Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Anant-Radhika's sangeet

আলিয়া-রণবীরের ‘ঠুমকা’, ‘ওম শান্তি ওম’-এর তালে আম্বানি পরিবার, জমজমাট অনন্ত-রাধিকার সঙ্গীত

আগামী ১২ জুলাই মুম্বইতে আম্বানিপুত্রের বিয়ের আসর বসবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৪, ১০:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৪, ১০:১৩

options
link
আলিয়া-রণবীরের ‘ঠুমকা’, ‘ওম শান্তি ওম’-এর তালে আম্বানি পরিবার, জমজমাট অনন্ত-রাধিকার সঙ্গীত zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডি তারকা আর জাস্টিন বিবারের ছন্দে একেবারে জমে গেল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের সঙ্গীত। তবে শুধুই তারকারা নয়, বরং বলিউডি গানের তালে নেচে উঠল গোটা আম্বানি পরিবার। শাহরুখ ও দীপিকা পাড়ুকোন অভিনীত ওম শান্তি ওম ছবির টাইটেল ট্র্যাকে নাচতে দেখা গেল মুকেশ আম্বানি, নীতা আম্বানি, আকাশ আম্বানি, শ্লোকা মেহেতা, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টকে। সঙ্গে ছিলেন মুকেশকন্যা ইশা আম্বানি ও জামাই আনন্দ পিরামল।

মঞ্চে এসেই কাঁপিয়ে দিলেন জাস্টিন বিবার। তবে শুধু জাস্টিন নয়। মঞ্চ কাঁপালেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবির সুপারহিট গান ঠুমকা গানে নাচলেন দম্পতি। স্টেজে দেখা মিলল সলমন খান, রণবীর সিং, মাধুরী দীক্ষিত, ভিকি কৌশলদেরও।

Advertisement

প্রসঙ্গত, আগামী ১২ জুলাই মুম্বইয়ে গাঁটছড়া বাঁধবেন অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্ট। তার আগেই দরিদ্র যুবক-যুবতীদের গণবিবাহের আয়োজন করলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani) ও নীতা আম্বানি (Nita Ambani)। মহারাষ্ট্রের (Maharashtra) পালগড়ে বসল পঞ্চাশের বেশি জুটির বিয়ের আসর। রিলায়েন্স কর্পোরেট পার্কের অনুষ্ঠানে তাঁদের পরিবারের তরফে উপস্থিত ছিলেন প্রায় ৮০০ মানুষ।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: রক্তাক্ত প্রতিশোধের গল্প ‘কিল’, মারকাটারি মেজাজে করণ জোহরের ‘স্টুডেন্ট’ লক্ষ্য-রাঘব]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

এদিন গণবিবাহের অনুষ্ঠানে মুকেশ ও নীতা ছাড়াও আকাশ ও শ্লোকাও উপস্থিত ছিলেন। ছিলেন ইশা আম্বানি ও আনন্দ পিরামলও। প্রত্যেক নবদম্পতিকে সোনার গয়না উপহার দেওয়া হয়। যার মধ্যে ছিল মঙ্গলসূত্র, বিয়ের আংটি, নথ। এমনকী রুপোর নুপূর, চুটকিও উপহার পান তাঁরা। এছাড়াও প্রত্যেক নববধূর হাতে ১.০১ লক্ষ টাকার ‘স্ত্রীধন’ তুলে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়। ঘর-গৃহস্থালীর সরঞ্জাম অর্থাৎ বাসনপত্র, মুদি সামগ্রী, গ্যাস স্টোভ, মিক্সার, পাখা, বালিশ, ম্যাট্রেসও উপহার দেওয়া হয়েছে নতুন দম্পতিদের। আয়োজন করা হয়েছিল বিরাট নৈশভোজেরও।

আগামী ১২ জুলাই মুম্বইতে আম্বানিপুত্রের বিয়ের আসর বসবে। হিন্দু বৈদিক মতে গাঁটছড়া বাঁধবেন অনন্ত (Anant Ambani)-রাধিকা (Radhika Merchant)। জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তাঁদের বিয়ে হবে বলে জানা গিয়েছে। বিয়ের পরদিন শুভ আশীর্বাদ। তার পরের দিন মঙ্গল উৎসব অর্থাৎ ওয়েডিং রিসেপশনের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটি অনুষ্ঠানই জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে। অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন সস্ত্রীক মুকেশ আম্বানি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: ৬৫ কোটির বাড়ি কিনেছেন জাহ্নবী! মোট কত সম্পত্তি শ্রীদেবীকন্যার?]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.