অনলাইনে বিপুল ট্রোলিংয়ের শিকার অনন্যা পাণ্ডে। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘চাঁদ মেরা দিল’। এই রোম্যান্স ড্রামা যদিও প্রশংসাই পেয়েছে সমালোচকদের থেকে। তবু ছবির একটি দৃশ্যে ভরতনাট্যমের ফিউশনে নাচতে দিয়ে একেবারে ‘শোরগোল’ ফেলে দিয়েছেন অনন্যা। রীতিমতো আক্রমণের মুখে পড়তে হয়েছে তাঁকে।
ছবিতে অনন্যার চরিত্রের নাম চাঁদনি। তিনি কলেজের অনুষ্ঠানে মঞ্চে ভরতনাট্যম নাচছিলেন। যা দেখে ছবির নায়ক আরভ হকচকিয়ে যায়। হাঁ নেটিজেনরাও। তাঁদের মতে, নাচের নামে অনন্যা যা করেছেন তা কেবলই এলোমেলো হাত-পা ছোড়া। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম এই ধারাকে রীতিমতো অসম্মান করেছেন বলি নায়িকা, এমনটাই দাবি। একজন লিখেছেন- ‘ভরতনাট্যমকে পুরোপুরি ধ্বংস করার আগে কেউ অনন্যা পাণ্ডেকে থামাও। নটরাজকে সাক্ষী রেখে এমন নাচের ধৃষ্টতা অভাবনীয়!’ আরেকজন লিখছেন ‘২০০ খ্রিস্টপূর্বাব্দে ভরতনাট্যমের জন্ম হলেও অনন্যা পাণ্ডে সেটা শেষ করে দিলেন ২০২৬ সালে এসে।’ আরেকজন লিখেছেন, অনন্যা এমনভাবে হাত-পা ছুড়ছেন যেন ভূমিকম্পের মধ্যে কেউ বিয়ের অনুষ্ঠানে নাচতে চাইছেন। আবার কারও মতে, এই নাচ বুঝিয়ে দিচ্ছে শাস্ত্রীয় নৃত্যের প্রতি ইন্ডাস্ট্রির ঔদাসীন্য কোথায় পৌঁছেছে।
আরও পড়ুন:
Someone needs to stop Ananya Pandey ji before she further destroys Bharatanatyam.
That audacity to have Nataraja idol in the background and perform like this…😭😭😭 pic.twitter.com/ljg0SLNvAm
— Incognito (@Incognito_qfs) May 24, 2026

প্রসঙ্গত, গত ২২ মে মুক্তি পেয়েছে ছবিটি। যার গল্প গড়িয়েছে এক তরুণ যুগলকে নিয়ে। কলেজে পড়তে পড়তে প্রেম যাঁদের। কিন্তু আচমকাই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ক্রমে দু’জনের ভুল বোঝাবুঝি, দায়িত্ব নেওয়ার আতঙ্ক সম্পর্কটাকে অন্যখাতে নিয়ে ফেলে। ছবিতে আধুনিক যুগের উপযোগী স্টোরিলাইন ব্যবহার করা হয়েছে বলেই মত অনেকের। কিন্তু সেই প্রশংসা কার্যতই মাঠে মারা গেল অনন্যার ভরতনাট্যমের ধাক্কায়।
এর আগে আলিয়া ভাটকে ‘সুযোগসন্ধানী’ বলে তোপ দেগে বিতর্কে জড়িয়েছিলেন অনন্যা। বিতর্কের সূত্রপাত কাপুরদের বউমার এক পোস্ট ঘিরে। আলিয়াকে ‘সুযোগসন্ধানী’ বলে তুলোধনা করা সেই পোস্টে লাইক দিয়ে তা সমর্থন করেছিলেন চাঙ্কি পাণ্ডের আদুরে কন্যা। যার পর তাঁকে ঘিরে জড়িয়েছিল বিতর্ক। এবার নিজের ছবিতে ভরতনাট্যম নেচে বিপাকে পড়লেন তিনি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঝড়ের তাণ্ডবে বেসামাল ডিঙি, ভাগীরথীতে তলিয়ে মৃত্যু মহিলার
-
‘পনেরো জন তালিবান, আমি একা মেয়ে!’ আফগানিস্তানের সোলো ট্রিপে আশ্চর্য অভিজ্ঞতা ইনফ্লুয়েন্সারের
-
এআই দিয়ে মায়ের ছবি বিকৃত করে ব্ল্যাকমেল! অন্ডালে রহস্যমৃত্যু কিশোরের
-
যুদ্ধ থামাতে ট্রাম্পের দ্বারস্থ জেলেনস্কি, তার মধ্যেই মস্কোর তৈল শোধনাগার উড়িয়ে দিল ইউক্রেন
-
শকুন্তলাকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, সুদিন ফেরার আশায় পরিবার