Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Akshay Kumar

চরম গরমে সূর্যের দিকে বুক চিতিয়ে বসে অক্ষয় কুমার! খিলাড়ি কুমারের কাণ্ড দেখে হতবাক নেটপাড়া

‘জলিএলএলবি ৩’ ছবির শুটিংয়ে ঘটল এমন কাণ্ড।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৪, ২১:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৪, ২১:২৭

options
link
চরম গরমে সূর্যের দিকে বুক চিতিয়ে বসে অক্ষয় কুমার! খিলাড়ি কুমারের কাণ্ড দেখে হতবাক নেটপাড়া zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেখুন অবস্থা। চরম রোদে যখন সবাই নাজেহাল। ঠিক তখন সূর্যর দিকে বুক চিতিয়ে বসে আছেন অক্ষয় কুমার। জলি এলএলবি ৩-এর শুটিংয়ে এমনই কাণ্ড করে ফেললেন অক্ষয়। যা দেখে একেবারে হতবাক অনুরাগীরা।

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অক্ষয় কুমারের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে আজমেঢ়ের চরম গরমে রোদে একটানা বসে রয়েছেন অক্ষয়। জানা গিয়েছে, শুটিংয়ের আগে আজমেঢ়ের গরমের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্যই নাকি সান বাথ নিচ্ছিলেন অক্ষয়।

Advertisement

২০১৩ সালে মুক্তি পায় আরসাদ ওয়ারসি অভিনীত ছবি ‘জলি এলএলবি’। ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। এরপরই অক্ষয় কুমারকে সঙ্গে নিয়ে ২০১৭ সালে মুক্তি পেল ‘জলি এলএলবি টু’। এই ছবিও প্রশংসিত হয়। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গত ২৯ এপ্রিল থেকে শুরু হয়েছে ‘জলিএলএলবি ৩’ ছবির শুটিং।

[আরও পড়ুন: উরফির ‘আন্ডে কা ফান্ডা’, এবার ডিম নিয়ে কারসাজি সোশাল মিডিয়া স্টারের, দেখুন কাণ্ড]

সূত্রের খবর অনুযায়ী, ছবির গল্পে মুখোমুখি সংঘর্ষ বাঁধবে দুই জলির মধ্যে। থাকছে বিচারপতি সৌরভ শুক্লার চরিত্রই। সব ঠিকঠাক চললে ২০২৪ সালের শেষের দিকে মুক্তি পাবে এই ছবি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় বলেছেন, ”বলিউডের দুঃসময়ের জন্য পুরোটাই দায়ী তিনি। অক্ষয়ের কথায়, ”হিন্দি ছবি চলছে না, এই দোষ আমার এবং বলিউডের সঙ্গে যুক্ত সবার। দর্শকদের এ ব্যাপারে কোনও দোষ নেই। আমার মনে হয় সময় এসেছে নিজেকে পরিবর্তন করার। দর্শকরা ঠিক কী দেখতে চাইছেন সেটা আগে বুঝতে হবে। না হলে আমাদের বলিউড একেবারে ডুবে যাবে।”

[আরও পড়ুন: গলায় মালা, মাথায় মুকুট, আদৃত-কৌশাম্বির বিয়ের অনুষ্ঠান শুরু!]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.