সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার শিকার পর্যটকেরা। ঘৃণ্য এই ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রায় প্রত্যেক ভারতীয়রা। বি টাউনের তারকারা ক্ষোভে ফুঁসছেন। সেই তালিকায় নেই অমিতাভ বচ্চন। এ বিষয়ে একটি শব্দও খরচ করেননি। তবে X হ্যান্ডেলে একের পর এক সংখ্যা পোস্ট করে চলেছেন তিনি। কী বার্তা দিচ্ছেন অভিনেতা? পহেলগাঁও আবহে এটাই কী প্রতিবাদ তাঁর?
অমিতাভ বচ্চন ২২ এপ্রিল পর্যন্ত সংখ্যার সঙ্গে কিছু বার্তাও পোস্ট করেন। তবে ২৩ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত একের পর এক সংখ্যা পোস্ট করেই চলেছেন বিগ বি। তাঁর পোস্ট ঘিরে স্বাভাবিকভাবেই নানা জল্পনা দানা বাঁধছে। নেটিজেনদের দাবি, পহেলগাঁও জঙ্গি হামলার বীভৎসতায় বিগ বি ভাষা হারিয়ে ফেলেছেন। সে কারণে সম্ভবত কিছু বলছেন না তিনি। পরিবর্তে একের পর এক সংখ্যা পোস্ট করে চলেছেন। কোনও বক্তব্য রাখেননি। বলে রাখা ভালো, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলা হয়। তাতে প্রাণ হারান পর্যটকরা। ধর্মীয় পরিচয় বেছে বেছে তাঁদের খুন করা হয়। ওইদিন থেকেই শুধুমাত্র সংখ্যা পোস্ট করছেন বিগ বি।
আবার কারও কারও দাবি, এভাবে X হ্যান্ডেলে পোস্ট বিগ বি-র কোনও ছবির প্রচারের কৌশলও হতে পারে। আবার অনেকেই বিগ বি-র এই নীরবতায় রেগে কাঁই। কড়া ভাষায় এক নেটিজেন দাবি করেন, “কাশ্মীরের ঘটনা নিয়ে কিছু বলছেন না। অথচ এই সব নিরর্থক পোস্ট করছেন।” তবে এত মন্তব্যের পরেও একেবারে মৌন অমিতাভ। কোনও কথাই বলছেন না তিনি।
সর্বশেষ খবর
-
এলাহাবাদ হাই কোর্টের তীব্র ভর্ৎসনা জ্ঞানেশ-কন্যাকে, বঙ্গতনয়া আকৃতিকে ৫ লক্ষ ক্ষতিপূরণেরও নির্দেশ
-
পার্লামেন্ট-সহ ভারতের ৩২ বায়ুসেনা ঘাঁটি ধ্বংস! এআই ভিডিওয় ‘সিঁদুরে জ্বালা’ জুড়োচ্ছে পাকিস্তান
-
মাদকের বাড়বাড়ন্ত কেন? মন্ত্রীকে প্রশ্ন করতেই ‘শাসানি’, পাঞ্জাবে ‘আত্মঘাতী’ অসহায় কৃষক
-
‘দেশু ৭’-এর প্রথম গান মুক্তির পরই রেকর্ড, এক মিলিয়ান পেরিয়ে উচ্ছ্বসিত দেব-শুভশ্রী
-
‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরতও হবে’, জিটিএ দুর্নীতি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর