Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬
Allu Arjun

শান্তি নেই ‘পুষ্পা’র মনে! বাড়ি ভাঙচুরের পরই দুই সন্তানকে অন্যত্র সরালেন আল্লু অর্জুন

বাড়িতে হামলার পরই জোর করে ছেলে, মেয়েকে অন্যত্র পাঠালেন দক্ষিণী সুপারস্টার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৯:৩১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৪, ০৯:৩১

options
link
শান্তি নেই ‘পুষ্পা’র মনে! বাড়ি ভাঙচুরের পরই দুই সন্তানকে অন্যত্র সরালেন আল্লু অর্জুন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ি আর নিরাপদ আশ্রয় নয়! ঘোর অশান্তিতে ‘পুষ্পা’। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে মহিলা ভক্তর মৃত্যুর (Pushpa 2 Stampede Controversy) জেরে ফের বিপাকে আল্লু অর্জুন। রবিবারই ‘উই ওয়ান্ট জাস্টিস…’ স্লোগান দিয়ে দক্ষিণী সুপারস্টারের জুবিলি হিলসের বাড়িতে হামলা চালায় উন্মত্ত জনতা। ঠিক তার পরই দুই সন্তানকে জোর করে বাড়ি থেকে অন্যত্র পাঠিয়ে দিলেন আল্লু (Allu Arjun)।

এদিন দুপুরে দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনে ঢিল ছুঁড়ে, টব ভেঙে একেবারে তছনছ করে দেওয়া হয় প্রবেশপথ। শুধু তাই নয়, মৃতা মহিলার পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, এর আগেই তাঁর পরিবারকে ২৫ লক্ষ টাকা দিয়ে আর্থিক সাহায্য করেছেন আল্লু। তাঁর গ্রেপ্তারির খবর শুনে মৃতার স্বামীও মামলা তুলে নেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। তবে সেই জল বর্তমানে অনেকদূর গড়িয়েছে। রবিবারই জনতার ক্ষোভের আঁচ পাওয়া গেল। দক্ষিণী সুপারস্টারের বাড়ির সামনের সেই ভয়ানক পরিস্থিতির দৃশ্য সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। সেখানেই দেখা গেল, একদল মানুষ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ বা আবার বাড়ির পাঁচিলের উপর উঠে ঢিল ছুঁড়ছেন ভিতরে। একদল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান তুলে আল্লুর কুশপুতুল পোড়াচ্ছেন। সেই ঘটনায় স্বাভাবিকভাবেই সন্তানদের জন্য চিন্তিত হয়ে পড়েন ‘পুষ্পা’। তাই তড়িঘড়ি পরিবারের দুই সদস্যের সঙ্গে সন্তানদের নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দিয়েছেন তিনি। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেটপাড়ায়। দেখা গেল, আল্লুর কন্যা আরহা একরাশ চিন্তা নিয়ে গাড়িতে চুপটি করে বসে রয়েছে। ছেলে আরহানও তাই। জানা গিয়েছে, দুই সন্তানকে দাদু-ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েছেন আল্লু অর্জুন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে ছেলের বাড়িতে হামলা হওয়ার ঘটনায় মুখ খুলেছেন বাবা আল্লু অরবিন্দ। তাঁর মন্তব্য, “সবাই দেখেছেন আমাদের বাড়িতে আজকে কী ঘটেছে। তবে এটা আমাদের ভেবেচিন্তে পদক্ষেপ করার সময়। এইমুহূর্তে আমাদের কোনওরকম প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়। পুলিশ ইতিমধ্য়েই হামলাকারীদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। কেউ এইধরনের ঘটনায় উৎসাহ দেবেন না। ফের এরকম ঘটনা ঘটালে পুলিশ তৈরি। আইন আইনের পথে হাঁটবে।” পুলিশি সূত্রে খবর, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের কমিটির সদস্যরাই আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালিয়েছেন। ঘটনার জেরে ৬ জনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
দিন কয়েক আগেই সন্ধ্যা থিয়েটারে ভক্তের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হন আল্লু অর্জুন। যদিও ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে ছাড়া পেয়ে গিয়েছেন অভিনেতা। তবে সেই ঘটনার রেশ কিছুতেই যেন পিছু ছাড়ছে না আল্লুর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.