নিট কেলেঙ্কারিতে ছাত্র আন্দোলনের সময় বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) অপমান! কখনও অভিযোগের তির বাঙালি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের দিকে তো কখনও আবার মোদির উদ্দেশে আপত্তিকর ভাষা ব্যবহারের অভিযোগ নিশানায় তরুণ প্রজন্ম। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এহেন ‘ছ্যাবলামি’র কড়া সমালোচনা করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি সমর্থক অনুপম খের। এক্স হ্যান্ডেলে মোদি বিরোধীদের একহাত নিয়েছেন অভিনেতা। অতঃপর ব্যাপক ট্রোলিংয়ের শিকার অনুপম খের (Anupam Kher)।
ইন্ডাস্ট্রির সকলে কাছে তিনি স্পষ্টবক্তা হিসেবেই পরিচিত। নিজের মত জানাতে কখনও আপস করেন না। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। দিল্লির যন্তর মন্তরে প্রায় একমাসব্যাপী আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। ‘জেন জি’র অদম্য জেদে দর্প চূর্ণ, এই ঘটনাকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে এই আন্দোলনের কিছু ভুল ত্রুটি নিয়েও সরব হয়েছেন অনুপম।
আরও পড়ুন:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে যে ধরনের অপমানজনক ও অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে, তা দেখে অত্যন্ত ব্যথিত ও হতাশ। তাঁর কথায়, “যেভাবে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির বিরুদ্ধে অপমানজনক ও অশোভন ভাষা ব্যবহার করা হয়েছে তা দেখে মন ব্যথিত হয়েছে। আমরা যে কোনও নেতা সম্পর্কে দ্বিমত পোষণ করতে পারি। তাঁর নীতির কঠোর সমালোচনাও করতে পারি। কিন্তু যখন গালিগালাজ শুরু হয় তখন সেটা প্রতিবাদের গণ্ডি পেরিয়ে নতুন বিতর্কের জন্ম দেয়।”
দুঃখের কারণ বাতলে অনুপমের বক্তব্য, “বিরোধিতা করা হয়েছে বলে আমার খারাপ লেগেছে এমনটা নয়। গণতন্ত্রে বিরোধিতা স্বাভাবিক। কিন্তু, সেখানে যদি ভাষার শালীনতাই না থাকে সেটাই দুঃখের কারণে পরিণত হয়। আমরা অবশ্যই দ্বিমত পোষণ করব। অবশ্যই প্রশ্ন করব। ক্ষমতাসীনদের কাছ থেকে জবাবও চাইব। কিন্তু আমাদের শব্দভাণ্ডারকে এতটা নিম্নরুচির হতে দেব না। যাতে বক্তব্য পশ করার আগেই চরিত্রহনন হয়।”
लोकतंत्र की सबसे बड़ी ताकत हमारी आवाज़ है। लेकिन उसकी सबसे बड़ी खूबसूरती हमारी भाषा है।असहमति ज़रूरी है। सवाल पूछना भी ज़रूरी है। सरकारों को जवाबदेह बनाना भी ज़रूरी है। लेकिन अगर हम अपनी भाषा की मर्यादा खो देंगे, तो हमारी बात की ताकत भी कम हो जाएगी।
यह वीडियो किसी व्यक्ति के पक्ष… pic.twitter.com/RVZhzHzDyc— Anupam Kher (@AnupamPKher) July 26, 2026
ভিডিওবার্তার পরই চরম কটাক্ষের শিকার হন অনুপম খের। এক নেটিজেনের খোঁচা, ‘বয়সেও দালালি করবে, আর তরুণদের সংস্কারের কথা শেখাবে?’ এছাড়াও আরও তীব্র কটাক্ষবাণে বিদ্ধ হয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের বিয়ের পরিকল্পনা গোবিন্দার, বিচ্ছেদ মামলা প্রত্যাহারের কারণ বাতলে বিস্ফোরক সুনীতা
-
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়! শীতলকুচিতে গ্রেপ্তার বিজেপি নেতা
-
আবহাওয়াই ভিলেন! দিল্লিতে বিপজ্জনক হারে বাড়ছে শ্বাসযন্ত্রের সংক্রমণ, সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১,৩৪৯
-
আজও প্রাসঙ্গিক, গান্ধীর লেখা পাণ্ডুলিপি নিলামে বিক্রি হল রেকর্ড দামে
-
তিন বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি, শুরু টিকিট বিক্রি, কত টাকা দাম?