Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Alia Bhatt-Alpha

ওটিটি মাধ্যমে ‘আলফা’ মুক্তিতে ‘না’! কয়েকশো কোটির চুক্তি ফেরাল যশরাজ ফিল্মস?

শোনা গিয়েছিল যে, যশরাজ ফিল্মসের ব্যানারে শিব রাওয়ালের পরপর দুই ছবি‘ওয়ার ২’ এবং সাম্প্রতিককালে ‘মর্দানি’ বক্স অফিসে ভালো ফল না করায় নাকি 'আলফা' ওটিটিতে মুক্তির কথা ভাবছেন নির্মাতারা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৩:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১৩:২৩

options
link
ওটিটি মাধ্যমে ‘আলফা’ মুক্তিতে ‘না’! কয়েকশো কোটির চুক্তি ফেরাল যশরাজ ফিল্মস? zoom
নতুন ছবির ঘোষণা আলিয়া ভাটের, ছবি- ইনস্টাগ্রাম
Advertisement

চলতি মাসেই শোনা গিয়েছিল যে আলিয়া ভাট (Alia Bhatt) ও শর্বরী ওয়াঘ অভিনীত ছবি ‘আলফা (Alpha) নাকি হলে মুক্তি পাবে না। এই গুঞ্জন ছড়াতেই তাতে ফুঁসে উঠেছিলেন আলিয়াভক্তরা। আলিয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন শর্বরী ওয়াঘ। স্পাই ইউনিভার্সের এই ছবির মুক্তি নিয়ে যে গুঞ্জন চলছিল তা নাকি সত্যি নয়। শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে নয় বরং বড়পর্দাতেই মুক্তি আবে আলিয়ার ‘আলফা’।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবির জন্য ২১৫ কোটি টাকার চুক্তিও ফিরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, শিব রাওয়াল পরিচালিত এই ছবিতে মূল চরিত্রে থাকছেন দুই অভিনেত্রী। অনেকেই মনে করেছিলেন এমন এক স্পাই ইউনিভার্স ছবিতে মূল চরিত্রে দুই অভিনেত্রী থাকায় তা মুক্তি নিয়ে ভাবছেন নির্মাতারা। আবার এমনও শোনা গিয়েছিল যে, যশরাজ ফিল্মসের ব্যানারে শিব রাওয়ালের পরপর দুই ছবি‘ওয়ার ২’ এবং সাম্প্রতিককালে ‘মর্দানি’ বক্স অফিসে ভালো ফল না করায় নাকি ‘আলফা’ ওটিটিতে মুক্তির কথা ভাবছেন নির্মাতারা। যদিও এর পুরোটাই গুঞ্জন, এখনও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাইয়নি প্রযোজনা সংস্থা।

Advertisement

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, যশরাজ ফিল্মসের ব্যানারে এই ছবির জন্য ২১৫ কোটি টাকার চুক্তিও ফিরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২০২৪ সালেই আলিয়ার এই ছবির ঘোষণা হয়েছিল। ভিএফএক্সের কিছু কাজ বাকি থাকায় তা বারবার পিছিয়েছে। আকিয়া ও শর্বরী ছাড়াও এই ছবিতে রয়েছেন ববি দেওল। গত বছর আগস্ট মাসেই এই ছবি মুক্তির কথা ছিল। পরে সেই তারিখ পিছিয়ে যায়। শোনা যায় ডিসেম্বরেই মুক্তি পাবে আলিয়া-শর্বরী অভিনীত ‘আলফা’। কিন্তু বছর শেষে সকলকে হতাশ করে ফের মুক্তি পিছিয়ে যায়। আর এরপরই বুধবার থেকে এই ছবির মুক্তি ঘিরে শুরু হয় নানা জল্পনা। বলে রাখা ভালো গত বছর রেড সি চলচ্চিত্র উৎসবেও এই ছবি নিয়ে কথোপকথনে মেতেছিলেন আলিয়া। তিনি বলেছিলেন, “যশ রাজ ফিল্মসের ব্যানারে এটিই প্রথম মহিলাকেন্দ্রিক অ্যাকশন ঘরানার ছবি হতে চলেছে। এই রকম একটা বিষয় নিয়ে যে ছবি তাতে কেন্দ্রীয় চরিত্র মহিলা, সুতরাং এটা ভীষণই চ্যালেঞ্জিং একটা বিষয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.