Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Ananya Panday

নতুন ছবির প্রচারে ‘ভিন্টেজ’ সাজে অনন্যা, পোশাকের দাম শুনলে চোখ কপালে উঠবে

সাজপোশাকে নানা এক্সপেরিমেন্ট করতে বিনোদুনিয়ার অভিনেত্রীদের জুড়ি মেলা ভার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৫, ১৭:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০২৫, ১৭:৩৭

options
link
নতুন ছবির প্রচারে ‘ভিন্টেজ’ সাজে অনন্যা, পোশাকের দাম শুনলে চোখ কপালে উঠবে zoom
ছবি: ইনস্টাগ্রাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাজপোশাকে নানা এক্সপেরিমেন্ট করতে বিনোদুনিয়ার অভিনেত্রীদের জুড়ি মেলা ভার। বিভিন্নসময় বিভিন্ন সাজে তাঁরা চমক দিতে ভালোবাসেন নিজের অনুরাগীদের। সেই তালিকায় রয়েছেন এই প্রজন্মের অভিনেত্রী অনন্যা পাণ্ডে (Ananya Panday)। ইদানিং তাঁকে যেন একটু বেশিই সাজ ও পোশাকে নানা ব্যাতিক্রমি বিষয় তৈরি করতে ভালোবাসেন। এবারেও একইভাবে নিজের দর্শক অনুরাগীদের চমকে দিলেন তিনি। শুধু সৌন্দর্যেই নয় একইসঙ্গে তাঁর পোশাকের দাম শুনেও চোখ কপালে ওঠার জোগাড়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

Advertisement

সম্প্রতি অনন্যা তাঁর নতুন ছবির প্রচারে সেজে এসেছিলেন একেবারে ভিন্টেজ লুকে। কালো রঙের পোলকা ডটের পোশাকে নতুন ছবি ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’র ট্রেলার লঞ্চে সেজে এসেছিলেন অভিনেত্রী। তাঁর লুক দেখে যেমন মুগ্ধ হয়েছেন সকলে তেমনই তাঁর এই পোশাকের দাম শুনেও অবাক হয়েছে নেটপাড়া। অনন্যার এই পোশাকের দাম নাকি সাতান্ন হাজার টাকা। অনন্যার এই ‘ভিন্টেজ’ লুক যেমন পছন্দ হয়েছে নেটিজেনদের তেমনই চর্চায় উঠে এসেছে তাঁর পোশাকের দামও।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ananya (@ananyapanday)

তবে এই প্রথম নয়, এর আগে বিকিনি লুকে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেও অনন্যা চর্চায় উঠে এসেছিলেন। খোলামেলা লুকে রোদের আভায় পোড়া তাঁর তামাটে রঙের ত্বকের ছবি সোশাল মিডিয়ায় তুলে ধরেছিলেন অনন্যা। সেই সময় তাঁর এই সাহসী লুক নিয়ে কম চর্চা হয়নি। উল্লেখ্য, প্রাক্তন কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ ছবিতে ফের পর্দায় ধরা দেবেন অনন্যা। পুরোদমে সারছেন সেই ছবিরই প্রচার। বড়দিনে মুক্তি পাবে এই ছবি। দুই তারকার যুগলবন্দি বড়পর্দায় চাক্ষুষ করার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.