তাঁর কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। ‘অ্যায় মেরে হামসফর’ থেকে ‘অগর তুম সাথ হো’ বলিউডের স্বনামধন্য গায়িকা অলকা ইয়াগনিক বলিউডকে মাতিয়েছেন দশকের পর দশক ধরে। কিন্তু জীবন আজ তাঁকে পৌঁছে দিয়েছে এক অন্য গন্তব্যে। যেখানে শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে হচ্ছে প্রবল ভাবে। জনজীবন থেকে প্রায় বছর দুয়েক দূরে সরে থাকার পর অবশেষে বর্ষীয়ান গায়িকাকে দেখা গেল পদ্ম সম্মানের মঞ্চে। ভাইরাল হওয়া ভিডিওয় অলকাকে দেখে মনখারাপ অনুরাগীদের।
২০২৪ সাল থেকে অলকা গানের জগৎ থেকে বিচ্ছিন্ন। আসলে শ্রবণ ক্ষমতা সংক্রান্ত এক বিরল রোগে আক্রান্ত শিল্পী। যার নাম সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস। গান গাওয়া থেকেও তাই দূরে থাকতে হচ্ছে। তাঁর কণ্ঠস্বর শেষবারের মতো শোনা গিয়েছিল ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি অমর সিং চমকিলার ‘নরম কালজা’তে। এরপরই তাঁর একটি ইনস্টাগ্রাম পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়। সেখানেই সেনসোরিনিউরাল নার্ভ হেয়ারিং লস-এর কথা বলেছিলেন শিল্পী।
আরও পড়ুন:
#WATCH | Delhi | Eminent playback singer Alka Yagnik conferred with Padma Bhushan by President Droupadi Murmu
(Video source: Rashtrapati Bhavan) pic.twitter.com/ui2U9koEMy
— ANI (@ANI) June 23, 2026
৬০ বছরের অলকাকে মঙ্গলবাসরীয় সন্ধ্যায় দেখা গেল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে। মঞ্চের দিকে যাওয়ার আগে তিনি প্রণাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এরপর এগিয়ে যান রাষ্ট্রপতির দিকে। পুরো সময়টাই তাঁকে ধরে রেখেছিলেন এক মহিলা। এই দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই বিষণ্ণ অনুরাগীরা।
View this post on Instagram
পরে একটি পোস্টে নিজের কঠিন সংগ্রামের কথা জানিয়েছেন অলকা। আপাতত কিছুটা সুস্থ হয়ে উঠলেও শারীরিক সমস্যা এখনও রয়েছে। তিনি লিখেছেন, ‘গত দু’বছর ধরে আমি প্রচারের আলো ও জনসমক্ষের দূরবর্তী ছিলাম। আমার জীবনের এই যাত্রাপথের কথা খুব একটা প্রকাশ্যে আনিনি। আপনারা অনেকেই জানেন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই পুরো সময়টাতে আপনাদের ভালোবাসা, প্রার্থনা, বার্তা এবং অটুট সমর্থন প্রতিটি পদক্ষেপে আমার সঙ্গে ছিল।’ পদ্ম সম্মান গ্রহণের এই মুহূর্তটি তাঁর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও উল্লেখ কেন অলকা। তিনি জানিয়েছেন, ‘আজ আমি কেবল একটি পুরস্কারই গ্রহণ করিনি। বরং অনুভব করেছি সেই লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা, যাঁরা আমার এই যাত্রাপথের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভিড়ের মধ্যে মহিলাদের মাদক ইনজেকশন, ধর্ষণ! ফ্রান্সের সঙ্গীত উৎসব যেন বিভীষিকা
-
শিল্প করিডর থেকে পর্যটনের বিকাশ, বাংলার পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব এডিবির
-
তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মাণ গোডাউন! মৃত ১, বহু মানুষের আটকে থাকার আশঙ্কা
-
বামমনস্করা মেসিভক্ত, রোনাল্ডো অনুগামীরা দক্ষিণপন্থী! দাবি সিঙ্গাপুরের সংস্থার সমীক্ষায়
-
‘দক্ষিণী ইন্ডাস্ট্রি অভিনেত্রীদের জন্য সত্যিই…’, বলিউডের সঙ্গে পার্থক্য নিয়ে বিস্ফোরক তামান্না