সাইবার হেনস্তার শিকার অক্ষয় কুমারের মেয়ে (Akshay Kumar Daughter) নিতারা ভাটিয়া (Nitara Bhatia)। চলছিল অনলাইনে গেম, তার মাঝেই খিলাড়িকন্যার কাছে আসে কুপ্রস্তাব। খেলার মাঝেই জনৈক ব্যক্তি নিতারার কাছে নগ্ন ছবি চেয়ে বসেন। বিষয়টি জানতে পেরেই মহারাষ্ট্র সাইবার সেলের দ্বারস্থ হয়েছিলেন অক্ষয়। তদন্তে নামে পুলিশও। এবার খবর, তারকাকন্যাকে অশ্লীল মেসেজ পাঠানো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনা ২০২৫ সালের। মহারাষ্ট্রের রাজ্য পুলিশের সদর দপ্তরে ‘সাইবার সচেতনতা মাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানেই সাইবার অপরাধের বিষয়ে সকলকে সচেতন করতে গিয়ে খিলাড়ি নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এক ঘটনার কথা জানান। অভিনেতা বলেন, “নিতারা ভিডিও গেম খেলছিল। সেই গেম মারফৎ এক ব্যক্তির সঙ্গে অনলাইনে আলাপ হয় ওর। ওই ব্যক্তি আচমকাই নিতারার লিঙ্গ পরিচয় জানতে চান। এরপর আমার মেয়ে নিজেকে ‘মহিলা’ বলে পরিচয় দেওয়ার পরই ওই ব্যক্তির আচরণ বদলে যায়! কিছুক্ষণ বাদেই আমার মেয়ের নগ্ন ছবি চেয়ে বসে ওই ব্যক্তি। কিন্তু আমার মেয়ে বুদ্ধি করে তখনই অনলাইনে গেম খেলা বন্ধ করে মায়ের কাছে ছুটে যায়। এবং গোটা ঘটনাটা জানায়। এইভাবেই তো অপরাধ প্রবণতা বাড়ে। সাইবার ক্রাইম শুরু হয়।”
আরও পড়ুন:
“অক্ষয় কুমারের কন্যাকেও ‘সেক্সটরশন’ বা যৌন ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছিল। তবে মেয়েটি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে বাবা-মাকে বিষয়টি জানায়।…”

নিতারার প্রসঙ্গ উল্লেখ করে মহারাষ্ট্র সরকারের কাছে অক্ষয় কুমার আর্জি জানিয়েছিলেন, প্রতি সপ্তাহে যেন স্কুল পড়ুয়াদের জন্য সাইবার পিরিয়ড বলে একটা ক্লাস চালু হয়। পাশাপাশি খিলাড়ি সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছিলেন। এবার মহারাষ্ট্রের সাইবার বিভাগের উচ্চপদস্থ আধিকারিক যশস্বী যাদব জানালেন, সংশ্লিষ্ট মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ‘আর.ডি. ন্যাশনাল কলেজ’-এ সাইবার সচেতনতামূলক অধিবেশনে যোগ দিয়ে খিলাকিকন্যার অনলাইন হেনস্তার প্রসঙ্গ তোলেন তিনি। নিতারার সাহসিকতার প্রশংসা করে যাদব বলেন, “অক্ষয় কুমারের কন্যাকেও ‘সেক্সটরশন’ বা যৌন ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছিল। তবে মেয়েটি অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে বাবা-মাকে বিষয়টি জানায়। অক্ষয়-টুইঙ্কলের মাধ্যমেই আমরা বিষয়টি জানতে পারি এবং তদন্তে নামি। সংশ্লিষ্ট ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে।” খিলাড়িকন্যার উদাহরণ দেখিয়েই সাইবার হেনস্তা নিয়ে সকলকে সচেতন করেন যশস্বী যাদব।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?