Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Anirban Bhattacharya in Desu 7

‘বিশ্বাসদের গিয়ে বল খোকা এসেছে!’, ‘দেশু ৭’-এ অনির্বাণের কামব্যাকে ফুটছে নেটভুবন

অভিনেতার 'ভিলেন' লুক দেখে অনুরাগীদেরও অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! তাঁদের কথায়, প্রত্যাবর্তনেই বিশ্বাসদের যোগ্য জবাব ছুড়েছেন অনির্বাণ ভট্টাচার্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২১:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩১, ২০২৬, ২১:৪১

options
link
‘বিশ্বাসদের গিয়ে বল খোকা এসেছে!’, ‘দেশু ৭’-এ অনির্বাণের কামব্যাকে ফুটছে নেটভুবন zoom
'দেশু ৭' ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের লুক দেখে ফুটছে নেটভুবন
Advertisement

সিনেমা দেব-শুভশ্রীর হলেও ‘দেশু ৭’-এর প্রচারঝলকে রীতিমতো কাঁপন ধরিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। দেশু জুটিকে নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি লাইমলাইটে ‘খোকা’। অভিনেতার ‘ভিলেন’ লুক দেখে অনুরাগীদেরও অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে! তাঁদের কথায়, প্রত্যাবর্তনেই বিশ্বাসদের যোগ্য জবাব ছুড়েছেন অনির্বাণ ভট্টাচার্য। কেউ বা বললেন, ‘বিশ্বাসদের গিয়ে বল খোকা এসেছে!’

চোখে লাল চশমা। লালচে-সোনালি হাইলাইট করা চুল। ক্ষুরধার লুকেই দর্শক-অনুরাগীদের উন্মাদনার পারদ চড়িয়েছেন অনির্বাণ। ‘দেশু ৭’ ঝলকে যেসব মারকাটারি লুক নিয়ে এই মুহূর্তে আলোচনার অন্ত নেই।

অভিনেতার ‘ভিলেন’ লুক দেখে অনুরাগীদেরও অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে!

বিশ্বাস জমানায় টলিউডে ‘নিষিদ্ধ’ অনির্বাণ ভট্টাচার্যকে ফেরাতে সিস্টেমের অন্দরে থেকেই বুক ঠুকে লড়েছিলেন সুপারস্টার সাংসদ দেব। সেই চেষ্টা, মান-অভিমান, বহু বাকবিতণ্ডা বিফলে যায়নি। বন্ধু প্রযোজক-অভিনেতা দেবের মান রেখে সোশাল পাড়ায় রীতিমতো ঝড় তুলে দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। এহেন প্রত্যাবর্তনেই যে তিনি বুঝিয়ে দিলেন- ‘খোকা অভি জিন্দা হ্যায়…!’, তা বললেও অত্যুক্তি হয় না। খলভূমিকায় তাঁর রহস্যময় লুক ইতিমধ্যেই নেটভুবনের আতশকাচে। চোখে লাল চশমা। লালচে-সোনালি হাইলাইট করা চুল। ক্ষুরধার লুকেই দর্শক-অনুরাগীদের উন্মাদনার পারদ চড়িয়েছেন অনির্বাণ। ‘দেশু ৭’ ঝলকে যেসব মারকাটারি লুক নিয়ে এই মুহূর্তে আলোচনার অন্ত নেই। কারও মন্তব্য, ‘ফিরেই তহেলকা!’ কেউ বা বললেন, ‘খোকার কেতে খোদ দেবই কুপোকাত!’ কেউ বা বিশ্বাস জমানার ‘ব্যান কালচার’-এর কথা উল্লেখ করে লিখেছেন, ‘বিশ্বাসদের গিয়ে বল খোকা এসেছে!’ ‘দেশু ৭’-এর টিজারে অনির্বাণ ভট্টাচার্যের লুক দেখে এহেন নানা মন্তব্যের ভিড় সোশাল পাড়ায়। প্রযোজক-পরিচালক দেব যদিও আগেই সিনেমার ‘ভিলেন’-এর মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন। কীরকম?

Advertisement

“আমাদের দলের একজন বড় নেতা তখন যেভাবে দাপট দেখাচ্ছিল! আমার মনে হয়েছে- যাকে-তাকে তুমি ব্যান করতে পারো না। হিটলারও বেশি দিন চলেনি।…”

‘দেশু ৭’ ছবিতে প্রযোজনা, অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। তাই ‘জহুরি’র মতো অভিনেতা অনির্বাণের জন্য় লড়ে গিয়েছিলেন তিনি। দেবের কথায়, “ও তো আমাদের ফিল্ম পরিবারেরই এক সদস্য। তুমি কাজ পাচ্ছ না, তোমার যোগ্যতা নেই- সেটা আলাদা কথা, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও তোমাকে ব্যান করে রাখা হয়েছে- সেটা নিয়ে আমার অসুবিধে আছে। বুম্বাদাকেই তখন ট্যাগ করেছিলাম। কারণ উনি সিনিয়র। বুম্বাদা তখন বিষয়গুলো দেখছিলেন। আমাদের দলের একজন বড় নেতা তখন যেভাবে দাপট দেখাচ্ছিল! আমার মনে হয়েছে- যাকে-তাকে তুমি ব্যান করতে পারো না। হিটলারও বেশি দিন চলেনি। আমি শুভশ্রীকে বলেছিলাম- আমরা যদি একসঙ্গে ছবি করি, তাহলে অনির্বাণ থাকবে। তখন সবাই আমার বিরুদ্ধে। আমি সবরকম লড়়াইয়ের জন্য প্রস্তুত ছিলাম। ওই ‘চ্যালেঞ্জ নিবি না শালা’ মোডে আর কী!” উল্লেখ্য, অনির্বাণের জন্য স্বরূপের সঙ্গে সম্মুখ সমরেও যান দেব। সেকথাই তুলে ধরলেন সোমবারের লাইভে। সেই প্রেক্ষিতেই একাংশের অনুমান, ‘বিশ্বাস ব্রাদার্স’ জমানাকে হিটলারের সঙ্গে তুলনা টেনেছেন সাংসদ-অভিনেতা।

“আমি বলেছিলাম – ‘ভাই তোকে মরতে দেব না। না পথে, না পেটে। আমাকে জাস্ট একমাস সময় দে।’ অনির্বাণ হচ্ছে সুপার ট্যালেন্টেড। ও আমাদের ছবির সম্পদ।…”

DeSu7: Dev promises 'banned' Anirban Bhattacharya to bring him back in Tollywood
প্রযোজক-পরিচালক দেব যদিও আগেই সিনেমার ‘ভিলেন’-এর মার্কশিটে ফুলমার্কস বসিয়েছেন। কীরকম?

কথোপকথনের মাঝেই দেব ফিরে গেলেন ইন্ডাস্ট্রিতে ‘ব্যান কালচারে’র দিনগুলিতে। জানালেন, “অনির্বাণ আমাকে ফোন করেছিল একদিন। তখন ও আমাকে একটা কথা বলেছিল- ‘বেঁচে আছি ভাই।’ আমি বলেছিলাম – ‘ভাই তোকে মরতে দেব না। না পথে, না পেটে। আমাকে জাস্ট একমাস সময় দে।’ অনির্বাণ হচ্ছে সুপার ট্যালেন্টেড। ও আমাদের ছবির সম্পদ। বুঝতে হবে, কেরিয়ারের মধ্যগগনে একটা মানুষের যোগ্যতা থাকা সত্ত্বেও বসিয়ে রাখে, সেটা উচিত নয়। সেসময়ে অনেক বড় বড় প্রোডিউসাররা আমাকে জিজ্ঞেস করেছিল- ‘তুই কি অনির্বাণকে নিচ্ছিস? তাহলে আমরাও কাস্ট করব।’ আমি বলেছিলাম – ‘তোমরা কাস্ট করো, আমার জন্যে বসে আছো কেন?’ তার প্রেক্ষিতে আমায় জানানো হয়- ‘আমাদের সিরিয়ালের কাজ আছে, বন্ধ করে দেওয়া হবে।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.