Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Anil Kapoor-Dhurandhar 2

‘বিরাট ভুল করেছি, আমার অভিনয় জীবনের সবচেয়ে বড় ক্ষতি’, ‘ধুরন্ধর ২’ নিয়ে বিস্ফোরক অনিল!

অভিনয় জীবনের সবথেকে বড় ভুল নিয়ে মুখ খুললেন বলিউডের 'মিস্টার ইন্ডিয়া'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৫:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৫:১২

options
link
‘বিরাট ভুল করেছি, আমার অভিনয় জীবনের সবচেয়ে বড় ক্ষতি’, ‘ধুরন্ধর ২’ নিয়ে বিস্ফোরক অনিল! zoom
'ধুরন্ধর ২' প্রসঙ্গে অনিল কাপুর, ছবি: সোশাল মিডিয়া।

৬৯ বছর বয়সেও চিরসবুজ বলিউডের ‘মিস্টার ইন্ডিয়া’। বয়স যে তাঁর কাছে একটা সংখ্যামাত্র তা তাঁর অভিনয় বুঝিয়ে দেয়। সম্প্রতি মুক্তি পেয়েছে অনিল কাপুরের (Anil Kapoor) নতুন সিরিজ ‘সুবেদার’। সেই সিরিজও রমরমিয়ে চলছে ওটিটি মাধ্যমে। এর মাঝেই ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)নিয়ে বিস্ফোরক অনিল কাপুর। মুখ খুললেন অভিনয় জীবনের সবথেকে বড় ভুল নিয়েও। ঠিক কী বলেন তিনি?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে অনিল বলেন, “আদিত্য ধরের ‘ধুরন্ধর’ ছবি নিয়ে আলাদা করে বলার কিছু নেই। বাকি আর সকলের মতো আমারও এই ছবি নিয়ে উন্মাদনার পারদ তুঙ্গে। আর সেই ধুরন্ধ্রের সিক্যুয়েলেই আদিত্য আমাকে একটা বিশেষ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিল। যা আমি ফিরিয় দিতে বাধ্য হই। এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর আমার মনে হয়েছিল এ আমার বিরাট এক ভু;। আমার অভিবনয় জীবনে এর থেকে বড় ক্ষতি কিছুই হতে পারে না। কিন্তু আমি বাধ্য হয়েছিলাম। আসলে আদিত্য যে সময়ে ওই ছবির জন্য বলেন তখন আমি অন্য শুটিংয়ের জন্য কথা দিয়ে ফেলেছিলাম তাই প্রতিশ্রুতিভঙ্গ করার মতো কোনও কাজ করতে চাইনি। তাই আমাকে এই প্রস্তাব ফিরিয়ে দিতে হয়।”

Advertisement
অভিনেতা অনিল কাপুর, ছবি: সোশাল মিডিয়া।

একইসঙ্গে অনিল কাপুর আরও বলেন, “কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। আমি আজ যা এবং যেটুকু তা শুধু আমার কাজের প্রতি দায়বদ্ধতার জন্য। শুধুমাত্রপ্রতিভা দিয়েই একজন শিল্পী তৈরি হন না। তাঁর নিজের ও অনুরাগীদের প্রতি দায়বদ্ধ থাকতে হয়। আর আমি সেই জায়গাটা বরাবর ধরে রাখতে চেয়েছি। ধরে রেখেছিও। তাই সেটা কোনওভাবে নষ্ট হোক চাইনি। তবে আগামীতে আদিত্যের ছবিতে অভিনয়ের ভীষণ ইচ্ছা রয়েছে। মনেপ্রাণে চাই সেই কাজের সুযোগ ফের আসুক।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.