Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Alpha Teaser

তুখড় অ্যাকশনে শাহরুখ-সলমনদের টেক্কা! ‘আলফা ওম্যান’ আলিয়া যেন ক্ষুধার্ত হায়না

'আলফা'র জন্য গোপনে মারপিটের মারপ্যাঁচ শিখতে হয়েছে তাঁকে। অতঃপর অ্যাকশন অবতারে পর্দায় কেমন কাঁপন ধরান 'কাপুরদের বউমা'? দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। বুধবার সেই সিনেমার ঝলক প্রকাশ্যে এনেই সিনেদুনিয়া তো বটেই এমনকী দর্শকমহলেও শোরগোল ফেললেন আলিয়া ভাট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৮:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ১৮:০৭

options
link
তুখড় অ্যাকশনে শাহরুখ-সলমনদের টেক্কা! ‘আলফা ওম্যান’ আলিয়া যেন ক্ষুধার্ত হায়না zoom
ওপেনিংয়েই ধাক্কা 'আলফা'র! কত কোটির ব্যবসা করল আলিয়ার ছবি?
Advertisement

যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে ‘আলফা’ আলিয়া ভাট যে গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন, সেখবর চব্বিশ সালেই পাওয়া গিয়েছিল। সেসময়েই জানা যায় যে, এই ছবিতে ‘আলফা ওম্যান’ অবতারে শত্রুনিধন করবেন নায়িকা। হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর পর ফের ‘রাফ অ্যান্ড টাফ’ ভূমিকায়। সেকারণেই ‘আলফা’র জন্য গোপনে মারপিটের মারপ্যাঁচ শিখতে হয়েছে তাঁকে। অতঃপর অ্যাকশন অবতারে পর্দায় কেমন কাঁপন ধরান ‘কাপুরদের বউমা’? দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা। বুধবার সেই সিনেমার ঝলক প্রকাশ্যে এনেই সিনেদুনিয়া তো বটেই এমনকী দর্শকমহলেও শোরগোল ফেললেন আলিয়া ভাট।

বাধ্য শিষ্যের মতো বাবার নির্দেশমাফিক সিক্রেট এজেন্ট হিসেবে সে নিকেশ করে একের পর এক শত্রুকে। টিজারে স্বল্প অ্যাকশন সিকোয়েন্সেই যেরকম পারদর্শীতার পরিচয় দিলেন আলিয়া ভাট, তাতে স্পষ্ট যে বড়পর্দায় ববি দেওলের পাশাপাশি স্ক্রিনজুড়ে রীতিমতো রাজত্ব করবেন তিনি।

আদিত্য চোপড়ার হাত ধরেই প্রথমবার গোয়েন্দা ব্রহ্মাণ্ডে পা রাখলেন আলিয়া। সঙ্গী শর্বরী ওয়াঘ। এর আগে যশরাজের ব্যানারে মহিলা গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। অন্যদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। যশরাজের স্পাই ইউনিভার্স-এ সম্প্রতি যোগ দিয়েছেন কিয়ারা আডবানিও। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর-এর ‘ওয়ার ২’ ছবিতে তাঁকে মহিলা গোয়েন্দার ভূমিকায় দেখা গিয়েছে। এবার যশরাজের গোয়েন্দা ব্রহ্মাণ্ডে মহাচমক দিলেন আলিয়া ভাট। কোনও ‘হিরো খচিত’ গোয়েন্দা সিনেমায় নয়, বরং মহিলা কেন্দ্রিক গোয়েন্দা ব্রহ্মাণ্ড ‘আলফা’র মুখ্য ভূমিকায় আলিয়া। গল্পটা কীরকম?

Advertisement
Alpha Teaser: Alia Bhatt stuns in the first glimpse of Alpha
এই গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজিতে ববি দেওল আলিয়া ভাটের বাবার ভূমিকায়।

যশরাজের এই গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজিতে ববি দেওল আলিয়া ভাটের বাবার ভূমিকায়। টিজারের (Alpha Teaser) শুরুতেই দেখা যায়, এক রেস্তরাঁয় বার্তালাপে ব্যস্ত পিতা-পুত্রী। দিনটা ‘আলফা’কন্যা আলিয়ার জন্মদিন। সেইসূত্রেই বাবর সঙ্গে বাইরে খেতে আসা। কিন্তু শিয়রে যে বড়সড় ‘মিশন’ অপেক্ষা করছে, সেটা বুঝতে পারেনি! এরপর সাবালিকা হিসেবে ১৮ বছরের জন্মদিনে বাবার কাছ থেকে আসে এক বিশেষ মিশনে যাওয়ার নির্দেশ। মুহূর্তে বদলে যায় পরিবেশ। বাধ্য শিষ্যের মতো বাবার নির্দেশমাফিক সিক্রেট এজেন্ট হিসেবে সে নিকেশ করে একের পর এক শত্রুকে। টিজারে স্বল্প অ্যাকশন সিকোয়েন্সেই যেরকম পারদর্শীতার পরিচয় দিলেন আলিয়া ভাট, তাতে স্পষ্ট যে বড়পর্দায় ববি দেওলের পাশাপাশি স্ক্রিনজুড়ে রীতিমতো রাজত্ব করবেন তিনি। প্রতিটা অ্যাকশন দৃশ্যে আলিয়া যেন ক্ষুধার্ত হায়না। যার সঙ্গে যশরাজের বাকি গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজিতে অ্য়াকশন অবতারে নজর কাড়া শাহরুখ-সলমনের তুলনা টানাই যায়। ‘আলফা’র প্রশিক্ষক হিসেবে ততোধিক তুখড় ববি দেওল। বাকিটা বড় পর্দায় দেখার অপেক্ষা। জুলাইয়ের ৩ তারিখ মুক্তি পাচ্ছে এই সিনেমা।

করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন আলিয়া ভাট। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। জাতীয় পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার-এর পাশাপাশি আন্তর্জাতিক আঙিনা থেকেও পুরস্কার উঠেছে তাঁর হাতে। বলিউড তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদুনিয়াতেও আলিয়ার ভক্তসংখ্যা অগণিত। ‘কাপুর বাড়ির বউমা’ বর্তমানে গ্লোবাল স্টার। এবার শাহরুখ খান, সলমন খানদের সঙ্গে পাল্লা দিয়ে মহিলা স্পাই ইউনিভার্স-এ নাম লেখালেন আলিয়া ভাট।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.