সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গলায় রক্তর দাগ! নাকে অক্সিজেন নল! হাসপাতালে শুয়ে রয়েছেন জগদ্ধাত্রী ধারাবাহিকের অভিনেত্রী অঙ্কিতা মল্লিক! সোশাল মিডিয়ায় এমন ছবি ছড়িয়ে পড়তেই হইচই। হঠাৎ হল কি অভিনেত্রীর? অনুরাগীদেরও মাথায় হাত।
ব্যাপারটা খোলসা করে বলা যাক। অঙ্কিতার এই ছবি আসলে শুটিং ফ্লোরের। শুটিং ফ্লোরেই হাসপাতালের কেবিন তৈরি করে তুমুল ব্যস্ততায় চলছিল শুটিং। তার মাঝেই ছবি তুলে পোস্ট করতেই টেলিপাড়ায় হইচই। অঙ্কিতা জানিয়েছেন, ”আমি একেবারেই সুস্থ। পুরো গল্পটা শুটিংয়ের। এর আগে দেখানো হয়েছিল, জগদ্ধাত্রী মারা গিয়েছে। এ বার দেখানো হচ্ছে, আসলে জগদ্ধাত্রীর মৃত্যু হয়নি। তবে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সে।”
তবে শুধুই ভক্তরা নয়, জগদ্ধাত্রী ধারাবাহিকের অনেক এমন দৃশ্য দেখেই কেঁদে ভাসান তাঁর মা-বাবা। এমনকী, শুটিং থেকে বাড়ি ফিরলে আলাদা যত্নও করেন তাঁরা।
View this post on Instagram
‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক থেকে টেলিপর্দায় পা রেখেছেন অঙ্কিতা মল্লিক। গত বছর আগস্ট মাসের শেষ থেকেই জিং বাংলায় শুরু হয়েছে এই ধারাবাহিক।
সর্বশেষ খবর
-
জ্যোতিষী থেকে কোটিপতি, তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ‘ডিমথেরাপি’, কাদা-গোবর মাখাল জনতা!
-
আসানসোলে ‘সরাসরি দিদিভাই’, পুরমন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই জি টি রোডে বুলডোজার অ্যাকশন!
-
ধর্মান্তরণে চাপ, মাথায় ল্যাপটপ দিয়ে মার সহপাঠীর! মুসলিম দেশে বেঘোরে মৃত্যু কেরলের তরুণীর
-
ইউনিয়ন রুমে কন্ডোম! ‘ফুর্তির আখড়া’ নিউ বারাকপুরের এপিসি কলেজ
-
যোগ্যতা অর্জন করেও বিশ্বকাপ খেলতে পারেনি মেসিদের প্রতিপক্ষ! নেপথ্যে স্বৈরাচারী হিটলার