ভিন জাতের তরুণীকে বিয়ে করায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ তুললেন বিগ বস ১৭-এর প্রবল সমালোচিত প্রতিযোগী অনুরাগ দোভাল (Anurag Dobhal)। UK07 রাইডার নামে পরিচিত ওই ইউটিউবার সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। নিজের শেষ ভ্লগ বলে দাবি করে সেই ভিডিওতে বাবা-মা ও ভাইয়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন যুবক। বলেছেন, “ওরা বাঁচতে দিচ্ছে না।”
২ ঘণ্টারও বেশি সময়ের সেই ভিডিওতে অনুরাগ দোভাল নিজের জীবনের ওঠা-পড়ার গল্প বলেন। জানান, ১৪ বছর বয়সে ব্রেন টিউমার হয়েছিল তাঁর। পরবর্তীতে পড়াশোনা চালাতে টিউশনও করেন তিনি। তবে বরাবর বাবা-মাকে গুরুত্ব দিয়েছিলেন তিনি। বছর তিনেক আগে তাঁর স্ত্রী রিতিকা চৌহান মেসেজ করেন তাঁকে। দীর্ঘদিন তিনি তা দেখেনওনি। পরবর্তীতে একসময় তিনি উত্তর দেন। কথাবার্তা এগোতে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। ঠিক এখানেই সমস্যার শুরু।
আরও পড়ুন:

অনুরাগের দাবি, বিয়ের ঠিক ৬ দিন আগে বাবা-মা জানান, তাঁরা এসবের মধ্যে নেই। তাই যা করার অনুরাগকে একাই করতে হবে। অনুরাগের অভিযোগ, আত্মীয়দের সামনে তাঁকে চূড়ান্ত অপমান করেন বাবা-মা। বলেন, “আমরা ভালো না থাকলে তোকেও ভালো থাকতে দেব না।” এমনকী ভিন জাতির মেয়ে হওয়ায় তাঁর স্ত্রীকে বাড়িতেও ঢুকতে দেয়নি বাবা-মা। পারিবারিক অশান্তি চরমে ওঠে। এক পর্যায়ে অনুরাগ বোঝেন, স্ত্রীও তাঁর পাশে নেই। সোশাল মিডিয়ায় এসব জানিয়েই অনুরাগ বলেন, “এই ভিডিওটার পর আমি গায়েব হয়ে যাব। আমি ৫ দিন কিছু খাইনি। আমি ঘুমোতে চাই। আমার মৃত্যুর দায় বাবা-মা-ভাই ও শ্রেয়ার।”
সেই ভিডিওতেই অনুরাগ বলেন, “আমি জানি আমার মৃত্যুর পর বাবা-মা-ভাই অনেক মিথ্যে কথা বলবে। রিতিকা আমি তোমাকে ভালোবাসি। আমি ভেবেছিলাম তুমি আমার পাশে থাকবে, আমাকে বিশ্বাস করবে। তুমিও ওদের মিথ্যেকে বিশ্বাস করলে। আমি চলে যাওয়ার পর অনন্ত আমার হয়ে লড়াই কোরো।”
সর্বশেষ খবর
-
পেনাল্টিতে বঞ্চিত! সূচি নিয়েও ক্ষুব্ধ মোহনবাগান কোচ, ডুরান্ডের সেমিতে সামনে কে?
-
লোকসভা ভোটের আগে বিজেপিতে ‘সংঘ-শক্তি’! রাম মাধবের প্রত্যাবর্তনে বাড়ছে আরএসএস-এর গুরুত্ব
-
মাস দুয়েক বাদেই ২৬ গিল্ডের নির্বাচন, টলিউডের ‘নর্দমা’ সাফ করার হুঁশিয়ারি মিঠুনের
-
তৃণমূল আমলে জলযন্ত্রণা নিত্যসঙ্গী! এবার হাওড়ার জমা জল সমস্যা মোকাবিলায় ময়দানে ইঞ্জিনিয়ার-সাফাই কর্মীরা
-
অগ্নিকাণ্ডের পর রাতারাতি ফাঁকা তারাপীঠ! আতঙ্কে হোটেল ছাড়ার হিড়িক পর্যটকদের