Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬
Ajogyo

‘ফ্লেভারগ্রিন জুটি!’, ‘অযোগ্য’র প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে শুভেচ্ছা আমূলের, পোস্ট দেখে কী বললেন শিলাজিৎ?

বুধবার 'অযোগ্য' ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন টলি সেলেবরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৪, ১৩:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০২৪, ১৩:১৩

options
link
‘ফ্লেভারগ্রিন জুটি!’, ‘অযোগ্য’র প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে শুভেচ্ছা আমূলের, পোস্ট দেখে কী বললেন শিলাজিৎ? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির ৫০ তম ছবি ইতিমধ্যেই সুপারহিট। প্রতিবারের মতো কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিতেও রয়েছে এই জুটির ম্যাজিক। যে ম্যাজিকে ফের প্রমাণিত, এত বছর কাটিয়েও, ঋতুপর্ণা ও প্রসেনজিৎই হতে পারেন সেরা বাংলা ছবির জুটি। আর তাই তো একের পর এক শো হাইজফুল। দর্শক থেকে ফিল্ম সমালোচকরা আপ্লুত কৌশিকের অযোগ্য দেখে। তবে শুধু ঋতুপর্ণা ও প্রসেনজিৎ নয়। ছবিতে চমক হিসেবে রয়েছেন শিলাজিৎ। তাঁর অভিনয়ও মন কেড়েছে দর্শকদের। আর এবার সেই অযোগ্য ছবি এবং প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে বিশেষ শুভেচ্ছা জানাল আমূল। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে নাম দিলেন ‘ফ্লেভারগ্রিন জুটি’। আমূলের সেই শুভেচ্ছা শেয়ার করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় নিজেও। এমনকী, সোশাল মিডিয়ায় আমূলের সেই পোস্ট শেয়ার করেছেন শিলাজিৎও। আর এক লম্বা পোস্টে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা ও গায়ক শিলাজিৎ।

Advertisement

শিলাজিৎ সোশাল মিডিয়ায় লিখলেন, ”এ মুহূর্ত ধরার জন্য ধন্যবাদ দাস্তা নিয়া কে।দুই বাংলা ছবির সুপারস্টার কিংবদন্তির মাঝখানে জায়গা পাওয়ার জন্য ধন্যবাদ Kaushik Ganguly Prosenjit Chatterjee Rituparna Sengupta কে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]

বুম্বা দার সঙ্গে যে সমস্ত অভিনেতারা, পরিচালক রা কাজ করেছেন দীর্ঘ চল্লিশ বছর ধরে তাদের জন্য স্পেশাল শো ছিল নন্দনে।#অযোগ্য ছবি তে কাজ করার সুবাদে আমিও সঙ্গ পেলাম তাঁদের।নইলে এই সুযোগ পেতাম না! Ranjit দার আশীর্বাদ আর Lily দির এই আদর টুকু জীবনের পাওনা হয়ে রয়ে গেলো। প্রণাম এই দুই মহাতারকা কে।


যারা #অযোগ্য দেখেছো তারা তো জানবেই, যারা দেখেনি তাদের বলে দিই,দেখে আসুন আর কারো জন্য না হলেও শুধু মাত্র ওনা কে দেখার জন্য।বড় পর্দার অভিনয় কাকে বলে তার উদাহরণ প্রত্যক্ষ করে আসুন।লিলি চক্রবর্তী সমন্ধে নতুন করে বলার কিছু নেই।আমরা আপামর বাংলা সেই কবে থেকে ওনার স্বাভাবিক অভিনয়ে মুগ্ধ হয়ে তো ছিলাম ই।কিন্তু এই বয়সে বুম্বা দার মায়ের ভূমিকায় লিলি দির অভিনয় আমাকে বলে দিয়ে গেলো কত কি শেখার আছে বাকি।”

বুধবার সাউথ সিটিতে ছিল অযোগ্য ছবির স্পেশাল স্ক্রিনিং। যেখানে হাজির ছিল প্রায় গোটা টলিউড। তবে সবের মাঝে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হল ঐতিহাসিক এক ফ্রেম৷ যেখানে দেখা হল টলিউডের বিগ সুপারস্টারদের৷ এক ফ্রেমে ধরা দিলেন প্রসেনজিৎ, দেব, জিৎ, আবির, সোহমের মতো স্টারেরা৷ এই ঐতিহাসিক ফ্রেম এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

[আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! কোন বিপর্যয়ের মুখে পড়লেন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.