বুধবারই প্রকাশ্যে এসেছে বহুপ্রতীক্ষিত ‘আলফা’ সিনেমার টিজার। যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সের ভিড়ে তুখড় অ্যাকশন অবতারে তাক লাগিয়েছেন আলিয়া ভাট। মারপিটের মারপ্যাঁচে এমন কাঁপন ধরালেন যে অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ বলিউডের ‘আলফা মেল’রাও। তবে ‘আলফা’র পয়লা ঝলক দেখে দর্শক-অনুরাগীরা যতই বক্স অফিসে হাজার কোটির গণ্ডি পেরনোর ভবিষ্যদ্বাণী করুক না কেন, একাংশ আবার সিনেমার বিষয়বস্তুর সঙ্গে নয়ের দশকের ফরাসি ছবি ‘লা ফেম নিকিতা’র সাদৃশ্য খুঁজে পেয়েছেন। কীরকম?
টিজারে গল্পের এহেন আভাস পেয়েই রে-রে করে উঠেছেন সিনেপোকাদের একাংশ। তাঁদের দাবি, ‘আলফা’র গল্প ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত খ্যাতনামা ফরাসি পরিচালক লুক বেসন পরিচালিত ‘লা ফেম নিকিতা’র থেকে হুবহু টোকা!
আরও পড়ুন:

টিজারের শুরুতেই দেখা যায়, এক রেস্তরাঁয় বার্তালাপে ব্যস্ত পিতা-পুত্রী অর্থাৎ ববি দেওল এবং আলিয়া ভাট(Alia Bhatt)। দিনটা ‘আলফা’কন্যা আলিয়ার জন্মদিন। সেইসূত্রেই বাবার সঙ্গে বাইরে খেতে আসা। কিন্তু শিয়রে যে বড়সড় ‘মিশন’ অপেক্ষা করছে, সেটা সে ঘুণাক্ষরেও টের পায়নি! এরপর সাবালিকা হিসেবে ১৮ বছরের জন্মদিনে বাবার কাছ থেকে আসে এক বিশেষ মিশনে যাওয়ার নির্দেশ। মুহূর্তে বদলে যায় পরিবেশ। বাধ্য শিষ্যের মতো বাবার নির্দেশমাফিক সিক্রেট এজেন্ট হিসেবে সে নিকেশ করে একের পর এক শত্রুকে। ঝলকেই দেখা যায় যে, আলিয়ার চরিত্রটিকে শৈশব থেকে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ দিচ্ছে ববি। আর টিজারে গল্পের এহেন আভাস পেয়েই রে-রে করে উঠেছেন সিনেপোকাদের একাংশ। তাঁদের দাবি, ‘আলফা’র গল্প ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত খ্যাতনামা ফরাসি পরিচালক লুক বেসন পরিচালিত ‘লা ফেম নিকিতা’র থেকে হুবহু টোকা! যে সিনেমার গল্পও আবর্তিত হয়েছে এক নারীর চরবৃত্তির প্রেক্ষাপটে।


এই সিনেমার মূল চরিত্র নিকিতা। ডাকাতির সময়ে এক পুলিশ আধিকারিককে খুনের অভিযোগে গ্রেপ্তার হয় সে। এরপরই নাটকীয়ভাবে বদলে যায় তার জীবন। পুলিশ নিকিতাকে জেলে পাঠানোর পরিবর্তে এক গোপন সরকারি মিশনের জন্য প্রস্তুত করতে থাকে।
নয়ের দশকের সেই ফরাসি ছবির গল্পটা কীরকম? এই সিনেমার মূল চরিত্র নিকিতা। ডাকাতির সময়ে এক পুলিশ আধিকারিককে খুনের অভিযোগে গ্রেপ্তার হয় সে। এরপরই নাটকীয়ভাবে বদলে যায় তার জীবন। পুলিশ নিকিতাকে জেলে পাঠানোর পরিবর্তে এক গোপন সরকারি মিশনের জন্য প্রস্তুত করতে থাকে। রটিয়ে দেওয়া হয় নিকিতা মৃত, কিন্তু গোপনেই সেই নারীকে পেশাদার খুনি হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হয়। সময়ের সঙ্গে নিকিতা অত্যন্ত দক্ষ সিক্রেট এজেন্ট হয়ে ওঠে এবং সরকারের দেওয়া একের পর এক বিপজ্জনক মিশনে শত্রুনিধন করে। নারী-কেন্দ্রিক সেই ‘কাল্ট ক্লাসিক’ ফরাসি অ্যাকশন থ্রিলার সিনেমার সঙ্গেই এবার আলিয়া ভাটের ‘আলফা’ ছবির গল্পের মিল খুঁজে পেয়েছে দর্শকমহলের একাংশ। তাঁদের দাবি, ‘আলফা’র গল্পও ববি দেওল ও আলিয়া ভাটের চরিত্রের মধ্যকার রসায়ন ‘লা ফেম নিকিতা’-র হ্যান্ডলার (তত্ত্বাবধায়ক) ও মূল চরিত্রের সম্পর্কের মতোই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! আসন্ন মরশুমে বাংলার প্রাথমিক দল থেকে বাদ জেলবন্দি পোড়েল
-
‘একবার মায়ের কথা ভাবো’, আর্জি উড়িয়ে আইফোন চেয়ে পাহাড়ের ধারে তরুণ! মৃত্যুর আগে কী ছিল শেষ কথা?
-
ট্র্যাফিক জ্যামে হাঁসফাঁস দশা! দার্জিলিঙের যানজট কমাতে নয়া পরিকল্পনা রাজ্যের
-
১০৫ বছরে মুক্তির স্বাদ! খুনের মামলায় মালদহের শতায়ুর যাবজ্জীবন সাজা মকুব করল সুপ্রিম কোর্ট
-
বিশ্বরেকর্ড গড়ে ১০০০ গোলের আরও কাছে রোনাল্ডো, মারামারিতে জড়িয়ে বড় শাস্তি পেলেন মেসি