Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Akshay Kumar Twinkle Khanna

‘টুইঙ্কল আমাকে যে কোনও সময়ে মেরে ফেলতে পারে…’, বিস্ফোরক দাবি অক্ষয় কুমারের!

বিগত দু'দশকে 'খুল্লমখুল্লা' প্রেম জাহিরের জন্য় যেমন একাধিকবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন, তেমনই দম্পতির রসিক পোস্ট দেখে নেটভুবনের পেটে খিল ধরত। কিন্তু আচমকাই কী এমন ঘটল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ২১:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ২১:১৭

options
link
‘টুইঙ্কল আমাকে যে কোনও সময়ে মেরে ফেলতে পারে…’, বিস্ফোরক দাবি অক্ষয় কুমারের! zoom
টুইঙ্কলকে নিয়ে বিস্ফোরক দাবি অক্ষয় কুমারের!

আড়াই দশকের দাম্পত্য। বলিউডের বিচক্ষণ সেলেব দম্পতি বলেই পরিচিত অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না। বিগত দু’দশকে ‘খুল্লমখুল্লা’ প্রেম জাহিরের জন্য় যেমন একাধিকবার চর্চার শিরোনামে ঠাঁই পেয়েছেন, তেমনই দম্পতির রসিক পোস্ট দেখে নেটভুবনের পেটে খিল ধরত। কিন্তু আচমকাই কী এমন ঘটল, যার জেরে অক্ষয় দাবি করে বসলেন যে, টুইঙ্কল যে কোনও সময়ে তাঁকে মেরে ফেলতে পারেন! সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক দাবি করে শোরগোল ফেলে দিয়েছেন খিলাড়ি!

দিন কয়েক ধরেই ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর প্রচারে ব্যস্ত অক্ষয় কুমার। সেখানেই মারাত্মক দাবি করে বসলেন তিনি! কীরকম? বলিউড সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় স্ত্রী’র আদুরে নামোল্লেখ করে অভিনেতা জানান, ‘টিনা আমাকে যে কোনও সময়ে মেরে ফেলতে পারে!’ কেন?

২৬ জুন, শুক্রবার রিলিজের প্রাক্কালে দিন কয়েক ধরেই ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর প্রচারে ব্যস্ত অক্ষয় কুমার। সেখানেই মারাত্মক দাবি করে বসলেন তিনি! কীরকম? বলিউড সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় স্ত্রী’র আদুরে নামোল্লেখ করে অভিনেতা জানান, ‘টিনা আমাকে যে কোনও সময়ে মেরে ফেলতে পারে!’ কেন? আসলে টুইঙ্কল যে বরাবর স্বামীর কঠোর সমালোচক, সেকথা কারও অজানা নয়! তাঁর ‘শব্দব্রহ্মে’র ভয়ে এমনিতেই সিঁটিয়ে থাকে মায়ানগরীর গোটা সেলেব পাড়া! কারণ রসিকতার ছলে বেফাঁস মন্তব্য করে বিপক্ষকে কখন নাস্তানাবুদ করে ফেলেন, সেকারণেই লেখিকা-নায়িকাকে সমীহ করে চলেন সকলে। ব্যতিক্রম নন স্বামী অক্ষয় কুমারও। কারণ এযাবৎকাল একাধিকবার প্রকাশ্যে খিলাড়িকে ট্রোল করার সুযোগ হাতছাড়া করেননি তিনি। এমনকী অক্ষয়ের মোদি-সাক্ষাৎ নিয়েও রসিকতা করে খোঁচা দিয়েছিলেন! সিনেমা নির্বাচন নিয়েও তারকা স্বামীকে খোঁটা দিতে ছাড়েন না। এবার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটালেন অক্ষয় কুমার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Twinkle-about-Akshay-1
বলিউডের বিচক্ষণ সেলেব দম্পতি বলেই পরিচিত অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না।

অভিনেতার উদ্দেশে প্রশ্ন ছোড়া হয়েছিল, তাঁর সবথেকে বড় সমালোচক কে? বিন্দুমাত্র কুণ্ঠাবোধ, দ্বিধা-দ্বন্দ্ব না রেখেই খিলাড়ি স্ত্রী টুইঙ্কল খান্নার নাম নেন। এবং হাসিমুখেই স্বীকার করেন যে, আমার সিনেমার সমালোচনা করার সময় টুইঙ্কল কোনও রাখঢাক করে না। টিনা অত্যন্ত কঠোর। ওর জন্যে ‘কঠোর’ শব্দটাও যেন কম পড়ে যায়! টুইঙ্কল যে কোনও সময়ে আমাকে মেরে ফেলতে পারে, তখন আর ওকে কিছুই বলা যায় না।” তবে মাসখানেক আগে মুক্তিপ্রাপ্ত ‘ভূত বাংলা’র ট্রেলার দেখে নাকি দারুণ প্রশংসা করেছিলেন লেখিকা-অভিনেত্রী। সেকথা পরিচালক প্রিয়দর্শনকেও জানাতে ভোলেননি অক্ষয়। সেপ্রসঙ্গ উত্থাপন করেই অভিনেতার মন্তব্য, “স্যরকে বললাম- আজ আমি খুব খুশি। উনি পালটা কারণ জানতে চাইলেন। আমি বললা- আমার স্ত্রী মেসেজ করে বলল যে ট্রেলারটা ওর খুব ভালো লেগেছে।'” খিলাড়ি একবাক্যে স্বীকার করে নেন যে, স্ত্রী টুইঙ্কলের তরফে এমন প্রশংসাপ্রাপ্তি আদতে বিরল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.