পরনে পাগড়ি। হাতে কড়া। মুখে সিগারেট গুঁজে সুখটান! রণবীর সিং অভিনীত জসকিরত সিং রঙ্গীর এমনই একটি ছবি সোশাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে দিন দুয়েক ধরে। এহেন ফ্রেমে আপত্তি তুলে ইতিমধ্যেই শিখ সম্প্রদায় প্রতিবাদে গর্জে উঠেছে। সম্প্রতি আর মাধবনের ধুম্রপানের দৃশ্য নিয়েও বিতর্কের সৃষ্টি হয়েছিল। এবার চর্চায় জসকিরতের কীর্তি! প্রশ্ন উঠেছে, বলিউডে ‘ডিটেলিং কিং’ তকমা পাওয়া আদিত্য ধর কি আদতেই ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিতে এমন দৃশ্য রেখেছেন, যা সমূহ শিখ সম্প্রদায়কে অপমান করে? বিতর্ক ঘনাতেই মাঠে নামলেন পরিচালক। ভাইরাল ওই ছবি ঘিরে বিস্ফোরক দাবি আদিত্য ধরের।
“এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমি শিখ সম্প্রদায়কে ভীষণ সম্মান করি। সিনেমায় ধর্মীয় দৃশ্যগুলি অত্যন্স সংবেদনশীলতা এবং সম্মানের সঙ্গে দেখানো হয়েছে। তাই এইধরণের ভুয়ো কন্টেন্ট না দেখে আমাদের ছবিতে বিশ্বাস রাখুন। এআই দিয়ে তৈরি ভুয়ো ছবির ফাঁদে পা দেবেন না।”
আরও পড়ুন:
জসকিরত সিং রঙ্গীর বেশে রণবীর সিংয়ের ভাইরাল হওয়া ওই বিতর্কিত ফ্রেম সোশাল পাড়ায় ভাগ করে নিয়ে আদিত্য লিখেছেন, “‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দেশ-বিদেশে দর্শকমহলের এত ভালোবাসা অর্জন করেছে, সেজন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু দেখছি, বেশ কিছু প্রচারঝলককে বিকৃত করে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে। এমনই একটি ভুয়ো ছবি ভাইরাল হয়েছে নেটভুবনে, যেখানে জসকিরতকে পাগড়ি পরে ধূমপান করতে দেখা যাচ্ছে। যে ছবিটি আদতে কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে বানানো হয়েছে। এহেন দৃশ্য আমাদের সিনেমার অংশ নয়। ইচ্ছাকৃতভাবে আমাদের সিনেমার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে।” রণবীর সিং তো বটেই সংশ্লিষ্ট ফ্রেমের জেরে আদিত্য ধরকেও বেধড়ক কটাক্ষের শিকার হতে হচ্ছে নেটপাড়ায়। সেপ্রসঙ্গ উত্থাপন করে পরিচালকের সংযোজন, “এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমি শিখ সম্প্রদায়কে ভীষণ সম্মান করি। সিনেমায় ধর্মীয় দৃশ্যগুলি অত্যন্স সংবেদনশীলতা এবং সম্মানের সঙ্গে দেখানো হয়েছে। তাই এইধরণের ভুয়ো কন্টেন্ট না দেখে আমাদের ছবিতে বিশ্বাস রাখুন। এআই দিয়ে তৈরি ভুয়ো ছবির ফাঁদে পা দেবেন না।”

সম্প্রতি শিখ সম্প্রদায়ের তরফে আপত্তি তোলা হয়েছিল, রণবীর সিং এবং আর মাধবন অভিনীত এক দৃশ্য নিয়ে। ঠিক কী ছিল ওই দৃশ্যে? ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর এক দৃশ্যে দেখা যায়, রণবীর যখন গুরু গোবিন্দ সিং জি রচিত ‘দশম গ্রন্থ সাহেব’ থেকে পবিত্র গুরবাণী— ‘সূরা সো পহচানিয়ৈ জো লড়ে দীন কে হেত’ পড়ছেন, ঠিক সেসময়েই মাধবন ধুম্রপান করতে করতে তাঁর সঙ্গে আলোচনা করছেন। আধ্যাত্মিক চর্চার মাঝেই অভিনেতার মুখে নেশাদ্রব্য দেখে গুরু গোবিন্দ সিং এবং শিখ ঐতিহ্যকে অপমানের অভিযোগে ফুঁসে উঠেছিলেন ‘শিখস ইন মহারাষ্ট্র’ সংগঠনের সভাপতি গুরজ্যোৎ সিং। যদিও মাধবন জানিয়েছেন, শ্লোকপাঠের সময়ে তাঁর মুখে সিগারেট ছিল না। এবার এআই-এর গেরোয় পড়ে বিতর্কে রণবীর সিং অভিনীত চরিত্র।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাড়িতে পাথর ছুড়ছে দুষ্কৃতী! সিসিটিভি ফুটেজ প্রকাশ করে তোপ অভিষেকের
-
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ প্রধানমন্ত্রী মোদির, কী কথা হল, চাপ বাড়বে ট্রাম্পের?
-
নীচু জাত! কলেজের অশিক্ষক কর্মীকে নির্যাতন, ঘরে ঢুকতে বাধা অধ্যক্ষার! বিতর্ক পুরুলিয়ায়
-
প্রধানমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষের সাক্ষাৎ, উপহার আম ও সন্দেশ! কী কথা হল?
-
পেট্রলে ইথানল মিশিয়ে ব্যবহারের পরিণাম কী? সুপ্রিম কোর্টে কেন্দ্র বলল, ‘সবটাই পরীক্ষার স্তরে’