সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘টিপ টিপ বরসা পানি’ থেকে ‘আগার তুম সাথ হো’, একের পর এক গানে দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছেন। নয়ের দশকের ‘মেলোডি কিং’ যদি কুমার শানু, উদিত নারায়ণ হন। তাহলে সেই সময়ের ‘মেলোডি ক্যুইন’ খেতাব অলকা ইয়াগনিকের (Alka Yagnik) প্রাপ্য। খ্যাতনামা এই শিল্পীর জীবনে নেমে এসেছে বিপর্যয়। জটিল রোগে আক্রান্ত তিনি। তাতেই হারিয়েছেন শোনার শক্তি।

সোশাল মিডিয়ার মাধ্যমে নিজের এই অসুস্থতার খবর জানিয়েছেন অলকা ইয়াগনিক। নিজের অল্প বয়সের একটি ছবি শেয়ার করেছেন সঙ্গীতশিল্পী। তার পরই নিজের অনুরাগী, বন্ধু, ফলোয়ার ও শুভাকাঙ্খীদের দিয়েছেন বিশেষ বার্তা। অলকা জানান, কয়েক সপ্তাহ আগে বিমান থেকে নামার পর আচমকা শোনার শক্তি হারান তিনি। বিমানে উঠলে অনেকেরই কান বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু অলকা ইয়াগনিক কিছুই শুনতে পাচ্ছিলেন না।
[আরও পড়ুন: মেজাজি কিয়ারা, জাহ্নবীর ব্যবহার কেমন? বলি নায়িকাদের কাণ্ড ফাঁস করলেন বিমানসেবিকা]
শিল্পী লেখেন, “যাঁরা আমার অনুপস্থিতি নিয়ে চিন্তিত ছিলেন এই সপ্তাহগুলোর পর আমি কিছুটা সাহস সঞ্চয় করে সেই সমস্ত বন্ধু ও শুভাকাঙ্খীদের বলতে যাই আমার এক বিরল রোগ সেন্সরি নিউরাল নার্ভ হিয়ারিং লসের চিকিৎসা চলছে। আমার অজান্তেই এই বিশাল ক্ষতি হয়ে গিয়েছে ভাইরাল অ্যাটাকের জেরে।”

এর পরই আবার তিনি লেখেন, “আপনাদের সবার প্রার্থনার জোরে আমি লড়াই চালিয়ে যাচ্ছি। আমার সমস্ত তরুণ সহকর্মী ও অনুরাগীদের বলব, খুব বেশি আওয়াজ ও হেডফোন থেকে সাবধানে থাকুন। একদিন আমি নিশ্চয়ই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাব। আপনাদের সবার ভালোবাসা ও সাপোর্টে আমি সুস্থ জীবনে ফেরার চেষ্টা করছি আর আপনাদের কাছেও খুব শিগগিরিই ফিরব। সংকটের এই সময়ে আপনাদের এই সাপোর্ট আর সহানুভূতিই আমার কাছে অনেক।”
তথ্য অনুযায়ী, অভ্যন্তরীণ কানের সংবেদনশীল কোষ বা মস্তিষ্কে শ্রবণ স্নায়ু পথের ক্ষতির কারণে সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়। এতে মস্তিকে শব্দের সিগন্যাল পৌঁছায় না। ফলে শোনার শক্তি থাকে না। শুধু তীব্র আওয়াজ, জিনগত অসুস্থতা, মাদকের প্রভাব, পারিবারিক সূত্রে, নানা কারণে এই রোগ হতে পারে। আর এমনটা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি ]
সর্বশেষ খবর
-
রথের পুণ্য তিথিতে খুঁটিপুজো, এবার ডবল সপ্তমী, দুর্গাপুজোর আর কতদিন?
-
ট্রাম্প নয়, জিনপিংকেই বেশি বিশ্বাস করে বিশ্ব! ভারতে কার জনপ্রিয়তা বেশি?
-
শ্বশুরবাড়িতে বসে জঙ্গি নেটওয়ার্ক! মুর্শিদাবাদের রঘুনাথপুরে বাংলাদেশি জামাইকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ ইডির
-
৫ মাস আগে হারিয়েছে মেয়ে, ফেরানোর কাতর আর্জি নিয়ে মন্ত্রী জগন্নাথের দরবারে বৃদ্ধ বাবা
-
কলকাতা লিগের সূচি নিয়ে নতুন বিতর্ক, আইএফএ-কে কড়া বার্তা মোহনবাগানের