Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
International Yoga Day event

‘তুই আমার মামা!’, কেন্দ্রীয় মন্ত্রীর যোগ ব্যায়াম ক্যাম্পে যাওয়ার পথে কেন মেজাজ হারালেন অক্ষয়?

রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রক আয়োজিত যোগ ব্যায়াম ক্যাম্পে আমন্ত্রিত ছিলেন অক্ষয় কুমার। সেখানে যাওয়ার পথে কী ঘটে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৪:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৪:৫৬

options
link
‘তুই আমার মামা!’, কেন্দ্রীয় মন্ত্রীর যোগ ব্যায়াম ক্যাম্পে যাওয়ার পথে কেন মেজাজ হারালেন অক্ষয়? zoom
রবিবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত মান্ডব্যর যোগ ক্যাম্পে প্রায় ৩ হাজার মানুষের সঙ্গে বসে যোগাভ্যাস করেন অক্ষয় কুমার।
Advertisement

অক্ষয় কুমার, বলিউডের অন্যতম ফিট অভিনেতা। নিয়মিত শরীর চর্চা করেন। মেনে চলেন কড়া ডায়েট। তাই বয়স ষাট ছুঁইছুঁই হলেও বর্তমান প্রজন্মদের অভিনেতাদের অ্যাকশন সিকোয়েন্সে দশ গোল দেওয়ার ক্ষমতা রাখেন খিলাড়ি। এহেন শরীর সচেতন অভিনেতাকে রবিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রক আয়োজিত যোগ ব্যায়াম ক্যাম্পে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে যাওয়ার পথে আচমকাই মেজাজ হারান খিলাড়ি! আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নিয়েই নেটভুবনে কৌতূহলের জোয়ার। অনুরাগীদের প্রশ্ন, হলটা কী?

ব্যস্ত শিডিউলের মাঝেই রবিবাসরীয় সকালে মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা হন অভিনেতা। উপলক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য আয়োজিত যোগ ব্যায়াম ক্যাম্পে যোগ দেওয়া। তবে খিলাড়ি যে সেখানে উপস্থিত থাকবেন, সেকথা টিটিপক্ষীতেও টের পেতে দেননি!

দিন কয়েক বাদেই মুক্তি পাবে অক্ষয় কুমার অভিনীত বহু প্রতীক্ষিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। সেই প্রেক্ষিতেই বিগত কয়েক বছরের মন্দা কেরিয়ারে জোয়ার আনতে খিলাড়ি আপাতত আদা-জল খেয়ে নিত্যদিন প্রচার চালিয়ে যাচ্ছেন। এহেন ব্যস্ত শিডিউলের মাঝেই রবিবাসরীয় সকালে মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা হন অভিনেতা। উপলক্ষ্য, কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য আয়োজিত যোগ ব্যায়াম ক্যাম্পে যোগ দেওয়া। তবে খিলাড়ি যে সেখানে উপস্থিত থাকবেন, সেকথা টিটিপক্ষীতেও টের পেতে দেননি! এদিকে সপ্তাহান্তে ছুটির দিনের সাতসকালে অভিনেতাকে বিমানবন্দরে শশব্যস্ত দেখে স্বাভাবিকভাবেই ছবিশিকারীরা ক্যামেরাবন্দি করতে ছুটে যান। তাঁদের মধ্যে জনা কয়েক অত্যুৎসাহে প্রশ্নও ছোড়েন যে, ‘কোথায় যাচ্ছেন স্যর?’ আর এহেন প্রশ্নের মুখে পড়েই পাপারাজ্জিদের পালটা উত্তর দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি তিনি।

Advertisement
রবিবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত মান্ডব্যর যোগ ক্যাম্পে প্রায় ৩ হাজার মানুষের সঙ্গে বসে যোগাভ্যাস করেন অক্ষয় কুমার।

খিলাড়ি যে বরাবর রসিক প্রকৃতির, সেকথা ঘনিষ্ঠমহলের সকলেরই জানা। এক্ষেত্রেও ছবিশিকারীদের উদ্দেশে বিদ্রুপবাণে ছুড়লেন। অক্ষয় কুমার পালটা ওই পাপারাজ্জিকে প্রশ্ন করেন, “তোকে কেন বলব! তুই কি আমার মামা?” পরে অবশ্য নিজেই জানিয়েছেন যে, তিনি আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য দিল্লি যাচ্ছেন। রবিবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত মান্ডব্যর যোগ ক্যাম্পে প্রায় ৩ হাজার মানুষের সঙ্গে বসে যোগাভ্যাস করেন অভিনেতা। উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকরও। জনসচেতনতা বাড়াতে অক্ষয় কুমার বলেন, সুস্থ ও ফিট থাকার জন্য তাঁর দৈনন্দিন রুটিনে যোগ ব্যায়াম অন্তর্ভুক্ত করা উচিত। রোজ আপনাদের হাঁটা, সাইক্লিং করা উচিত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি কখন কী খাচ্ছেন, সেটা খেয়াল রাখা দরকার।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.