Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ameesha Patel

রাজপাল যাদবের পর গ্রেপ্তার হতে পারেন আমিশা প্যাটেল! চেক বাউন্স মামলায় নাম জড়াল নায়িকার

আগামী ২৭ মার্চ কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নায়িকাকে। খবর প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন আমিশা প্যাটেল। কী বলছেন অভিনেত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৩:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১৩:২৪

options
link
রাজপাল যাদবের পর গ্রেপ্তার হতে পারেন আমিশা প্যাটেল! চেক বাউন্স মামলায় নাম জড়াল নায়িকার zoom
মোরাদাবাদ আদালতে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আমিশা প্যাটেলের বিরুদ্ধে।

রাজপাল যাদবের (Rajpal Yadav) মতো চেক বাউন্স মামলা নাম জড়াল আমিশা প্যাটেলের (Ameesha Patel)। অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মোরাদাবাদ আদালত। তাহলে কি রাজপালের মতোই গ্রেপ্তারির মুখে পড়তে পারেন বলিউড নায়িকা? কৌতূহল বিটাউনে।

সময়ের স্রোতে বলিউডি লাইমলাইট থেকে দূরে চলে গেলেও ‘গদর ২’ মুক্তির পর থেকে ফের চর্চায় আমিশা প্যাটেল। সিনেদুনিয়ার যে কোনও ইস্যুতে নিজস্ব মতামত ব্যক্ত করার পাশাপাশি আগের তুলনায় সোশাল পাড়াতেও অনেক বেশি সক্রিয়। বিগত কয়েক বছরে বেফাঁস মন্তব্যের জেরে চর্চার শিরোনামে নাম লিখিয়েছিলেন ঠিকই, তবে হৃতিক রোশনের ‘মিষ্টি নায়িকা’কে ঘিরে সেভাবে বিতর্ক দানা বাঁধেনি! এবার সাড়ে চার লাখি চেক বাউন্স মামলায় নাম জড়াল আমিশার। মোরাদাবাদ আদালতে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে নায়িকার বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠছে, তাহলে কি রাজপাল যাদবের মতো আমিশা প্যাটেলও গ্রেপ্তারির মুখে?

Advertisement
Ameesha Patel surrendered before Ranchi Civil Court in connection with cheque bounce case
আমিশা প্যাটেল। ফাইল ছবি

খবর, একাধিকবার হাজিরা এড়ানোতেই আমিশার বিরুদ্ধে এবার খড়্গহস্ত মোরাদাবাদ কোর্ট। ঠিক কী ঘটেছে? বলিউড মাধ্যম সূত্রে খবর, এই মামলার সূচনা প্রায় এক দশক আগে। ২০১৭ সালে মোরাদাবাদের জনৈক ইভেন্ট ম্যানেজার পবন ভার্মা বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে আর্থিক জালিয়াতির মামলা দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ, শহরের একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য ১৪.৫ লক্ষ টাকা নিয়েছিলেন আমিশা প্যাটেল। কিন্তু টাকা নিয়েও অনুষ্ঠানে হাজির হননি তিনি। শুধু তাই নয়। মামলাকারীর দাবি, মুম্বই থেকে দিল্লিতে পৌঁছেই অতিরিক্ত ২ লক্ষ টাকা চেয়ে বসেন আমিশা। কিন্তু ইভেন্ট কোম্পানি যখন সেই অতিরিক্ত টাকা দিতে অস্বীকার করে তখন অভিনেত্রী অনুষ্ঠানে যোগ না দিয়ে সোজা মুম্বই ফিরে আসেন। এরপরই মোরাদাবাদ পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। পরবর্তীতে যদিও নগদে ১০ লক্ষ টাকা ফেরত দেন আমিশা। তবে সাড়ে ৪ লক্ষ এখনও বকেয়া রয়েছে। চেক পেমেন্টের প্রতিশ্রুতি দিয়েও সেটা মেটাননি তিনি। সেই মর্মেই মোরাদাবাদ আদালতে মামলা দায়ের করেন ওই অনুষ্ঠান উদ্যোক্তা। খবর, সংশ্লিষ্ট মামলায় একাধিকবার আমিশা প্যাটেলকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও বারবার নানা কারণ দেখিয়ে তিনি আদালতে উপস্থিত হননি। সোমবারও মোরাদাবাদ আদালতে নির্ধারিত শুনানিতে অনুপস্থিত ছিলেন অভিনেত্রী। এরপরই আমিশার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। আগামী ২৭ মার্চ কোর্টে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নায়িকাকে।

এদিকে খবর প্রকাশ্যে আসতেই মুখ খুলেছেন আমিশা প্যাটেল। তাঁর মন্তব্য, “এই মামলা ১৫ বছর আগের। এবং সইসাবুত করে পবন ভার্মাকে সব টাকাই মিটিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও উনি মনে হয় মিথ্যে অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। আমার আইনজীবীরা বিষয়টি দেখছেন। এবং ওই ব্যক্তির মুখোশ খোলার জন্য ইতিমধ্যেই ফৌজদারি মামলা প্রক্রিয়া শুরু করা হয়েছে। তাই আমি আপাতত আমার কাজে মনোনিবেশ করছি। মিথ্যে রটিয়ে কারও দৃষ্টি আকর্ষণের সময় আমার নেই।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.