Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Ananya pandey

‘নিজেকে বদলে ফেলেছিলাম, তবুও…’, ‘ব্যর্থ’ প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা, আদিত্যকে বিঁধলেন?

গুঞ্জনে রয়েছে অনন্যা নাকি আমেরিকান মডেল ওয়ালকার ব্লাঙ্কোর সঙ্গে এখন সম্পর্কে রয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৪, ১১:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৪, ১১:০৯

options
link
‘নিজেকে বদলে ফেলেছিলাম, তবুও…’, ‘ব্যর্থ’ প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা, আদিত্যকে বিঁধলেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিত্য রায় কাপুরকে যে মন-প্রাণ দিয়ে ভালোবাসতেন চাঙ্কিকন্য়া অনন্যা পাণ্ডে, তা মাঝে মধ্য়েই অনন্যার চোখে, মুখে প্রকাশ পায়। আর তাই তো যখনই প্রেম নিয়ে কথা বলতে শুরু করেন অনন্যা, তখনই কথায় কথায় পুরনো প্রেম, সেই প্রেমের ঠিক-ভুল এবং হাজার ট্রাই করার পরও ব্যর্থ হওয়ার কথা অনর্গল বলে চলেন অনন্য়া। কফি উইথ করণ শোয়ের এসেও, প্রেম এবং জীবন দর্শন নিয়ে বিস্তর আলোচনা করেছিলেন অনন্যা। আকার-ইঙ্গিতে আদিত্য রায় কাপুরকেও বিঁধেছিলেন। এবারও অনন্যার মুখে সেই ব্যর্থ প্রেমের কথা।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। গুঞ্জনে রয়েছে অনন্য়া নাকি আমেরিকান মডেল ওয়ালকার ব্লাঙ্কোর সঙ্গে এখন সম্পর্কে রয়েছেন। সোশাল মিডিয়ায় দুজনেই আকার-ইঙ্গিতে সেই সম্পর্কের কথা জানিয়েছেন। তবে নতুন প্রেমে থেকেও, পুরনো প্রেমের, বলা ভালো আদিত্য রায় কাপুরকে যেন ভুলতে পারছেন না অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথাগুলোই যেন উঠে এল অনন্যার মুখে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অনন্যা জানালেন, ‘আগের সম্পর্কের টিকিয়ে রাখার জন্য নিজেকে অনেকটা বদলে ফেলেছিলাম। ভেবেছিলাম, এতেই সঙ্গী খুশি হবে। তবে বুঝলাম, এভাবে নিজেকে বদলে ফেললে, সম্পর্ক থাকে না। আমার মনে হয়, যেকোনও সম্পর্কে বন্ধুত্বই আসল। সেটা থাকলেই সম্পর্ক এমনিতেই এগিয়ে যায়। আলাদা পরিশ্রম করতে হয় না।’

গত দুবছর ধরে আদিত্য ও অনন্যার প্রেম গুঞ্জন নিয়ে মত্ত ছিল বলিউড। তারকা জুটিকে একসঙ্গে বিদেশে ছুটিও কাটাতে দেখা গিয়েছিল। একসময় তো চাঙ্কিকন্যাকে দেখলেই রসিকতা করে ‘নাইট ম্যানেজার’ আদিত্যর কথা জিজ্ঞেস করতেন পাপারাজ্জিরা। কিন্তু সুখের এই সময় আর টিকল না। আচমকা শোনা যায়, আদিত্য-অনন্যার সম্পর্কে ফাটল ধরেছে।

এর কিছুদিন পরই ওয়ালকার ব্লাঙ্কোর সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন শোনা যায়। রটনা, অনন্ত আম্বানির বিয়েতে গিয়ে নতুন প্রেমিকের খোঁজ পান চাঙ্কিকন্যা। সূত্র বলছে, বিয়ের আনন্দের মাঝে অনন্যা ও ব্লাঙ্কো নাকি অন্তরঙ্গ সময়ও কাটিয়েছে হোটেলের এদিক ওদিক। শুধু তাই নয়, নতুন বয়ফ্রেন্ডকে অনন্যার এতটাই পছন্দ হয়েছে যে, তাঁর নামে লকেটও বানিয়ে ফেলেছেন অভিনেত্রী।

ওয়ালকার ব্লানকো পেশায় মডেল। তবে তাঁর অন্য আরেকটি পরিচয়ও রয়েছে। সূত্র বলছে, ওয়ালকার রিলায়েন্সের একটি ফ্যাশন কোম্পানির প্রচার সামলান। অনন্যার সঙ্গে তাঁর প্রথম আলাপ একটি বিজ্ঞাপনের শুটে গিয়েই। তবে সেবার নাকি আলাপ তেমন জমেনি। গোটা প্রেম কাণ্ড ঘটেছে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.