Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ৯ সেপ্টেম্বর ২০২৬
Ameesha Patel Hardik Pandya

মাহিকার সঙ্গে প্রেমের মাঝেই হার্দিকের জীবনে আমিশা! ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রী বললেন…

হার্দিকের সঙ্গে নাম জড়াতেই যা করলেন আমিশা...।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৭:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৭:৪৫

options
link
মাহিকার সঙ্গে প্রেমের মাঝেই হার্দিকের জীবনে আমিশা! ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রী বললেন… zoom
আমিশা ও হার্দিক। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

মায়ানগরীর সিনেপাড়া মানেই ঘটনাবহুল স্থান। প্রতি মাইক্রো সেকেণ্ডের ঘটনা ধরা পড়ে সেলেব পাপারাজ্জিদের লেন্সে। আতসকাচের নীচে থাকে তারকাদের প্রতি মুহূর্তের গতিবিধি! আর ঠিক সেই কারণেই ছবিশকারিদের ক্যামেরায় ধরা পড়েছে অভিনেত্রী আমিশা প্যাটেলের সঙ্গে ক্রিকেট তারকা হার্দিক পাণ্ডিয়ার আলাপচারিতা। সম্প্রতি মুম্বইয়ের তাজমহল প্যালেসে দেখা মিলেছে যুগলের। তারপরই সমাজমাধ্যমে ভাইরাল আমিশা-হার্দিকের সেই বিশেষ মুহূর্ত। যেখানে দেখা যায় আমিশা তাঁর বন্ধুদের সঙ্গে হার্দিকের পরিচয় করিয়ে দিচ্ছেন। নেটভুবনে ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় সম্পর্কের কানাঘুষো। এই ঘটনায় বেজায় চটেছেন ‘গদর’ নায়িকা।

এক্স হ্যান্ডলে এক নেটিজেন ভিডিওটি শেয়ার করে এই সাক্ষাৎ শুধুই বন্ধুত্বপূর্ণ নয় বলে দাবি করেছেন। বিশেষ করে, আমিশা যখন হার্দিকের কাঁধে হাত রাখেন সেই মুহূর্তে ফোকাস করে ওই ব্যক্তি ২০২৪ সালে আম্বানিদের পার্টির এক পুরনো মুহূর্তে সুরসুরি দিয়ে লেখেন, ‘বেঙ্গালুরুর একটি হোটেলে পার্টির সময় আমিশা প্যাটেল যেভাবে হার্দিক পাণ্ডিয়ার কাঁধে হাত রেখেছিলেন। রেডিটে যে গুজবগুলো ছড়াচ্ছিল সেগুলো মনে হচ্ছে সত্যি হতে চলেছে।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিষয়টি নজরে আসতেই কড়া জবাব দিয়েছেন। ইনস্টা স্টোরিতে পোস্টের স্ক্রিনশট শেয়ার করে পালটা লেখেন, ‘হ্যাঁ, একদম ঠিক বলেছ। ও মাই গড, আপনি একদম ঠিক। সত্যিই আমার হাতটা ওঁর কাঁধে রাখার মধ্যে কতটা রোম্যান্টিক ব্যাপার ছিল!’ এরপর সেই সংশ্লিষ্ট ব্যক্তির উদ্দেশে আমিশার কড়া দাওয়াই, ‘আমি আপনাকে চিনি না তবে আপনার মনে হয় কোনও বান্ধবী নেই। এমন বিষয় নিয়ে পোস্ট করার আগে আপনার জীবনে একজন মহিলা বন্ধু থাকা দরকার।’

আমিশার জবাব

এদিকে হার্দিক পাণ্ডিয়ার ছায়াসঙ্গী মাহিকা শর্মা। প্রাক্তন নতাশা স্ট্যানকোভিচকে ভুলে মাহিকাই এখন পাণ্ডিয়ার হৃদয় জুড়ে। ২০২৪ সালে নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন হার্দিক। সেখান থেকে জীবনে বহু উত্থানপতন এসেছে। তারপর তাঁর হাত ধরেছেন মাহিকা। এমনকী ছেলে অগস্ত্যর সঙ্গেও যথেষ্ট ‘ভাব’ মাহিকার। হার্দিকের ম্যাচ থাকলে স্টেডিয়ামে মাহিকাকে দেখা যাওয়াটাই নিয়মিত ঘটনা হয়ে গিয়েছে। টি-২০ বিশ্বকাপ জেতার পর মাহিকাকে নিজের স্ত্রী বলেই পরিচয় দিয়েছিলেন হার্দিক। বিশ্বচ্যাম্পিয়নের মেডেল পরিয়ে দিয়েছিলেন মাহিকার গলায়। জড়িয়ে ধরে চুমু খেতেও দেখা যায় তাঁকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.