Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Vivek Agnihotri

‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিবেক অগ্নিহোত্রীর ছবি! ‘ফাইলস’ ট্রিলজির পর নতুন চমক পরিচালকের

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতের সেই কাহিনি বলিউডের পর্দায় ফুটিয়ে তুলতে যে প্রযোজক-পরিচালকরা মরিয়া, সে খবর গতবছরই মিলেছিল। এবার কী জানালেন বিবেক অগ্নিহোত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ২০:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ২০:৪৬

options
link
‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিবেক অগ্নিহোত্রীর ছবি! ‘ফাইলস’ ট্রিলজির পর নতুন চমক পরিচালকের zoom
'অপারেশন সিঁদুর' নিয়ে বিবেক অগ্নিহোত্রীর ছবি!
Advertisement

ভারতীয় নারীদের সিঁথির সিঁদুর মুছে ফেলার বদলা ‘অপারেশন সিঁদুর’। পঁচিশ সালের এপ্রিল মাসে ধর্ম পরিচয় বেছে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যে নারকীয় হত্যালীলা চালিয়েছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, তা দেখে কেঁপে উঠেছিল গোটা বিশ্ব। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাতের সেই কাহিনি বলিউডের পর্দায় ফুটিয়ে তুলতে যে প্রযোজক-পরিচালকরা মরিয়া, সে খবর গতবছরই মিলেছিল। এবার খবর, ‘অপারেশন সিঁদুর’-এর কাহিনি সিনেপর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী।

যদিও কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল যে, ‘ফাইলস’ ট্রিলজির পর ফের নতুন সিনেমায় হাত দিতে চলেছেন পরিচালক, তবে ছবির বিষয়বস্তু নিয়ে ধন্দ ছিল। এবার ধোঁয়াশা সরিয়ে নিজেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন বিবেক অগ্নিহোত্রী। তিনি যে ‘অপারেশন সিঁদুর’-এর কাহিনি বলিউডের পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন, সেখবর পুরোপুরি নিশ্চিত না করলেও পরিচালকের মন্তব্য, “একটি জাতীয়তাবাদী প্রজেক্টের কাজে হাত দিচ্ছি। যদিও এর থেকে বেশি কিছু এখনই ফাঁস করতে নারাজ বিবেক অগ্নিহোত্রী। তবে পরিচালক এও জানান যে, আমি এখনই কোনও নাম বলব না। আমি শুধু এটাই জানাতে চাই যে, আমি একটা বড় দেশাত্মবোধক কাজে হাত দিয়েছি। এবং আমি আমার সময়মতো ঠিক ঘোষণা করব। তবে সিনেমাটা বড় স্কেলের আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে।”

Advertisement

এদিকে বলিউডে কানাঘুষো, বিবেক অগ্নিহোত্রীর এই ছবির নেপথ্যে নাকি টাকা ঢালছে টি সিরিজ! ‘অপারেশন সিঁদুর’ সিনেমাটির জন্য প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে জুটি বেঁধেছে বিবেক। টি সিরিজ এবং বুদ্ধা প্রোডাকশনস যৌথভাবে এই ছবির প্রযোজনা করবে। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় কীভাবে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছিল? সেই ঘটনাই ফুটে উঠবে বিবেক অগ্নিহোত্রীর ফ্রেমে।

গতবছর ভারতের প্রত্যাঘাতের পরই ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশনের কাছে নাম নথিভুক্তিকরণের হিড়িক পড়েছিল। সূত্রের খবর, অশোক পণ্ডিত, মধুর ভাণ্ডারকরের মতো পরিচালক নাকি নাম রেজিস্টার করেছেন। আবার সেই তালিকায় রয়েছে টি-সিরিজ, জি স্টুডিওর মতো একাধিক প্রযোজনা সংস্থাও ছিল। এবার প্রশ্ন, বিবেকের সিনেমা প্রযোজনা করতেই কি সেসময়ে নাম রেজিস্টার করে ভূষণের প্রযোজনা সংস্থা?

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.