সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৯তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানে এদিন রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর সঙ্গে এদিন সৌজন্য বিনিময় করেন তিনি। বিশেষ এই দিনের এই আমন্ত্রণ পেয়ে যারপরনাই খুশি অভিনেতা। স্বাধীনতা দিবসের এই আমন্ত্রণ তাঁর কাছে এক বিশেষ সম্মান তা জানিয়ে শনিবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন অভিনেতা অনুপম খের।
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ভবনের ওই অনুষ্ঠানে যোগদানের বেশ কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে অনুপম খের লিখেছেন, ‘মাননীয় দ্রৌপদী মূর্মূকে অনেক ধন্যবাদ আমাকে রাষ্ট্রপতি ভবনের বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। এই অনুষ্ঠান খুবই জমজমাট ছিল। আমি এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পেরে খুবই সৌভাগ্যবান মনে করছি নিজেকে। জয় হিন্দ।’
View this post on Instagram
উল্লেখ্য, চলচ্চিত্র জগতে বর্ষীয়ান অভিনেতার অবদান অনস্বীকার্য। এখনও পর্যন্ত ৫০০টি ছবি ও ১০০টি নাটকে অভিনয় করেছেন তিনি। শেষ তাঁকে দেখা গিয়েছিল ‘তানভি দ্য গ্রেট’ ছবিতে। তাঁর আগামী ছবি বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’। এই ছবিতে তাঁকে দেখা যাবে গান্ধিজির চরিত্রে। ইতিমধ্যেই সেই ছবি নিয়েও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন অনুপম খের। সেই পোস্টে ব্যক্ত করেছিলেন মনেরকথা। ক্যাপশনে তিনি লেখেন, ‘গান্ধী জি একটা এমন চরিত্র যা আপনার ভাবনা ও জীবনদর্শন পালটে দিতে পারে। বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবিতে আমার চরিত্রের লুক আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। এই চরিত্রের মেকআপের জন্য কোনও প্রস্থেটিক ব্যবহার করা হয়নি। জয় হিন্দ।’
সর্বশেষ খবর
-
৪০ বছর ড্রয়ারে রাখা ছিল হাড়! অবশেষে অ্যান্টার্কটিকায় সন্ধান মিলল ডাইনোসরের
-
আয়ারল্যান্ডের কাছে হারতেও প্রতিভা দরকার! লজ্জার চুনকামে গম্ভীরকে খোঁচা ‘লিলিপুট’ দেশের
-
সন্তানের বাবা কে? স্বামী ডিএনএ টেস্টের প্রস্তাব দিতেই তেলেঙ্গানায় আত্মঘাতী গর্ভবতী তরুণী
-
‘আইনের অপপ্রয়োগ হবে না’, সিএএ-ওয়াকফে হিন্দু নির্যাতনে ‘গুন্ডা’দের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
‘প্রথমবার ঈশ্বরের কৃপায়…’, মহাসমারোহে জগন্নাথের স্নানযাত্রা পালন করলেন ইমন