সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি পার্ক করতে গিয়ে হেনস্তার শিকার ‘সাথী’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অনুমিতা দত্ত। অভিনেত্রীর অভিযোগ, স্থানীয় কয়েকজন অভিনেত্রী ও তাঁর পরিবারের উপর চড়াও হন। এমনকী, অভিনেত্রীর মাকে চুলের মুঠি ধরে মারধরও করে তাঁরা। এই হামলায় আহত হয়েছেন অভিনেত্রী ও তাঁর মা। অভিনেত্রী পুলিশের সহায়তা না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে।
ঠিক কী ঘটেছে অভিনেত্রীর সঙ্গে?
সংবাদমাধ্যমে অনুমিতা জানিয়েছেন, হাওড়ার ডোমজুড়ে মাকে নিয়ে গাড়ি করে দিদির বাড়ি যাচ্ছিলেন অনুমিতা। ডোমজুড়ে একটি দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে বচসা শুরু হয়। অভিনেত্রীর অভিযোগ, দোকানদার অভিনেত্রীকে দোকানের সামনে গাড়ি রাখতে বাধা দেন। তাতে আবার পালটা আপত্তি জানান অনুমিতা। তাঁর বক্তব্য, নো পার্কিং জোন লেখা নেই। দোকানে ভিড়ও নেই। তাহলে তিনি কেন গাড়ি সরাবেন!
[আরও পড়ুন: দীপিকার সঙ্গে বিয়ের সব ছবি মোছার ২৪ ঘণ্টার মধ্যেই ‘অন্য’ মজলিশে মত্ত রণবীর সিং!]
এই নিয়ে যখন বাক-বিতণ্ডা চলছে অভিযোগ সেই সময় কয়েকজন লোক এসে হামলা চালায়। অভিনেত্রীর মাকে চুলের মুঠি ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে গিয়ে ফেলে। অনুমিতাকেও মারধর করার অভিযোগ ওঠে। মারধরে জখম হয়ে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি অনুমিতার। পরে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ফের থানায় গেলে তাঁদের মৌখিক ভাবে জানানো হয়, এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু এফআইআর কপি দেওয়া হয়নি বলেও দাবি অনুমিতার।
[আরও পড়ুন: রেলকর্মীদের সঙ্গে ভলিবল খেললেন অক্ষয়, ‘খিলাড়ি’র মারপ্যাঁচে মুগ্ধ নেটপাড়া]
সর্বশেষ খবর
-
প্রশ্নের মুখে নিট পুনঃপরীক্ষা, নম্বরে বিপুল অসঙ্গতি! কী বলছেন পরীক্ষার্থীরা?
-
‘বাবাও আমাকে এত চুমু খায় না’, জেলের ভিতর রামের ঘন ঘন চুম্বনে ‘অতিষ্ঠ’ শ্রেয়া
-
পরনে ঘি রঙা ধুতি-পাঞ্জাবি, রাজ্যসভায় বাংলায় শপথ বিজেপি সাংসদ সুখেন্দুশেখরের
-
লাগাতার কাটমানি দুর্নীতি! বাসন্তীতে তৃণমূল নেত্রীর কোমরে দড়ি বেঁধে ঘোরালেন মহিলারা
-
নাড্ডার সঙ্গে সাক্ষাৎ ককরোচের মুখপাত্রের! মিলল আশ্বাস, সংসদের সামনে থেকে সরানো হল বিক্ষোভকারীদের