সেলিব্রিটি ফটোগ্রাফার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.