সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর ব্যবহারে মাঝে মধ্যে ক্ষুব্ধ হয় নেটপাড়া। এমনকী, বহুবার তাপসীকে এই নিয়ে নানা কথাও প্রকাশ্যে শুনিয়েছেন তাঁরা। কিন্তু তাতে কোনও ফল হয়নি। উলটে তাপসীর দুর্ব্যবহার আরও বেড়েছে। আর তার প্রমাণ ভাইরাল হওয়া নতুন ভিডিও।
সোশাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে তাপসীর একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, এক যুবক তাপসীর সঙ্গে সেলফি তোলার জন্য তাঁর পিছনে ছুটছে। কিন্তু তাপসী একেবারে পাত্তা দেননি যুবককে। উলটে বিরক্তি প্রকাশ করে। তার পর তাপসী গাড়িতে উঠতে গেলে, সেখানেও পৌঁছে যায় যুবক। রীতিমতো বিরক্ত হয়ে যুবকের মুখের উপরই গাড়ির দরজা বন্ধ করে দেন তাপসী। এই ভিডিও ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় তাপসীর সমালোচনায় নেটজেনরা।
View this post on Instagram
[আরও পড়ুন: আন্তর্জাতিক সমীক্ষায় দূষণমুক্তিতে দ্বিতীয় কলকাতা, নিন্দুকদের তোপ ফিরহাদের]
কয়েকমাস আগে গোপনে বিয়ে করেছেন তাপসী। সেই সময়ও সংবাদমাধ্যমের সঙ্গে তাপসীর ব্যবহার নিয়ে নেটপাড়ায় ঝড় উঠেছিল। তা নিয়ে তাপসী জানিয়ে ছিলেন, ”আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না যে, বিয়ের মতো ব্যক্তিগত বিষয়কে চর্চায় আনব কিনা। আসলে প্রথম থেকেই আমি ব্যক্তিগত জীবনটাকে কখনই সবার সামনে তুলে ধরতে চাইনি। আমার বিয়েতে কারা আসছেন, কারা আসছেন না। কিংবা বরের ব্যাপারে কোনও তথ্য লুকোতে চাইনি। আমার একমাত্র উদ্দেশ্যই ছিল ব্যক্তিগত ইভেন্টকে স্পটলাইটে না রাখার।”
[আরও পড়ুন: আন্তর্জাতিক সমীক্ষায় দূষণমুক্তিতে দ্বিতীয় কলকাতা, নিন্দুকদের তোপ ফিরহাদের]
সর্বশেষ খবর
-
গাড়ি-এসি নয়, হাতে থাকুক ১ লক্ষ! সরকারি ডাক্তারদের বেতনবৃদ্ধির সওয়াল স্বাস্থ্যমন্ত্রীর
-
তৃণমূল জমানায় ১০০ দিনের কাজে বকেয়া ২০০০ কোটি! ঠিকাদারদের ‘প্রাপ্য’ নিয়ে কী বলছে হাই কোর্ট?
-
ভারতেই রয়েছে ‘চকোলেট’ শহর! এবার ছুটিতে যাবেন নাকি নীলগিরির কোলের এই শৈলশহরে?
-
বাদল অধিবেশনে কেন্দ্রের ঝুলি ভরা বিল! কড়া হবে জাতীয় সম্মান অবমাননা আইন?
-
রথেই কোটি টাকার কালীপুজোর খুঁটিপুজো, বদলের বাংলায় বারাসতের ক্লাবেও বদলাচ্ছে সমীকরণ?